আমার জন্য সারপ্রাইজ!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েক মাস আগে আমার এক ছোট ভাইয়ের বড় বোনের ছোট মেয়ের জন্মদিন ছিল। স্বভাবতই আমিও ওই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম। আমি মনে করেছিলাম যে অনুষ্ঠানটি ঘড়োয়া পরিবেশে হবে। কিন্তু না অনুষ্ঠান এ গিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম বিশাল বড় আয়োজন। একশ দুইশ এর মত লোককে দাওয়াত করা হয়েছে। অনেক সাজসজ্জা করা হয়েছে। আমি তো রীতিমত অবাক হয়ে গেলাম।
যাই হোক অবাক ভাব টা কাটিয়ে আমার আসন গ্রহণ করলাম। আস্তে আস্তে সব অতিথি আসতে শুরু করল। এরপর অনুষ্ঠান শুরু হওয়ার পালা। আমার জন্য আরো অনেক বিস্ময় অপেক্ষা করছিল।
শুরুতেই একজন শিল্পী আধুনিক গান দিয়ে অনুষ্ঠান শুরু করল। ভালই লাগল তার গান। এরপর যার জন্মদিন তার বাবা মা কিছু কথা বলল। এর পর কেক কাটা হল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই যখন বিদায় নিতে যাবে ঠিক সেই মুহূর্তে একজন ঘোষণা করল যে আপনারা কেউ যাবেন না, আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে। দেখলাম ক্লোজ আপ ওয়ান তারকা সালমা ঢুকল। আমি তো অবাক। কারণ আমি সালমার অনেক বড় একজন ফ্যান। সালমা বেশ কয়েকটি সুন্দর সুন্দর গান গাইল। অনুষ্ঠান শেষে আমি সালমার অটোগ্রাফ নিয়ে বাসায় ফিরলাম।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন