somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন ছোয়ার অপেক্ষায়ঃ পর্ব ১(কলকাতা,চান্ডিগাড়)

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূস্বর্গ কাষ্মীর! একথাটি শুনে শুনে অনেকের নিজের জীবনের স্বপ্ন একেছে কাষ্মীর কে নিয়ে ৷ ব্যাতিক্রম টি ছিলোনা আমাদেরও ৷ এবারে আমরা ৬ জন, ১৬ দিনের জন্য দেশত্যাগ করেছিলাম ৷
দেশ ট্রাভেলস এর বাসে করে আমরা রওনা হই কলকাতার উদ্দেশ্যে, ইমিগ্রেশন এ কোনো ঝামেলা পোহাতে হয়নি ৷ সকল কাজ বাসের সুপারভাইজর ই করে দিয়েছিলো ৷

একদম সকাল সকাল আমরা বর্ডার পেরিয়ে গিয়েছিলাম ৷
৯ টায় আমরা পেট্রাপোল থেকে বাসে করে রওনা হই কলকাতা শহরের উদ্দেশ্যে ৷ কিন্তু এ যেনো এক অন্যরকম বিদেশ! মাত্র ৭৫ কিলোমিটার রাস্তা পারি দিতে সময় লাগলো পাক্কা ৬ টি ঘন্টা ৷ বিকেল ৩ টায় আমরা পৌছাই দমদম এয়ারপোর্ট এরিয়া তে ৷ সেখানে আমরা উঠি সংকর দাদার বাসায় ৷


বিকেল টা হেলায় না কাটিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম শহর টা ঘুরে দেখার জন্যে ৷
গেলাম সল্ট লেকের সিটি সেন্টার ১ এ ৷
অসাধারন এই শপিং মল টির বিশেষত্ব হচ্ছে এটির ভেন্টিলেশন সিস্টেম সম্পূর্ন প্রাকৃতিক ৷
খুব সাদাসিধের মধ্যে অত্যাধুনিক একটি স্ট্রাকচার এই সিটি সেন্টার ১ ৷ ফুডকোর্ট এ কাটিয়ে দিয়েছিলাম সন্ধ্যা ৷


সেখান থেকে বের হয়ে সেই কলকাতার ঐতিহ্যবাহী মাটির পাত্রের চা, আর মোতিচুর এর লাড্ডু ভোজন করা হলো ৷


রাত তখন ৯ টা, ফিরতি পথে আবারও সেই চিরতেনা জ্যাম ৷ ১১ টায় এসে পৌছেছিলাম হোটেলে ৷
সবার মধ্যে উত্তেজনা কাজ করছে, কাল আমাদের সবারই জীবনের প্রথম বিমান ভ্রমন!
রাতে আর বেশি দেরি না করে ঘুমিয়ে গিয়েছিলাম ৷
৫ টার সময় উঠে ব্যাগ ঘুছিয়ে সংকর দাদার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই নেতাদী সুভাশ চন্দ্র বিমানবন্দর এ ৷ কলকাতা শহরের প্রায় প্রতিটি স্ট্রাকচার এ আধুনিকতার ছাপ স্পষ্টত ৷ বিমানবন্দর এর সামনে বিশাল একটি মাঠ, যা দেখতে অসাধারণ লাগছিলো
আমাদের ফ্লাইট কলকাতা-চান্ডিগড় স্পাইসজেটে ছিলো সকাল ৭:৫০ এর ৷ চেক ইন শেষ করে আমরা ৭:২০ এ বিমানের ভিতর প্রবেশ করি ৷
বিমানের ভিতরটা আমার বাসের মতোই মনে হচ্ছিলো :-P


বিমানের জানালা দিয়ে কলকাতা শহরটাকে ছবির মতো মনে হচ্ছিলো ৷ দিল্লি পৌছানোর আগে কোনো এক অজানা রেন্জের বিশাল পর্বতমালা দেখতে পারছিলা, কে জানে হিমালয় ও হতে পারে!
দিল্লি তে ২০ মিনিটের ট্রানজিট দিয়ে আমাদের বিমান চান্ডিগড় পৌছায় ১১:৫০ এ ৷ বিমানের দেরীর ব্যাপারে বেশী কর্নপাত হয়েছে জীবনে কিন্তু এখানে একটু ভিন্ন ৷ ১২:১০ এ ল্যান্ড করার কথা ছিলো বিমানের যা নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই ফ্লাইট শেষ করেছে :-) ৷


ছোট্ট একটি বিমানবন্দর চান্ডিগড়, কিন্তু আরবের ছাপ ৷ চান্ডিগড় পান্জাব প্রদেশের রাজধানী ৷ পান্জাবের আতিথেয়তার বহু প্রবাদ আমরা অনেকেই জানি ৷ শহরটা অনেক ঘুছানো, কোথাও কোনো ট্রাফিকের ছাপ নেই ৷ চলে যাই আমরা শিমলার বাস স্ট্যান্ড এ, যার নাম ৪২ সেক্টর ৷ চান্ডিগাড় শহরের কোনো যায়গার নাম নেই, পুরো শহরটা ১-৬৬ টা সেক্টরে ভাগ করা ৷
দুপুরে পেটপূজা করেছিলাম বিখ্যাত পান্জাবী থালি দিয়ে ৷ মাটন পানির অসাধারণ লেগেছে আমাদের কাছে ৷ এখানেই শেষ ছিলো ভাতের :'(


দুপুর ২ টার বাসে করে আমরা রওনা হয়েছিলাম শিমলার পথে ৷ কালকা পৌছানোর পর থেকের পাহাড়ের ছোয়া ৷ সোলান নামের যায়গায় পৌছানোর পর থেকেই শীতের মৃদু ছোয়া ৷ হঠাত ভালো লাগছিলো মৃদু হীম বাতাসের শীত ৷
রাত ৮ টা নাগাদ আমরা পৌছাই শিমলা শহরে ♥ ৷ আগামী পর্বে থাকবে শিমলা সৌন্দর্যের বর্ননা ৷

আমাদের রুট ছিলোঃ ঢাকা > কলকাতা > চান্ডিগাড় > শিমলা > মানালি > লেহ > শ্রীনগর > জাম্মু > ঢাকা
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×