somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনাইছড়ি ট্রেইল জয়গাঁথা ও বাশবাড়িয়া সমুদ্র সৈকত

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভোর হলো! নতুন দিনের শুরু ৷ পাহাড়ের খাঁজে রোদের খেলা,সাথে প্রচন্ড বাতাস তো আছেই ৷ গাইড মেহেদী বলেছিলে ট্রেইল থেকে ফিরতে বিকেল ৫ টা বাজবে ৷ তবে আমাদের চাহিদা অন্যকিছু ৷ দ্রুত নাস্তা করলাম ৷ ১২ জনে মিলে ৪৫ টা পুরি আর এক পাতিল ডাল+আলু ভাজি সাবার করে দিলাম আমরা ৷ বিল উঠলো মাত্র ৩৩০ টাকা!!
এবার পথযাত্রা শুরু ট্রেইলের দিকে ৷ গ্রামের পথ ধরে কিছুক্ষন আগানোর পরেই রাস্তায় ছোট ছোট বহু পাথর ৷ কিছুক্ষন পরেই বিশাল দানবাকার পাথরের শুরু ৷ এক একটি পাথরের উচ্চতা ১২-১৫ ফিট ৷
আসল পরীক্ষা শুরু এইবার ৷ বাইজ্জাখুম চলে এসেছে , দুই পাশে ১৫০ ফিট খাড়া দুটো পাহাড়ের দেয়াল ৷ মাঝে গভীর সংকীর্ন গিরিখাদ,তার মধ্যে কিচকিচ করছে অগনিত বাদুর ৷ সাথে আছে বাদুরের বিষ্ঠার আশটে দূর্গন্ধ ৷ এই গিরিখাদ থেকে বাঁচতে হলে চড়তে হবে ৭৫ ডিগ্রি কৌনিক আপস্ট্রিম ৷ আপস্ট্রিম এর পথ এতটাই সংকীর্ন যে নিচে চোখ দিলে যে কারো মাথা ঘুরাতে বাধ্য ৷ কিছু কিছু যায়গায় পা দিয়ে বুঝতে পারলাম মাটি নেই সেখানে,শুধুই পাতা ৷ প্রায় ১২ মিনিট লেগেছিলো আমাদের আপস্ট্রিম শেষ করে বাইজ্জাকুমের শেষ প্রান্তে যেতে ৷ কিন্তু এখনো তো ট্রেইল শেষ হয়নি ৷ মাত্রই তো অর্ধেক আসলাম ৷ আরও প্রায় ৪৫ মিনিটের মতো বিশাল বিশাল পাথর আর কিছু পানির খুম পাড় করে আমরা পৌছালাম সৌনাইছড়ি ঝর্নায় ৷ বৃষ্টি হওয়াতে ভালোই পানি আছে ৷ হিম ঠান্ডা পানিতে সবায় শরীর ভিজিয়ে নিলাম ৷ এবার তো ফেরার পালা ৷ তবে সেই একি পথে ফিরতে হলে নামার সময় একটি দুর্ঘটনা হবেই ৷ এবার আমরা ফিরলাম স্থানীয় ভাবে ঢারের ঢালা নামে পরিচিত একটি খাড়া ৬০ ডিগ্রি কৌনিক পাহাড় বেয়ে ৷ উঠার সময় ধরেছে সবায়কে জোক ৷ পেরুতে হয়েছে মৌমাছির চাক,চুলকানো পাতা ৷ প্রায় ১৫ মিনিট পর আমরা নিজেদের প্রায় ১০০০ ফিট উপরে পেলাম ৷ উপর থেকে পুরো মিরসরাই রেন্জ আর সমুদ্র সৈকত দেখতে পেলাম আমরা ৷ আরও প্রায় ৪০ মিনিটের মতো নেমে আমরা পৌছাই ট্রেইলের মুখে ৷ তখন বাজে মাত্র ১ টা ৷ মাত্র ৪ ঘন্টায় আমরা মিরসরাই রেন্জ এর সবচেয়ে কঠিন ট্রেইল টি ৷ জয়নাল এর হোটেল এ খাওয়া দাওয়া করে নিলাম ৷ যেই কারনে আমরা তাড়াহুড়ো করে ট্রেইল শেষ করলাম,এবার তো সেই গন্তব্যের পালা ৷
হাদি ফকিরহাট ফিরে লেগুনা রিজার্ভ করে আমরা চলে গেলাম বাশবাড়িয়া সমুদ্র সৈকতে ৷ অনেক শারিরিক কষ্টকে সমুদ্রের বাতাসে মুছে দিতে এসেছি ৷
সবুজ ঘাসের কার্পেট,সবুজ গাছ আর কাদামাটির সমুদ্র সৈকত ৷ অন্যরকম এক সমুদ্র ৷ সেখানে তাবু পিচ করে আমরা সন্ধ্যা পর্যন্ত কাটাই ৷ তারপর লেগুনায় করে ফেনী তে যাই ৷ ফেনী থেকে রাতের ইনা বাস এ করে আমরা ফিরি ঢাকার উদ্দেশ্যে ৷ এভাবেই শেষ হয় মাত্র ১৩০০ টাকায় আমাদের অসাধারন দুই দিনের ভ্রমন ৷
কিছু ছবিঃ
১)যাত্রা শুরু আমাদের


২)পাথরের শুরু


৩)প্রায় ১৫ ফিটের পাথর


৪)স্লিপ খাওয়ার যায়গা


৫)আমরা সবায়


৬)মাঝে মাঝে বানর ও হতে হয়


৭)পাহাড় ওঠা


৮)গিরিখাদের শেষে


৯)পাহাড়ি খাঁজ


১০)সোনাইছড়ি ঝর্না


১১)জোকের কামড়


১২)বাশবাড়িয়া সমুদ্র সৈকতে আমি


১৩)আমরা সবায়


১৪)প্রকৃতি


১৫)অসাধারন সূর্যাস্ত


ইউটিউব ভিডিও সোনাইছড়িঃ https://youtu.be/X92t5MAGbNQ
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×