somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিশৃঙ্খলার এই সময়ে আমাদের মেরুদন্ড কতটুকু সোজা-দৃঢ় বা আদৌ আছে কি???

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের জাতীয় জীবন আজ দুর্দশাগ্রস্থ, চারিদিকে চরম অবক্ষয় বিরাজমান। আর এ চরম দূরাবস্থার প্রথম এবং প্রধান শিকার আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদন্ড। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিশৃঙ্খলার এই সময়ে আমাদের মেরুদন্ড কতটুকু সোজা-দৃঢ় বা আদৌ আছে কি না তা একটু খতিয়ে দেখা দরকার।
প্রথমেই শিক্ষার সংজ্ঞা নির্ধারণে আমরা বলতে পারি- The Act, process or art of impirting knowledge and skill অন্তত Encyclopedia Britania তে শিক্ষার আভিধানিক অর্থ তাই দেয়া। মূলতঃ শিক্ষা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে মানুষের অন্তলিন প্রতিভা ও সুপ্ত শক্তিকে বিকশিত করা ও ফুটিয়ে তোলা যায় এবং জ্ঞানার্জন ও জ্ঞান সৃষ্টির পথ উন্মুক্ত হয়, সৃজনশীলতা, সুকুমারবৃত্তি, কর্মদক্ষতা, চরিত্র ও মানসিক শক্তির বিকাশ ঘটায়।
এবার দৃষ্টি দেয়া যাক বাংলাদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার দিকে। বিগত ২১৫ বছরে ২৪ টি শিক্ষা কমিশন গঠিত হলেও আজ পর্যন্ত এদেশে কোনো কার্যকর, বিজ্ঞান সম্মত, সার্বজনীন শিক্ষানীতি প্রণীত হয় নি। শিক্ষানীতি বলতে বুঝায় শিক্ষা সম্পর্কে চিন্তা ও ধারণার প্রকাশ। বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে তার পটভূমির দিকে তাকালে আমরা দেখতে পাই ১৮৩৫ সালে প্রবর্তিত আধুনিক ব্রিটিশ সেক্যুলার শিক্ষা ব্যবস্থা। মেকলে প্রণীত এই শিক্ষা পদ্ধতির নাম ছিল Filteration Theory”. In a statement মেকলে বলেছিলেন- We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern- a class of persons Indian in blood and colour but English in tastes in opinion in morals and intelect। মেকলের এই বিবৃতি কি আমাদের সুষ্ঠু, মানসম্মত, প্রগতিশীল ব্যবস্থার কথা বলে নাকি বৃটিশ শাসন টিকিয়ে রাখার জন্য বৃটিশ সরকারের অনুগত স্বার্থবাদী নির্দিষ্ট শ্রেণীর কথা বলে? তা-কি জনগণের সার্বজনীনন শিক্ষা ব্যবস্থা নাকি পরগাছা দেশপ্রেম বিবর্জিত তথাকথিত এলিট শ্রেণী তৈরির কারখানা!
আমাদের দেশে আধুনিক শিক্ষা তথা ইংরেজি শিক্ষার গোড়াপত্তন হয়েছিল ১৮৫৪ সালে স্যার চার্লস উডের ড্যাসপ্যাসে, যাকে “Meghna Carta of English Education in India” নামে অভিহিত করা যায়। মূলত এ শিক্ষার উদ্দেশ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানীর জন্য কিছু ভারতীয় কেরানী তৈরি করা। যা বর্তমানে আরেকটু আধুনিক রূপ লাভ করে ”Executive” তৈরির শিক্ষায় পরিণত হয়েছে। ঔপনিবেশিক আমলে প্রবর্তিত এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশ ও জাতির উন্নয়নে কতটুকু সংগতিপূর্ণ তা শাসকেরা কেউ কি ভেবেছে?
এখন পর্যন্ত এদেশে কোন স্বাধীন, সুনির্দিষ্ট শিক্ষানীতি নেই। একই দেশে তিনধরনের শিক্ষা ব্যবস্থা- বাংলা, ইংরেজি ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কতটুকু সুফল আনছে তা দেশের বর্তমান দৈন্যদশারই সাক্ষ্য দিচ্ছে। বিচিত্র এবং বিভাজিত এই শিক্ষা পদ্ধতি ছাত্র-ছাত্রীদের মনে কৃত্রিম বৈরি মনোভাব সৃষ্টি ছাড়া আর কিছুই তৈরি করবে বলে মনে হয় না। গরীব ও মধ্যবিত্তদের শিক্ষার সুযোগ সীমিত হয়ে পড়ছে। ঔপনিবেশিক অর্থনীতির চাহিদার অনুপাতে প্রচুর বাণিজ্যিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সেবায় সক্ষম অনুৎপাদনশীল দেশপ্রেম বর্জিত, চাকচিক্যময় শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। জনগণের করের টাকায় শিক্ষিত করা মেধাবীদের দেশে কর্মসংস্থান ও কাজে লাগানো হয় না। এসব মেধা পাচার হয়ে বিদেশী প্রভূদেররই সেবা করে। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা পদ্ধতি ছাত্রদের মধ্যে গড়ে তুলছে আত্মকেন্দ্রিক কেরিয়ার প্রবণতা।
একদিকে শিকড়বিহীন সরকারী পাঠশালা এবং অন্যদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা কিন্ডারগার্টেন, প্রি-ক্যাডেট শিক্ষা বর্তমানে পণ্য হিসেবে পরিগণিত হচ্ছে। যার টাকা আছে সে দামী বিপণন কেন্দ্রগুলোতে গিয়ে কিনে নিয়ে আসছে। সরকারী শিক্ষা ব্যবস্থাতেও বিরাজ করে আকাশসম ফারাক। গণমানুষের জন্য একধরনের শিক্ষা ব্যবস্থা আর সামরিক শিক্ষা খাত তথা ক্যাডেট ব্যবস্থাতে দেয়া সর্বোচ্চ পরিমাণ ভর্তুকি। বর্তমানে আবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন উচ্চ শিক্ষার যে কৌশলপত্র প্রণয়ন করেছে সেখানে শিক্ষাকে বিনিয়োগের খাত হিসাবে দেখানো হয়েছে। কৌশলপত্রটি প্রণয়নের প্রধান মদদদাতা হচ্ছে বিশ্বব্যাংক। মূলত শিক্ষা দিয়ে ব্যবসা এর অন্যতম প্রধান উদ্দেশ্য। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থায়নের ক্ষেত্রে মঞ্জুরী কমিশন বারবার সরকারের অক্ষমতার কথা উল্লেখ করছে। আসলে কি তাই? প্রকৃত সত্য বলে শিক্ষাখাতে আজ পর্যন্ত কোন সরকারই জাতীয় আয়ের ২.৩ ভাগের বেশী বরাদ্দ দেয়নি। আমাদের দেশের শিক্ষাখাতে বরাদ্দের জন্য আসলেই কি অর্থের অভাব? ৬০ হাজার কোটি কালো টাকা, ২২ হাজার কোটি টাকা খেলাপী ঋণ লুটেরাদের হাতে রয়েছে। শুধুমাত্র ৯টি মন্ত্রণালয় ২৩ বছরে অপব্যয় করেছে ২,৫০৭ কোটি টাকা। স্বাধীনতার পর ৬১৯ জন সাংসদের টেলিফোন বিল বাকী আছে ১০ কোটি টাকা। ৬০০ কোটি খরচ করে কেনা অথর্ব সমরাস্ত্র। যার প্রয়োজনীয়তা শিক্ষাখাতে বরাদ্দের চাইতেও বেশী!
উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রণীত সিলেবাস এবং গবেষণার বিষয়বস্তু নির্বাচন এবং অর্থের যোগান দেবে দাতাগোষ্ঠী। পরনির্ভরশীল, পরমুখাপেক্ষী শিক্ষানীতির নজির এরচেয়ে বড় আর কি হতে পারে? আজ সরকার শিক্ষাখাতে ভর্তুকি তুলে নেবার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেশে প্রায় ৭০ ভাগ জনগোষ্ঠী দারিদ্রসীমার নিচে বাস করছে আর এ কারনেই শিক্ষার আর্থিক দায়িথ্ব সরকারের কাঁধেই বর্তায়।
আজকে সময় এসেছে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের। কারণ বর্তমান প্রচলিত শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীর বাস্তব জীবনের কোন কাজে আসেনা, জনগণের মূল্যবোধ ও চেতনা নির্মাণের অনুপযোগী। শ্রমের মর্যাদাবোধ সৃষ্টি এবং জাতীয় সমস্যা সম্পর্কিত কোনো সমাধান এই শিক্ষা ব্যবস্থায় অনুপ্রাণিত করে না, যোগ্যতা অনুসারে প্রতিটি মানুষের সৃজনশীলতা বিকাশে এ শিক্ষার ভূমিকা প্রশ্ন সাপেক্ষ। দেশপ্রেমহীনতা, চরিত্রহীনতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, খুন-ধর্ষন-রাহাজানি তাই জাতীয় চরিত্রকে করছে কলুষিত। একটি অসম শিক্ষা ব্যবস্থা চালু করার কুফল এটি।
তাই শিক্ষা জনগণের অধিকার। এই অধিকার প্রতিষ্ঠায় জনগণকেই এগিয়ে আসতে হবে সর্বাগ্রে।
জাতীয় গণতান্ত্রিক, বিজ্ঞানসম্মত, উৎপাদনশীল, সুলভ, সার্বজনীন, প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ঔপনিবেশিক, অগণতান্ত্রিক, অবৈজ্ঞানিক, বাণিজ্যিক, বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম তুলতে হবে।

শাহিদা জামান মনি
শাবিপ্রবি, সিলেট।
প্রপদের সিলেট কমিটি কর্তৃক প্রকাশিত কাগজের কম্পাস এর লেখা থেকে সংগৃহীত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×