somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম কী, ধর্ম কেন ও অধর্ম কী...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচলিত সাধারণ অর্থে ধর্ম মানে হচ্ছে কতক-

১. বিশ্বাসের সমষ্টি,
২. আচরণের সমষ্টি।
তাহলে প্রচলিত অর্থে অধর্ম মানে দাঁড়ায় ধর্মীয় বিশ্বাস ও আচরণের বাইরে কিছু করা।
যতটা জানা যায় তাতে মনে হয় মানুষ অধর্ম বলতে বোঝে অমানবিক কাজ করাকে।

কিন্তু গভীর তাসাউউফের (উপলব্ধির) ভিতরে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে কথাগুলো হবে সম্পূর্ণ অন্যরকম।

এক একজন মহা মনীষী সত্যকে উপলব্ধি করেন। তারপর এই জগত ও ওই জগতের ভোগান্তির বিষয়টা উপলব্ধি করার পর, দেখার পর, জানার পর একটা পদ্ধতির প্রচলন করেন যা স্বয়ং মহান স্রষ্টার পক্ষ থেকেই আসে।

যে পদ্ধতির প্রচলন করেন তাঁরা সত্য পেয়ে, তারই প্রচলিত নাম ধর্ম।

কিন্তু তাঁরা খোদার পক্ষ থেকে এই পদ্ধতির প্রচলন কেন করেন?
এই পদ্ধতির প্রচলন করেন যেন মানুষগুলো কিছু বিশ্বাসের সমষ্টি (ঈমান-আক্বিদা: পরকাল/পাপ/পূণ্য/স্বর্গ/নরক/ফেরেস্তা-দেবদূত...) এবং কিছু আচরণের সমষ্টি (সদাচরণ, একত্রিত হবার উপলক্ষ্য যেমন মসজিদ-মন্দির, যূথবদ্ধ থাকার উপায় যেমন গির্জার সার্মন বা মসজিদের জামাতে নামাজ-হজ্ব) দ্বারা পরিচালিত হয়।

এই আলোকিত বা সত্যজ্ঞানী বা দিব্যজ্ঞানী বা মহামনীষীদের দুই স্তর বর্ণনা করতে পারি আমরা-

১.নবী/রাসূল/দেবতা বা ধর্মবেত্তা এবং
২.মুনী/ঋষি/ক্যানোনাইজড সেইন্ট/সংবুদ্ধ/আউলিয়া বা ধর্মপথবেত্তা।

উভয় স্তরের মহামহিমগণ চূড়ান্ত অনুসন্ধানের ফলস্বরূপ এই অনুসিদ্ধান্তে পৌছান যে,
মানবজাতির সবাইকেই চরম ও পরম আরাধ্য সত্যের সন্ধান পেতে হবে, যাকে বলা হয় আল হাক্ক। যাকে বলা হয় আল হাক্বু নূরুন- সত্যই আলোকরশ্মি।
আর সত্য কোনদিন, কখনো আচরণ ও বিশ্বাসের দ্বারা শতভাগ অর্জিত হতে পারে না।
আচরণ ও বিশ্বাসের দ্বারা সত্য বড়জোর একটা পথের নির্দেশ পেতে পারে। স্বয়ং সত্যের সামনে বিশ্বাস ও আচরণ গৌণ। আল্লাহুস সামাদ- আল্লাহ অমুখাপেক্ষী। তিনি বিশ্বাস ও কর্মের ধার ধারেন না। বিশ্বাস ও কর্ম তাঁর কিসসু বিগড়াতে পারবে না, উপকারও করতে পারবে না।

তাহলে সর্বধর্মে বিশ্বাস (ঈমান) ও আচরণ (আ'মাল) এত গুরুত্ববহ কেন?
কারণ, মানুষকে আল্লাহ আপন রূপে সৃজেছেন। এই আপন রূপ মানে হাত নয়, পা নয়। এই আপন রূপ মানে ক্বাদিরিয়াত। এই আপন রূপ মানে, স্বাধীন ইচ্ছা। মানুষ পুরোপুরি সার্বভৌম, এই অর্থেই মহান ঈশ্বরের রূপে রূপবান।

মানুষ যেহেতু সার্বভৌম, তাই তার দ্বারা সদাচরণ ও কদাচরণ হওয়া শুধু্ই তার স্বাধীনতার এক্তিয়ার।

