somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাগরকন্যা কুয়াকাটাঃ পর্ব ১

২৩ শে মে, ২০১৬ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকাল ৭ টায় আমরা পৌছাই কুয়াকাটা সমুদ্র সৈকত,আমাদের গন্ত্যব্যে ৷ এবার হোটেল এ উঠার পালা ৷ তার আগেই শাওন আর জুবায়ের ব্যাগ আমাদের হাতে দিয়ে দৌড় মেরেছে সমুদ্রে ৷ ওয়েস্টার্ন মোটেল আগে থেকেই বুকিং করে গেছিলাম ৷ একটু খোজাখুজির পর পেয়ে গেলাম হোটেল ৷হোটেল রুম দেখে মোটামুটি সন্তুষ্ট ৷ সবায় গোসল করে বিশ্রাম নিয়ে নিলাম ৷ কুয়াকাটা তথ্য কেন্দ্র,সমুদ্র সংলগ্ন দোকানটিতে গিয়ে ঠিক করলাম ট্রলার ফাতরার চর আর লাল কাঁকড়ার চর ঘুরার জন্যে ৷ সকাল ৯ টায় মহিপুর খাল থেকে আমাদের ট্রলার ছাড়লো ৷ খালটি কুয়াকাটা থেকে ৫ কিমি দূরে ৷ খাল পর্যন্ত আমরা গেছি ভ্যানে করে ৷ পুরো কুয়াকাটায় রিকশা চোখে পরেনি একবারো ৷ অসাধারন প্রকৃতির মধ্য দিয়ে শুরু হলো আমাদের যাত্রা ৷ দুইপাশে অনেক মাছধরার ট্রলার ৷ প্রায় ৩০ মিনিট চলার পর আমরা পৌছালাম লাল কাঁকড়ার চরে ৷ পথে পার করে এসেছি শুটকীপল্লী ৷ লাল কাঁকড়ার চরের প্রধান বৈশিষ্ট্য হাজার হাজার লাল কাঁকড়া হলেও আরেকটি বৈশিষ্ট্য হলো তিন নদীর মোহনা ৷ আন্ধারমানিক- নীলগন্জ- সোনাতলা নদী তিনটা একত্রিত হয়ে সমুদ্রে মিলিত হয়েছে এইখানে ৷ চরে নেমেই আনন্দে মন প্রফুল্ল ৷ হাজার হাজার লাল কাঁকড়া যেগুলো আমাদের দেখেই পালাচ্ছে ৷ আমরা সরে গেলে আবার উঠে দৌড়াচ্ছে ৷ বিনয় ছিলো রং বেরঙের ঝিনুক সংগ্রহে ব্যাস্ত ৷ আর আমি ছাড়া বাকি সবায় ব্যাস্ত কাঁকড়ার সাথে দৌড়াদৌড়ি, কাঁকড়া ধরা নিয়ে ৷ আমি ভাই এগুলো ভয় পাই তাই একটু দূরে দূরেই ছিলাম ৷ লাল কাঁকড়ার চর থেকেই দেখা যাচ্ছিলো ফাতরার চর ৷ প্রায় ১ ঘন্টা কাঁকড়ার চরে লাফালাফি করে আবার উঠে বসলাম ট্রলার এ ৷ কিছুক্ষন যেতেই শুরু হলো সাগরের স্রোত ৷ জোয়ার চলছিলো তখন,মনে হচ্ছিলো এই বুঝি গেলো ট্রলার টা ৷ সাঁতার জানা নেই তো তাই মনে ভয়টা একটু বেশীই!
৩০ ঘন্টা চলার পর পৌছালাম ফাতরার চর এ ৷ফাতরার চর এর মূল অবস্থান বরগুনা জেলার টেংরাগিরি তে ৷তবে আমাদের মত সবায় ই কুয়াকাটা হয়ে যায় এবং এই রাস্তাটাই সহজ ৷ ফাতরার চর/বন কে দ্বিতীয় সুন্দরবন বলা হয় ৷ নির্দিষ্ট একটা পথ ধরে ১০-১৫ হাটলে অপরপ্রান্তে পাওয়া যায় আবারও সমুদ্র ৷ আবারও সমুদ্র দেখে ডুব দিতে ইচ্ছা করছিলো কিন্তু হতাশ! সৈকত বটে তবে বালুর নয় পিচ্ছিল মাটির ৷ ডুব দিতে নামাটা খুবই রিস্কি ৷
তবে শত শত গাছের শিকড় হয়ে যায়গাটা সুন্দর ই লাগছিলো ৷ সবচেয়ে আকর্ষনীয় মনে হচ্ছিলো সমুদ্রের গর্জন ৷ ১ ঘন্টা নিবিড় ছায়ায় কাটিয়ে ফের উঠলাম ট্রলারে ৷ ফিরবো কুয়াকাটা ৷ দুপুর ১ টা নাগাদ ফিরে আসলাম কুয়াকাটায় ৷ ফিরে এসেই নেমে গেলাম সমুদ্রে ৷ প্রায় আড়াই ঘন্টা লাফালাফি করছি সমুদ্রে ৷ অনাকাঙ্খিত ঘটনা ঘটলো বিনয় এর সাথে সমুদ্রের স্রোতে ওর ডান হাতটা ডিলোকেট হয়ে গেলো ৷ দুপুরের খাবার খেতে আসলাম খাবার-দাবার হোটেল এ ৷ হোটেলের পরিবেশ দেখে ঢুকেছিলাম তবে ব্যাবহার আর স্বাধ এ সম্পুর্ন হতাশ!
বিকাল টা কাটিয়ে দিলাম ঘুমে, শরীর ছিলো খুব ই ক্লান্ত ৷ সন্ধ্যায় শুরু হলো মারাত্নক ঝড় ৷ সাথে আছে বজ্রপাত আর বিদ্যুৎ চমকানো ৷ হোটেলের বারান্দায় বসে বসে ঝড় দেখছিলাম আমরা ৷ রাতে খাবার খেতে গেলাম,এবার ঢুকলাম মোটামুটি পরিবেশের জমুনা হোটেল এ ৷ তিন প্লেট ভাত খেয়েছি,বুঝতেই পারছেন কতটুকু তৃপ্তি মিটেছে আমার! তারপর হোটেল ফিরে কলব্রীজ খেলা আর ঘুম!
এভাবেই কেটেছে কুয়াকাটায় আমাদের প্রথম দিন ৷
কিছু ছবিঃ
১) আমরা কিছুজন


২)পথের প্রকৃতি



৩)শিকড় আর আমি


৪)শত শত শিকড়



৫)মাটির পিচ্ছিল সৈকত এ শাওন আর জুবায়ের


৬)ঝিনুকের সমাহার


৭)সমুদ্রে লাফালাফি


৮)প্রকৃতিতে মুগ্ধ আমি


৯) তানভীর ভাই জ্যান্ত কাঁকড়া খায়


১০) জুবায়ের সেই ভয় পাইছিলো


১১)ফাতরার বনে আমরা সবায়


১২) ফাতরার বনের প্রবেশ পথ ও ফুল



১৩) সেল্ফি স্টিক এ কাঁকড়া


১৪)কাঁকড়া দিয়ে শেষ করলাম


চলবে........
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ রাত ৯:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×