somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবিরের নতুন প্রজন্মের ভাইবোনেরা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিবিরের নতুন প্রজন্মের ভাইবোনেরা,

আপনাদের হয়ত ভিন্ন একটা আদর্শ থাকতে পারে। আপনারা আওয়ামী লীগ, বি এন পি কে অপছন্দ করতে পারেন। আপনারা হয়ত গান বাজনা পছন্দ করেন না।

কিন্তু, আপনারা কিভাবে যুদ্ধের সময়ে সংগঠিত অপরাধের হোতাদের জন্য আপনার ভেতরের সততাকে বিলিয়ে দিচ্ছেন ? একবারের জন্য ও কি মনে হচ্ছে না, এত মানুষের এই স্বতঃস্ফূর্ত দাবীটা হয়ত যৌক্তিক।

আমার বেশ কিছু ক্লাস মেইট ছিল যারা শিবির করে, কেউ লীগ করে, কেউ দল করে, কিন্তু বেশিরভাগে র ছিল নিজস্ব চিন্তা করার ক্ষমতা। ক্রিকেট খেলার সময় সবাই এক দল হয়ে খেলত। খেলা দেখার সময়ে, বা একই দল হয়ে খেলার সময়ে তাদের দেখে কেউ আলাদা আলাদা দলের বলে বিভাজন সৃষ্টি করবে এটা সম্ভব ছিল না।

দল থেকে অন্যায় নির্দেশ দিলেই সেটা মানতা হবে, তা তো না ! আল্লাহ আমাদের মানুষ হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। নিজস্ব বুদ্ধি বিবেচনা করার জন্য ব্রেইন দিয়েছেন। মানবতাবোধ দিয়েছেন। দিয়েছেন সঠিক আর ভুলকে চিহ্নিত করার ক্ষমতা।

আপনাদের আইডিওলজি ভিন্ন হতে পারে। কিন্তু মানবহত্যা আর ধর্ষণের সমর্থন তো কোন সুস্থ মানুষ করতে পারে না !

দাবী হতে পারে, সকল দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই এর। দাবী হতে পারে, এখনকার সময়ের খুনীদের বিরুদ্ধে লড়াই এর। কিন্তু একজন বাংলাদেশি, বিশেষত নতুন প্রজন্মের বাংলাদেশি যাদের সামনে আছে সত্যিকার ইতিহাস জানার অনেক সুযোগ, তারা তো কোনভাবেই মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের পক্ষে দাঁড়াতে পারে না !

আপনাদের প্রতি আমার একটাই কথা। শিবিরের যে ছেলেটা আমার ক্লাস মেইট ছিল, যে আমাদের সাথে বসে খেলা দেখত, বা যে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, সে তো আমার শত্রু না। তার প্রতি আমার কোন রাগ থাকার ও কোন কারণ নাই। আমার রাগ তো সেই সমস্ত ভন্ড মানুষদের বিরুদ্ধে, যারা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ করে এখন ছদ্মবেশ এ ঘুরছে আর তরুণ সংগঠন কে ব্যবহার করছে, নিজেরা নিরাপদ থাকার জন্য !
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×