somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমেন্টাব্য, আর কথা নয় এক বিন্দু

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
জাতিস্মর আমি, জাতপাত সব হাঁটুজলে যায় ভেসে,
আর শব্দে বুনে শব্দ এগোই অক্লান্ত, অক্লেশে।
কত ঝঞ্ঝা শত ঝড় বয়েছে না চাখতে গন্ধম,
টুঁটে কর্কশ সব শব্দ করে অদৃশ্য বন্ধন।
আমি নিপতিত হই, নিপাতিত হই, নেমে আসি বসুধায়,
আর তোমাকেই খুঁজি, বুকের পাঁজর, কোথায় তুমি? হায়!
গুহাবাসী হই, নিজেই নিজের সাথে লড়ি প্রতিদিন
দেখি বাড়ছে তৃষা, চাওয়া ও দিশা- বাড়তে থাকে ঋণ।
আমি শিকার এবং শিকারীর রূপে জনপদে জনপথে,
পিচঢালা ঢাকাতে অথবা গহীন আফ্রিকাতে।
স্মৃতির ভারে অস্থির আমি, জাতির ভারে নোয়া-
পথতো শেষে বেঁকে বেঁকে যায়, চন্দ্রালোকে ধোয়া।

২.
আমরা মরি, পুড়ি,
হই ছাই-
আবার ছাই থেকে উৎরাই।

আমরা ঝলকে সামনে যাই,
আবার চমকে পিছনে চাই-

আমরা জেগেছি, জাগব,
জেগেইতো আছি,

পশুর ক্ষমা নাই।

৩.
নিপাতনে সিদ্ধ প্রেমালাপ

শুনুন,
আপনি যখন আমার দিকে এগিয়ে আসবেন,
আপনার কোন ধরনের পরিবর্তন হবে না।
কারণ আপনি আগে থেকেই পূর্ণ।

কিন্তু 'আমি' আপনি ছাড়া চিরকালই অপূর্ণ ছিল।
তাই, শুনুন।

আপনি যখন আমার দিকে এগিয়ে আসেন,
প্রকৃতপক্ষে আমার পূর্ণতা আমার দিকে এগোয়,
অর্থাৎ (যদিও আপনি আমাকে ছাড়া পূর্ণ তবু...)
আপনি ছাড়া পুরোটা সময় ছিল একটা স্বপ্ন...

এবং এই স্বপ্ন ভাঙার সময়,
আপনার এগিয়ে আসার সময়,
পূর্ণতার সময়-
বাস্তবতা শুরুর সময়...

আমি বলতে চাই,
আপনার এবং আমার মধ্যে মৌলিক পার্থক্য এতটুকুই যে,
আপনার আমাকে ছাড়াও চলে কিন্তু আমার আপনাকে ছাড়া চলে না,

এবং এই কারণে,
আপনার এবং আমার মধ্যে কোন তফাৎ নেই।
প্রকৃপক্ষে, আপনি এবং আমি একইজন।

৪.
পেল্লায় পাল্লায়
শুধু হই হল্লায়
আল্লাহ্ র নামে দেখো-
প্রাণ যায়, প্রাণ যায়।

আল্লাহ তো রহমান
সবকে খাওয়া পরান
তিনি যাকে রেখেছেন
তার খুন বহমান।

প্রভু এনে সামনে,
মৃততুর ঘ্রাণ নে-
তাঁর নাম নিয়ে আজ
স্বদেশীরই জান নে।

এ কেমন মন্ত্র?
দখলের যন্ত্র
চেপে বসে গলাতে-
না, শান্তির মান নে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×