আর অসদাচরণ বা পাপাচরণ যেহেতু সব সময় অবচেতন মনে প্রভাব বিস্তার করে,
অবচেতন মন জানে, এই লোকটা (স্বয়ং নিজে) মিথ্যাবাদী, হি ডাজ নট ডিজার্ভ আ প্রগ্রেস।
অবচেতন মন জানে, আমি প্রতারক/আমি ইভটিজার/আমি হিংসুটে- সুতরাং অবচেতন মন আমার প্রতিটা অগ্রগতির সাথে ট্যাগ করে দেয় আমার কুকর্মকে এবং তারপর আমার অগ্রগতিকে করে দারুণ বাঁধাগ্রস্ত।

এখন, ধর্মের প্রবক্তা ওই মহামনীষীগণ কিন্তু জানেন, ভালমতই জানেন যে, স্বয়ং নিজ নিজ অবচেতন মনই পাপবোধকে শুধু শনাক্ত করতে পারে না, বরং সেই অনুযায়ী নিজেই নিজের প্রতি জাজমেন্ট করে। করেই, আমরা সচেতনভাবে তা এডমিট করি আর ডিক্লাইন করি, কিসসু এসে যায় না। রাব্বানা জালামনা আনফুসানা- হে আমার প্রভু, আমি আমার নাফসসমূহ (নিজ মনের অবস্থাসমূহ) এর উপর যুলম করেছি। ঈশ্বর বা আল্লাহর এসে জাজমেন্ট করে দিতে হয় না, প্রোগ্রাম সেট করাই আছে এই পৃথিবীর জন্য।

তাঁরা কিন্তু জানেন, যে একজন এমপির চোখ থাকবে আধফোলা কিন্তু মন্ত্রীর চোখ ফুলফোলা (সরকার নির্বিশেষে)। মদ্যপানজনিত কারণে। মদ্যপান মানুষ করে তো শুধুই নিজের অবচেতনের জাজমেন্টের কারণে। এবং নিজের জন্য খারাপটা চুজ করে নেয় শুধু সেজন্যই। এটা সেলফ জাজমেন্টের একটা উদাহরণ মাত্র।

তাই, সেই মহামনীষীগণ একটা পাথওয়ে তৈরি করেন। যেন মানুষ পাপ এবং ফলস্বরূপ অবচেতনে পাপবোধে আক্রান্ত না হয়। কারণ, পাপ ও পাপবোধে আক্রান্ত হওয়াই মানুষের আল হাক্ব পাবার পথের সবচে বড় বাঁধা। এটাই মনের ময়লা। এটাই ক্বালবের পর্দা।
তাদের নির্দেশিত পাথওয়ের কতক ঈমানী আর কতক আমলী।

তো, এই পাথওয়ে কখনোই ধর্ম হতে পারে না এই কারণে যে, মানুষ বাই ডিফল্ট সত্যের অনুসন্ধানী।
আমরা যাকে ধর্ম বলি, তা আসলে ধর্মের পথে যাবার জন্য পাথেয়। অতি গুরুত্বপূর্ণ পাথেয় বৈ কিছু নয়।

ধর্ম কি? ধর্ম সত্য।
ধর্মের কোন আচরণ নির্ভরতা নেই। কোন বিশ্বাস নির্ভরতা নেই।
আপনি দেখছেন, সামনে পানি। আপনি জানেন, এটা পানি। এখানে বিশ্বাস অপ্রয়োজনীয়।
আপনি জানেন, পানি পান করতে হবে, এখানে আচরণের বাধ্যবাধকতা অপ্রযোজ্য, এম্নিতেই আমরা পানি পান করব।

কিন্তু সাধারণ মানুষ সামনের পানিটাকে পানি রূপে চিনতে পারে না বলেই তাকে পূর্বে আসা মহামনীষীদের বর্ণনানুযায়ী পানিকে পানি ধরে নিয়ে এগিয়ে যেতে হয়।
কিন্তু ধর্ম তখনি প্রতিষ্ঠিত হয় ব্যক্তির জীবনে, যখন সে পানিকে পানি আকারে দেখতে পায়- আর জানার দরকার হয় না যে, এটা পানি। বোঝাই যায়, দেখাই যায়।

এই পানিকে পানি আকারে দেখতে পারার ক্ষমতার নামই আধ্যাত্মিকতা। এরই গালভরা নাম অলৌকিকতা। আসলে এরচে লৌকিক আর কিছু নেই।

প্রতিটা মানুষকেই সত্যের চূড়ান্ত রূপে স্বয়ং অবগাহন করতে হবে। মহামনীষীর অনুসরণের একটা পর্যায়ে গিয়ে স্বয়ং মহামনীষীতে উপনীত হতে হবে। প্রত্যেক মহামনীষী তথা নবী/রাসূল এবং ঋষি/আউলিয়ার এই ছিল মূল উদ্দেশ্য যা কালক্রমে পরতের পর পরত পলির তলায় হারিয়ে গেছে।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×