somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা রহস্যোৎপাদী অনুসিদ্ধান্ত: মুসলিমদের সাথে আলোচ্য

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পরশু কুরআন শুনছিলাম (আগে মানুষ কুরআন পড়ত, এখন সময় এগিয়েছে, শোনে)। তো, কোরান বা যে কোনকিছু শোনার পদ্ধতিটা আমার কাছে রান্ডম। পুরো ফোনের সমস্ত অডিও ফাইল প্লে করা থাকে, যেটার পর যেটা খুশি আসে। কানে হেডফোন। সেটাই শুনি।

শুরু হল সূরা মারইয়াম।
প্রথম আয়াত থেকেই ট্যাগ হয়ে গেলাম। ভাল লাগছিল, শুনলাম টানা।
সেখানে,
(ইয়াহইয়া আলাইহিস সালামের উপর)
ওয়া সালামুন আলাইহি (একজন ব্যক্তির উপর সালাম)
ইয়াওমা (দিবস) উলিদা (জন্ম)
ইয়াওমা ইয়ামুতু (মৃততু দিবস নয়, ঘুম দিবস!)
ইয়াওমা উবআতু হ্বাইয়্যা (পুনর্জীবনদানের দিবসে)
বলা হচ্ছে।

তার মানে হল,
ইয়াহইয়া আলাইহিস সালাম, যিঁনি একজন নবী,
তাঁর জন্মদিনের উপর আল্লাহ সালাম ঘোষণা করছেন,
ঘুম দিবসের উপর সালাম ঘোষণা করছেন,
এবং যেদিন তিনি আবার উঠবেন, কিয়ামতের দিনও সালাম ঘোষণা করছেন।

একই সূরায় শুনলাম,
হুবহু একই আয়াত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও দেয়া হয়েছে।

আমার মনে পড়ে গেল, ইউটিউবের ঘাঁটঘাঁটিযুগের কথা,
ডক্টর জাকির নায়েকের প্রধান শিক্ষক 'পিস মিসাইল (নামটা কেন মনে পড়ছে না?) তিনি এক সম্মেলনে বলছেন, খ্রিস্টানদের বড়দিনের শুভেচ্ছা। এবং এক মুসলিম তরুণ ক্ষিপ্ত হয়ে জিগ্যেস করছে, ইসলামে কি মিলাদুন্নবী আছে?

তিনি বলছেন, অবশ্যই আছে।
ছেলেটা বলছে, না, নেই। এটা বিদআত। ক্বুফর। শিরক।
তিনি হাসছেন, এবং বলছেন, অবশ্যই আছে। এটা না মানা ক্বুফর। কারণ, কুরআনে সুস্পষ্টভাবে আছে।

আসলে সম্ভাব্য আলোচনা যা নিয়ে তা হল,
নবীদের জন্মদিবসে সালাম জানানো, তাঁদের ঘুম দিবসে সালাম জানানো এবং তাঁরা যেদিন পুনরুত্থিত হবেন, সেদিন সালাম জানানো, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী অস্বীকার করা কি আসলেই ক্বুফর হবে?

মিলাদুন্নবী দ. পালনকে কি আমরা আসলেই জন্মাষ্টমী ও বড়দিনের অনুকরণ এবং এ কারণে পরিত্যাজ্য তথা বিদআত বলতে পারব?

কারণ, ক্বুফর শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার। আর কুরআনের কোন আয়াত এর অনুসিদ্ধান্ত অস্বীকার করাই ক্বুফর।
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×