পৃথিবীর অন্যান্য দেশ যে সময়ে শোষণ-বন্দিত্বের শিকল থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছে বা এখনো স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত , সেই একই সময়ে আমাদের মত একটি স্বাধীন সার্বভৌম দেশ পরাধীন দেশের মত আচরণ করে ক্রমেই অন্য দেশের দাসত্বের শিকলে বন্দি হয়ে পড়ছে । কি সহজেই না আমরা আমাদের সার্বভৌমত্ব বিলিয়ে দিচ্ছি ! মেন্ডেলের বংশগতির সূত্রকে ভুল প্রমাণিত করে জোর গলায় এবং মেরুদন্ড সোজা রেখে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে আমাদের সরকার । বিরোধী দলগুলোও বসে নেই । তারা তাদের নিজেদের আখের গোছাতেই ব্যাস্ত । একদল ব্যাস্ত কার অধীনে নির্বাচন হবে এই নিয়ে , আরেকদল ব্যাস্ত স্বঘোষিত খুনী রাজাকারদের বাঁচাতে । তারাও পাশ্ববর্তী দেশের প্রভুদের চক্ষুশূল হতে চায় না । তিনটা দল লড়াই করছে নিজেদের মধ্যে আর এতে জনগণ তিনদলে ভাগ হয়ে ঢাল হয়ে এই তিন দলকেই নিরাপদ রাখছে নিজেরা ক্ষতবিক্ষত হয়ে । সাংস্কৃতিক আগ্রাসন , নব্য নাস্তিকের আগমন , মডেলদের একের পর এক নগ্ন ভিডিও , ধর্ম নিয়ে বাড়াবাড়ি , গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়নো , বোমাবাজি , গুম , সীমাহীন দুর্নীতি, প্রশাসন ও শিক্ষাক্ষেত্রে দলীয়করণ (যা অনেক আগে থেকেই হয়ে আসছে) , পররাষ্ট্রনীতিতে ব্যর্থতা , রাজনীতিবিদদের অসংলগ্ন কথাবার্তা ,মিথ্যা আশ্বাসের ফুলঝুড়ি এইসব আজ চরম মাত্রা অতিক্রম করেছে । কী নির্লজ্জ এবং অদ্ভুত-ই না আমাদের রাজনৈতিক দলগুলো , তারচেয়েও অদ্ভুত কে জানেন ?
আমি , আপনি আর আমরা । কারণ আমরাই তো ভোট দিয়ে ঠিক করে দেই আগামী পাঁচ বছর কারা আমাদের অত্যাচার করবে ।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


