গত পর্বে আলাপ হয়েছিল অক্সিজেন স্বল্পতা ও পুরো ব্রেনের ব্যস্ত হয়ে যাবার ফলে আজন্মের সব স্মৃতি এক লহমায় মনে পড়ে যাবার বিষয়ে।
আর ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা এইজন্য যে, কমেন্টে আলাপটা করতে পারিনি, তারপরও আপনারা অংশ নিয়েছেন ভাই। বিশেষ করে তিন চারজন তো নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স নিয়ে কথা শুরুই করে দিয়েছিলেন... সেটুকু পেলে দারুণ হত। মন্তব্য ও জবাবে একটু শকে ছিলাম। অবশ্যই সবগুলো কমেন্টে আলাপ করব, কিছুদিন পর থেকে।
জীবজগতে অতি প্রতুলতা এবং নিউরনিক প্যাটার্নে সম্ভাব্য পরিবর্তন
আমরা বাস্তব জীবনে যাই করি, সেটা যে শুধু আমাদের সচেতন মন, অবচেতন মন একমকি অচেতন মনকে গড়ে তোলে তাই নয়, বরং আমাদের দৃশ্যমান মস্তিষ্কের গঠন বদলে যায় আস্তে আস্তে। হ্যা, অবাক ব্যাপার হলেও সত্যি কথা, এইজন্যেই যারা গণিতপাগল গণিতবিদ,তাদের মস্তিষ্কের গঠন একটু ভিন্ন হয়- সেটা হয় কিছুটা তাদের জিনের কারণে, অর্থাৎ জন্ম থেকেই, বাকিটা হয় তাদের কৃতকর্মের কারণে। একইভাবে তীব্র নেশা করেন যারা (ড্রাগ এডিক্ট) তাদের মস্তিষ্কের গড়ন এত আজব যে, এক পর্যায়ে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন, যাদের মস্তিষ্কের গড়ন এমন, তারা গাঠনিক কারণেই নেশা করে। পরে গবেষণার আরো বিস্তৃত পর্যায়ে গিয়ে দেখা গেল, ভুল। মূলত নেশা করতে করতে তাদের নিউরনের গঠন দৃশ্যমানভাবে পাল্টে গেছে (বালি দিয়ে আলপনা আঁকার মত বিষয়। বালি একই পরিমাণ আছে, কিন্তু তাদের পারস্পরিক সম্পর্কের গড়ন পাল্টে গেছে। সাজানোর ধরন পাল্টে গেছে। একটা নিউরন নানাভাবে পাঁচ লক্ষ পর্যন্ত নিউরনের সাথে যুক্ত থাকতে পারে এবং এভাবেই আমরা সচেতনভাবে আমাদের নিউরনের প্যাটার্নকে যে কোনদিকে ঘোরাই।)
নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স থেকে যারা বেঁচে ফিরে আসেন, তাঁদের এই শক এবং শকজনিত নিউরনিক ডাটা ট্রান্সফার, ইলেক্ট্রো-ম্যাগনেটিক-কেমিক্যাল আদানপ্রদান এবং এর ফলে প্যাটার্ন এমনভাবে বদলে যায় যে, বেশিরভাগ ক্ষেত্রেই, তাঁরা যদি মানসিকভাবে সুস্থ থাকেন তো বুদ্ধিমত্তা এবং অন্যান্য মানবিক গুণাবলীর সাথে সাথে দৃঢ়তা বেড়ে যায়। অর্থাৎ বেটার অবস্থানে চলে আসে।
আরো একটা মজার কথা শুনলাম, তা হল, প্রায় অর্ধেক অ্যাডাল্ট মানুষই নাকি জীবনে একবার অন্তত প্রায়মৃত অবস্থায় বা তার অনুভূতির কাছাকাছি পৌছায়। বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ-ষাটের কোটা পর্যন্ত যেতে পেরেছে। আরো মজার ব্যাপার হল, পশু শ্রেণীতে এই এক্সপেরিয়েন্সের হার অতি অতি বেশি (জঙ্গুলে পরিস্থিতিতে)। যেমন, সিংহ বা বাঘ অতি চতুর শিকারী হয় তার কারণ মাত্র একটা, আফ্রিকান সাভানায় তৃণভূমি সিংহকে এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি করে, যার কারণে সিংহ শাবক মারা যায় ৭০-৮০%! অর্থাৎ যে ২০% টিকে থাকে তাদের সবার নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স মাস্ট! রয়্যাল বেঙ্গল টাইগারেও নাকি দুই তৃতীয়াংশ শাবক মারা যায়। আর জিম করবেট বা পঁচাব্দী গাজীর বাঘ শিকারের কাহিনীগুলোয় একটা বিষয় খুব স্পষ্ট- সে বাঘ ভয়ানক যে একবার গুলি খেয়েছে বা মানুষের তাড়া খেয়ে আহত হয়েছে... এই দুটা কারণের সাথে তৃতীয় বিষয়টা যুক্ত করলাম, মানব শিশুদের মৃততুহার ছিল অতিরিক্ত- আধুনিক মেডিক্যাল সায়েন্স বিকাশের আগে আগে। এইতো, চল্লিশ-ষাট বছর আগেও বাংলাদেশে শিশু মারা যেত দুইয়ে এক। এই কারণেই কি ওই সময়ের মানুষের মধ্যে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের পরিমাণ এত বেশি, প্রায় ৫০%?
সাফল্য, আধ্যাত্মিকতা ও নিয়ার ডেথ
আর নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের সাথে মানুষের বাস্তব জীবনের সাফল্যও অনেক ওতপ্রোতভাবে জড়িত। নিউটনই সম্ভবত, ভুল না হয়ে থাকলে সাত মাসে জন্মান এবং তাঁকে বোতলে ভরে রাখা যেত, এত ছোট ছিলেন। আর লালন ফকিরের জীবনের মোড় ঘোরে জীয়ন্তে মরা- পক্স এ নদীতে ভাসানোর পর। তার আগে তিনি ছিলেন উদাস, কিন্তু ওই পর্যন্তই। এই উদাসীনতা ছিল স্বয়ং গৌতম বুদ্ধেরও। এক হল ভিন্নভাবে ভাবতে শেখা, যা ভবিষ্যতের নিজেকে গড়ে দিতে পারে, আর সেই বিষয়ই ত্বরাণ্বিত হয় নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সে। কারণ, গৌতম যে পর্যন্ত অশ্বত্থ গাছের তলায় দিনের পর দিনের পর দিন না খেয়ে থেকে কৃশ থেকে কৃশকায় হলেন, সে পর্যন্ত তাঁর ভাবনার পূর্ণতা এল না। অথচ পূর্ণতা আসা শুরু হয়েছে তার ইশারা পাই তখনি, যখন তিনি উঠে গেলেন, এগিয়ে গেলেন এবং তারপর অজ্ঞান হয়ে পড়ে যাবার পর ঘাট থেকে উঠে আসা এক মহিলা তাঁর গায়ে পানি ঢেলে পানি খাইয়ে দিলেন- তখনি তাঁর ভাবনা জগতে এবং উপলব্ধি জগতে আমূল আরো কিছু পরিবর্তন হয়।
আমরা এমন কোন মানুষের কথা শুনতে পাই না, যে কোমা থেকে উঠে আসার পর আবার আগের মানুষে পরিণত হয়েছে।
(ক্রমশ...)
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


