১৪ ফেব্রুয়ারি ১৯৮৩ নিয়ে কামরুদ্দীন আবসার এর একটি গান
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুন ঝরেছে খুনকামরুদ্দীন আবসার
খুন ঝরেছে খুন,
আমার ভাইয়ের খুন।
ফেব্রুয়ারির ১৪ তারিখ
খুন ঝরেছে খুন।
অন্ধকারের অন্তরালে রক্ত পিশাচ জাগছে,
হিংস্র থাবার কুশ্রী নখর আবার মরন মেলছে।
আর নয় এ পিশাচ খেলা,
আর নয় এ মরন মেলা।
বন্দী দশা ভাঙ্গব,
দেশ-বিদেশী শোষকদের এই শোষন প্রাসাদ ভাঙ্গব।
শ্রমিক-কৃষক-বুদ্ধিজীবী এক হয়ে বল না
স্বৈরাচারী এই শোষন আর চলতে দেব না
বুলেট নয় আর বাঁচতে চাই
খুনের বদলে খুন চাই
মেহনতিজন জাগছে
রক্তে রাঙা নিশান হাতে মিছিল বাড়ে আগে।
(কামরুদ্দীন আবসার বিখ্যাত গণসঙ্গীত শিল্পী। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ছাত্রদের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। স্বৈরাচার বিরোধী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলায় সঙগঠকের ভূমিকা পালন করেন। গানটি ১৪ ফেব্রুয়ারি ১৯৮৩ সালের ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে পুলিশের হামলা ও পরে ক্যাম্পাসে হামলা থেকে বাঁচতে কলাভবনের বাথরুমে লুকিয়ে থাকার পর বিকেলে লাশ যখন বটতলায় আনা হয় তখন শাহবাগ এসে পুলিশের বাধার মুখে পড়ে শাহবাগ হোটেলে বসে লেখেন ও নিজেই সুর করেন)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ফোনকলরাত ২টা ৪৩ মিনিট।তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন