somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘালয় ভ্রমনঃ পর্ব ৪(সিন্তুং,উমিয়াম)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবারের এমন এক গন্তব্য যা আমাদের ড্রাইভার ই চিনেনা। আজ রবিবার, সোহরা তে আজ কোনো খাবারের দোকান ও খোলা দেখছিনা।
ওয়াহ রাশি ফলস, আমার জন্নে এক ভালবাসার নাম। ২০১৫ সালে প্রথম দেখেছিলাম, কিন্তু অস্বাভাবিক দূরে হওয়ায় যাবো কিনা জানতাম না। তবে এবারের ট্রিপে সিদ্ধান্ত নিয়েছি যাবোই । পথ ছুটছে অজানায়, বরাবরই আমার ম্যাপ মুখস্ত রাখার স্বভাব। এক আমার ভরসায় ড্রাইভার ও চলতে শুরু করলো। আবহাওয়ার কোনো পরিবর্তন আজো হয়নি, আশেপাশে মেঘ ছাড়া আর কিছুই দেখার বালাই নাই। অনেক পথ পেরিয়ে পৌঁছেছি জোকশা নামের একটি ছোটো শহরে, এখানেই প্রথম বোর্ড এ সিন্তুং এর নাম দেখতে পারলাম এখান থেকে আরো ৬০ কিলো দূরে। মাঊকিন্রো শহর থেকে চিকন সরু একটি রাস্তা চলে গেছে সিন্তুং এর দিকে। রাস্তার ধারের সৌন্দর্য দেখার মত, হঠাত হঠাত মেঘ সরে গিয়ে একটু ভেল্কি দিতো দুরের পাহাড়ের আর সবুজের।


রাস্তার অবস্থা বেশি একটা ভালোনা, তাই দূরত্ব যেন বহুগুনে বেড়ে গেছে। পথ চলতে চলতে এখন এমন এক যায়গায় আমরা চলে এসেছি যার চতুরদিকে বিস্তৃত মাঠ ছাড়া আর কিছুই চোখে পড়ছেনা। জনমানুষের কোথাও কোনো দেখা নাই, মনের মদ্ধে কেমন জানি একটা ভয় কাজ করতে শুরু করলো। ড্রাইভার আমার দিকে তাকায়, আমি ড্রাইভার এর দিকে তাকায়। সবায় এ যেনো নিরিহ। এরকম প্রায় ৩০ মিনিটের মত এক প্রকার শুন্নে চলছিলাম। বহুদুর পর হঠাত একটি ঘর দেখলাম, এবার যেনো ভয় আরো বেড়ে গেলো। কোনোমতেই ভারতে আছি মনে হচ্ছিলো না, চায়না অথবা নেপাল এ আমরা নিশ্চয় চলে এসেছি। দুপুর ২ টা বাজে আমরা পাশাং নামে একটি গ্রামের কাছে এসে পৌঁছেছি , এখানে এসে হাফ ছেড়ে বাচলাম সবায়। কারন সামনে বিশাল একটি গ্রাম , কিছু গাড়ি ও দেখা যাচ্ছে। তার চেয়েও বড় কথা হলো বোর্ড এ সিন্তুং আর মাত্র ১১.৫ কিলো দূরে দেখাচ্ছে। মন খুশি কিন্তু পরক্ষনেই বিপদ। এখান থেকে শুরু গ্রামের কাঁচা রাস্তা।
একের পর এক পাহাড় পেরিয়ে বিকেল ৩.৩০ এর সময় পৌঁছাই ওয়াহ রাশির গেটে। আমি যানতাম এখান থেকে আরো কিছু দূর ট্রেক করতে হয়। তবে বরাবরের মত মেঘালয় রাজ্যের অসাধারন বেবস্থায় আমি মুগ্ধ , এই ঝরনায় যাওয়ার পথ ও সিড়ি বাঁধানো। ১০ মিনিটের মত সিড়ি ধরে নেমে প্রথম দেখা পাই স্বপ্নের।


আরো ৫ মিনিটের মত নিচে নেমে সামনাসামনি দেখা পাই ওয়াহ রাশির।


ওয়াহ রাশির সর্বমোট ৭ টি ধাপ, এই ঝরনার পানি থেকেই একটি নদির সৃষ্টি। কিছুদুর গিয়ে ঝরনার শেষ দুটি ধাপ দেখতে পেয়েছিলাম আমরা।


এবারে ফেরার পালা,আবহাওয়ার পরিবর্তন হয়নি বিন্দুমাত্র। পরবর্তী তে লাইতলুম যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সন্ধে হয়ে যাওয়ার কারনে শিলং শহরেই পৌঁছানোর সিদ্ধান্ত নেই। রাতের শিলং শহর এক ভালোবাসার নাম, কখনো স্বপ্নেও ভাবিনি কোনো দালানকোটার শহর আমাকে এতটা মুগ্ধ করবে।


রাতে শহর টা ঘুরে দেখলাম হালকা।


ভোর হলো, আজ ফেরার পালা। শেষ সময়ে সিদ্ধান্ত নিয়ে আমরা ঘুরতে চলে গেলাম উমিয়াম লেকে। শহর থেকে খুব বেশি দূরে না। স্থানীয় রা বারাপানি লেক হিসেবেই বেশি চিনে। রাস্তার ধার থেকেই এক টুকরো শান্তি মনে হচ্ছিলো লেক টিকে । স্থির পানি, তার মদ্ধে পাহাড়ের দৃশ্য । এক কথায় অপরুপ।


শিলং শহরে ফিরে সবায় টুকটাক কেনাকাটা করে পথ ধরি নিজের দেশের। বিকাল ৫ টায় আমরা বাংলাদেশে পা রাখি, সবায় সুস্থ ভাবে ফিরে আসি মাতৃভুমিতে।
এভাবেই শেষ হয় আমাদের ৫ দিনের মেঘালয় ভ্রমন।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×