তাঁরা এসেছিলেন আজ রাতে, কিন্তু ভোর হবার আগেই চলে গেছেন
১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছাপান্নো হাজার বর্গমাইলে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক শত গণকবরের ধারে আজ ভোরে অসংখ্য পবিত্র আত্মা এসেছিলেন। তাঁদের চোখে ছিল প্রত্যাশা, মুখে স্বর্গীয় হাসি। তাঁদের মাঝে পুরুষ, রমণী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সবাই ছিল। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কোন একটা খবরের জন্য।
সূর্য উঠার আগেই এই ছোট্ট ভুখন্ড টা আলোকিত হয়ে উঠেছিল এই পবিত্র আত্মাদের আগমনের কারণে। কান পেতে ছিলেন তাঁরা খবর টা শোনার জন্য। যেই খবর শোনার জন্য তাঁরা এসেছিলেন সেই খবর টা ফিসফিস করে দু;খিতভাবে তাঁদেরকে জানিয়ে দিয়ে গেল চরম দুঃখিনী ছোট্ট সেই ভূখন্ডের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস আর পাখিরা।
খবরটা শোনার পর আর তাঁরা বেশিক্ষণ অপেক্ষা করেন নি। সবাই চলে গেছেন। দ্বিতীয়বার আর ফিরে তাকাননি তাঁরা। অবশ্য যাওয়ার আগে কয়েকজন তরুণীর আত্মা একবার বেদনাভরে আহত দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়েছিলেন সেই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দিকে।

তাঁদের চলে যাওয়ার সাথে সাথে আবার অন্ধকার নেমে আসে সেই গণকবরগুলার উপর। হালকা ঠান্ডা বাতাস বয়ে যায় সেই কবরগুলার উপর দিয়ে। হয়ত ঠান্ডা বাতাসও তাঁদের ঋদয়ের ক্ষত উপশমের চেষ্টা চালাচ্ছে তার নিজের মত করে।
-
-
-
অনেক দূরে কান পাতলে অসংখ্য দীর্ঘশ্বাস এর শব্দ হাল্কা ভাবে শোনা যাচ্ছিল, একসময় তাও মিলিয়ে যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ
কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!
বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন