somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তমের দ্বারা কি মন্দ পরাজিত হয়!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন ব্লগার, কি লিখবো ভাবছি!
আজকের জগতে অল্প কিছু লোকই আছে যারা অপরের জন্য নিজেদের বিলিয়ে দেন। তবে, আবার অনেকে আলাদা কিছূ কোনো না কোনো ভাবে অন্যদের উপকার করার ইচেছ পোষন করে থাকেন। প্রতি বছর অগনিত মানুষ, তারা যেটাকে উত্তম মনে করে, তার পিছনে কোটি কোটি ডলার ব্যয় করেন। ২০০২ সালে বৃটেনে দাতব্য প্রতিষ্ঠানের দান ১,৩০০ কোটি মার্কিন ডলার এবং দশজন উদার জনহিতৈষী ব্যক্তি, অভাবি মানুষের সাহায্য করার জন্য ৩,৮০০ কোটি মার্কিন ডলার দিয়েছেন। দাতব্য কর্মীদের দ্বারা সম্পদিত ভালো কাজের অন্তর্ভুক্ত, স্বল্প আয়ের পরিবারের চিকিৎসা খরচ, সন্তানদের শিক্ষা ও বই বিতরন, উন্নয়নশীল দেশগুলোতে প্রতিষেধক কার্যক্রেমের জন্য তহবিল গঠন,দরিদ্র কৃষকদের পশুপাখি বিতরন এবং প্রাকৃতিক দুর্যোগের শিকার বাক্তিদের ত্রাণসামগ্রী সরবরাহ। এ থেকে অনুমেয় যে, অন্যদের প্রতি মঙ্গল করার সামর্থ্য মানুষের রয়েছে,কিন্তু দু্ঃখের বিষয় যে, এমন মানুষ আছে যারা যারা অবর্ণনীয় মন্দ কাজগুলো করে থাকে।

দ্বিতীয় বিশ্বযু্দ্ধ শেষ হওয়ার পর থেকে, সম্প্রদায়ের বিলোপসাধনের এবং রাজনৈতিকভাবে উসকে দেওয়া গনহত্যার প্রায় ৫০টি ঘটনা নথিভুক্ত আছে। এই ঘটনাগুলো কমপক্ষে এ কোটি ২০ লক্ষ সৈনিক ও প্রায় ২কোটি ২০ লক্ষ সাধারন মানুষের জীবন কেড়ে নিয়েছে (অ্যামেরিকান পলিটিক্যাল সায়েন্স রিভিউ সংবাদ পত্রিকা) যে সংখ্যা ১৯৪৫ সাল থেকে সংগঠিত গৃহযুদ্ধ ও আর্ন্ত্জাতিক যুদ্ধের শিকার সমস্ত সংখ্যার চেয়ে বেশী।

বিংশ শতাব্দীর শেষ ৫০বছরে কম্বোডিয়ায় প্রায় ২২লক্ষ লোক রাজনৈতিক কারনে নিহত হয়েছেন। রুয়ান্ডায় উপজাতিগত ঘৃণা ৮,০০,০০০র ও বেশী নারী-পুরুষ ও শিশুর মৃত্যু ঘটিয়েছে। বসনিয়ায় ধর্মীয় ও রাজনৈতিক কারনে ২,০০,০০০রও বেশি মানুষ মারা গেছে।

অতি সাম্প্রতিক সময়ে কিছু মন্দ কাজের উদাহরন দিয়ে, জাতিসংঘের মহাসচিব বলেছিলেন, '' আমরা দেখেছি যে, ইরাকে বেসামরিক লোকেদের একাধারে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে আর সেই সঙ্গে ত্রাণকর্মী, সাংবাদিক ও অন্যান্য সাধারন মানুষকে জিম্মি করে রাখা হয়েছে এবং খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একই সময়ে আমরা দেখেছি ইরাকি বন্দীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। ডারফুরে, সমস্ত অধিবাসীদের বাড়ীঘর ছেড়ে পালাতে হয়েছে এবং তাদের ঘরবাড়ী নষ্ট করে ফেলা হয়েছে। আর সেই সঙ্গে ধর্ষনকে জেনেশুনেই এক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি উত্তর রুয়ান্ডায় শিশুদের অঙ্গচ্ছেদ করা হয়েছে এবং অবর্ণনীয় নিষ্ঠুর কাজগুলোতে অংশ নিতে বাধ্য করা হয়েছে। বেসলানে শিশুদের জিম্মি করা এবং নির্মম ভাবে হত্যা করা
হয়েছে।''

এমনকি তথাকথিত উন্নত দেশগুলিতেও ঘৃণার কারনে সংঘটিত অপরাধগুলো ক্রমান্বয়ে বেড়েই চলেছে। ২০০৪ইনডিপেনডেন্ট নিউজের এক রিপোর্টে বলা হয় যে, ''বৃটেনে বিগত দশকের তুলনায় এই বছর জাতিগত ঘৃণার কারনে আক্রমন এবং খারাপ ব্যবহারের শিকার ব্যক্তিদের
সংখ্যা এগারো গুন বৃদ্ধি পেয়েছে।''

কেন মানুষেরা যাদের কিনা এত ভালো কিছু করার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা এই ধরনের দুষ্ট কাজ গুলো করে চলেছে? আমরা কি কখনো মন্দতা থেকে মুক্ত হবো???
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×