somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাত-সকালে মন খারাপ... ভীষণ খারাপ...

১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“বালিয়াকান্দিতে শতবর্ষী বৃদ্ধার আত্মহত্যা...
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা...

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত বৃহস্পতিবার রাতে ঐশ্বয রাণী মজুমদার (১০০) নামে এক বিধবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদি ডাঙ্গীপাড়া গ্রামে নারায়ণ চন্দ্রের বাড়িতে তার শাশুড়ী ঐশ্বর্য রাণী মজুমদার ঘরের মাচার সাথে গলায় শাড়ী পেঁচিয়ে আতমহত্যা করেছে...
একমাত্র ছেলে তাকে ফেলে ভারত চলে যাওয়ায় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে...”

সাধারণত,সুইসাইডের খবর গুলো পড়লে আমার যে সুইসাইড খায়,
তার উপর মেজাজ খারাপ হয়...
বেশ ভালো মেজাজ খারাপ হয়... বছর খানেক আগে,আমাদের ক্যাম্পাসের এক বড় ভাই,
একই ইয়ারের এক আপুর সাথে রাগ করে মরে গেছে...
ভাইটার বাবা নাই... পুরা পরিবারের ঐই বহু কষ্টে এইটুকু আসছে... মা পিঠা বিক্রি করে...
ঐ ভাইটার উপর মেজাজ খারাপ হওয়াটা যুক্তিযুক্ত...

আবার কয়েকদিন আগে,আমাদের এলাকায়..।
এক ডাক্তার... মহিলা ডাক্তার... পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন...
আত্মীয়ের বাসায় একরুমে সাবলেট থাকতেন... সকালবেলা আর ঘুম থেকে উঠেন না!!!
কে জানে,কোন দামে... কোন হাঁট থেকে উনি চিরদিনের জন্য ঘুম কিনেছেন...
কানের কাছে মোবাইল!!!
উনার জন্যও মন খারাপ হওয়ার কিছু নাই...

কিন্তু,আজকে সাত-সকালে পেপারটা হাতে নিয়ে যখন উপরের খবরটা পড়লাম...
আমার মনটা খারাপ হয়ে গেলো... আমার মনে হলো, ১০০ বছর জীবনটা বহন করার পর,
যে অভিমানে(জানি না খবর কতটুকু সত্যি) ঐশ্বর্য রাই মাঁচার সাথে ঝুলে পড়েন,
সেই অভিমানটা ঠিক আছে...

আমি মানুষটা যথেষ্ট লজিক্যাল... যে ঘটনাই ঘটুক,যত বাজে ব্যাপারই হোক..
চেষ্টা করি পজিটিভ ওয়েতে তার একটা ব্যাখ্যা দাঁড় করানোর...
কিন্তু হাজার চেষ্টা করেও এর কোন পজিটিভ cause আমি ফাইন্ড আউট করতে পারিনা...
বৃদ্ধবয়সে বাবা-মার সাথে যে আচরণ গুলো হচ্ছে... বৃদ্ধাস্রম... ওল্ডহোম...
ছেলেরা...ছেলেদের কথাই বলবো....ছেলেদের দায়িত্ব ই বেশি..
এই বিষয়টাকে দায়িত্ব বলতেও ইচ্ছা করছেনা... কি বলবো!!!

নচিকেতার গানের দুইটা লাইনে, বৃদ্ধবাবা তার খোকার জন্য দোয়া করে...
আমি যতবার গালটা শুনি, ততোবার খোকার জন্য ভয়ে বুকটা কাঁপে...
জানি এইটা গান... তারপরেও কাঁপে...
আসল বিষয় হচ্ছে...
মা-বাবা যখন দোয়া করে,সেটা হাত তুলে করা লাগেনা...
স্পেসালী মা-বাবার ক্ষেত্রেই, দোয়াটা মন থেকে আসে...
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:১৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ আসার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মে, ২০২৬ রাত ১:২৫


সোশ্যাল মিডিয়ায় দুটো স্ট্যাটাস পড়লাম। দুজনই বিএনপি সমর্থক।
প্রথমজন লিখেছেন, গতকালকের গরম খবর ছিল আওয়ামী লীগরে ঝুলায় মারছে বিএনপি বা জামায়াত শিবির। তারপরে প্রথম আলো নিউজ করলো পদ্মার পাড়ে কৃষকের... ...বাকিটুকু পড়ুন

জোয়ার ভাটার দেশে শেখ হাসিনা কী আবার ফিরছেন!!!

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই মে, ২০২৬ ভোর ৬:১৩


নদীর বুক ভরাট হয়ে গেছে বহুদিন
পদ্মার শ্বাসে এখন কাদা আর ক্লান্তি
যেখানে একদিন জোয়ার উঠত দূর জনপদে
আজ সেখানে শুকনো চরের নিঃশব্দ প্রহরী।

বাংলাদেশে এখন জোয়ারের প্রাণ
মূলত দক্ষিণের লবণাক্ত বাতাসে বাঁধা
সুন্দরবনের গোপন... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারেজঃ সম্ভাবনার নতুন দিগন্ত.....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই মে, ২০২৬ সকাল ৮:৩০

পদ্মা ব্যারেজঃ সম্ভাবনার নতুন দিগন্ত....

অনেকেই “ব্যারেজ” এবং “ব্রিজ”কে একই ধরনের স্থাপনা মনে করেন। বাস্তবে দুটি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে নির্মিত হয়। তাই প্রথমেই ব্রীজ এবং ব্যারেজের পার্থক্য-

ব্রিজ (Bridge) কী?
ব্রিজ বা... ...বাকিটুকু পড়ুন

আসুন, প্রিয় মাতৃভাষা বাংলার প্রতি একটু সদয় হই!

লিখেছেন নতুন নকিব, ১৫ ই মে, ২০২৬ বিকাল ৪:৫৩

আসুন, প্রিয় মাতৃভাষা বাংলার প্রতি একটু সদয় হই!

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

বাংলা ভাষার প্রতি আমাদের অবহেলা দিন দিন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, এখন ভুল বানানই যেন অনেকের কাছে স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

শুকিয়ে যাওয়া গাছে মালি বদলালেই ফুল ফোটে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮


২০২৩ সালের আগস্ট মাস। আওয়ামী লীগ সরকার সবে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, "আওয়ামী লীগ সরকার জনগণের পকেট থেকে... ...বাকিটুকু পড়ুন

×