(১)
কিছু একটা লিখবো হয়তো কোন গল্প,
নয়ত তোমার কথা ভাববো একটুখানি অল্প।
তোমার কথা ভেবে ভেবে হয়ত একটুখানি হাসবো,
নয়তো চোখের কোনে আধফোটা জল রাখবো।।
(২)
কত চিঠি লিখেছি ডাইরীর পাতায় তোমায় দেব
বলে,
কত ফুল শুকিয়ে গেছে নিরবে তোমায় দেব বলে,
কিশোর বয়সের ভাবনাগুলো তোমায় ঘিরে, বলার
সাহসটুকু ছিলোনা।
সাহসটা যখন পেয়েছি, সুযোগটা হারিয়ে গেছে।
(৩)
ওগো প্রেমময়ি, তোমায় দেখলে মনে হয়;
তুমি আমার নিরব প্রেমিকা.........
তোমার চাহনি রূপকথার নায়িকার মত,
তোমার হাসি স্বপ্নে দেখা সুস্মিতার মত।
(৪)
তুমি ভালবাসা গল্প-ছড়া-ছন্দ,
তুমি স্বপ্ন আশা গোলাপের গন্ধ।
তুমি সূর্যমুখী শিরি প্রতিমূর্তি,
তুমি প্রিয় সঙ্গী প্রথম সমাপ্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




