somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স-৩

১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ এক বিচিত্র বিষয়। মানুষ মারা যাবার আগে বা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের সময় আফসোস করে কী কী বিষয় নিয়ে?

সাধারণত দেখা যায়, পরিবারের সাথে আরো সময় কাটানো, আরো আনন্দময় সময় কাটানো, নিকটজনের সাথে একটু বিশ্রাম, একটু বিরামের সাথে এগিয়ে যাওয়া, প্রিয় মানুষটার সাথে আরো একটু আন্তরিকতার ইচ্ছা দেখা দেয় প্রতিটা মানুষের। অথবা, সেই কাজগুলো ঠিকমত করতে না পারাতেই তাদের আফসোস নিহিত থাকে।

আবার এই একই কথা যদি কাজপাগল মানুষের ক্ষেত্রে হয়, তাহলে দেখা যায়, লেখক তার বইয়ের কথাই মনে করছেন, সেই বইটা, যা তিনি অনেক অনেক বছর ধরে লেখার আশা করে রেখেছিলেন, কিন্তু সময় করে উঠতে পারেননি। হুমায়ূন আহমেদ হার্ট অ্যাটাকের পরপর জোছনা ও জননীর গল্প উপন্যাসটার জন্য প্রবল টান অনুভব করেছিলেন। তাঁর সম্পূর্ণ সচেতনতা জুড়ে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক এই উপন্যাসটা লিখে মারা যাবার ইচ্ছা।

একইভাবে, যাদের অনুভূতিতে থাকে, অনেক কাজ করা বাকি, তারা কীভাবে কীভাবে যেন ফিরে আসেন নিয়ার ডেথ থেকেও। গভীর কোমা বা লাইফ সাপোর্ট সিস্টেম থেকেও।

বেশিরভাগ মানুষই বিষয়টাকে এভাবে বর্ণনা করেন বলে শুনেছি, তিনি নিজেই ভেসে উঠেছেন। ওজনহীন, আয়তনহীনভাবে। দেখছনে, নিজেই পড়ে আছেন নিচে। আশপাশে প্রিয়জন বা মানুষ। সবকিছু ঘোলাটে, কাঁচের ভিতর দিয়ে দেখা যায়। অথবা ধোঁয়াশায় ঘেরা। অথবা, অনেকেই টানেল দেখতে পান। কেউ আলোকিত, কেউ অন্ধকারাচ্ছন্ন। কথাগুোলা আধাআধি বোঝা যায়, অর্ধেকটা বোঝা যায় না।

অনেকেই বলছেন, তখন খুব বেশি শক্তভাবে কোন অপূর্ণ কাজের কথা মনে পড়ার কারণেই তাঁরা মারা যাননি। বিষয়টা আশ্চর্যজনক হলেও সত্যি। এত বেশি মানুষ বলেছে, এত বেশি ভিন্ন তাদের বিশ্বাস, আচরণ, ভাষা, পরিবেশ- যে মিল থাকার প্রশ্নই ওঠে না।

প্রফেসর এম ইউ আহমেদের কথা পড়েছিলাম, তিনি যথেষ্ট বয়সে দ্বিতীয়বার কোমায় চলে যান। তখন তাঁর ভাবনা ছিল একটাই, তাঁকে বাঁচতে হবে, কারণ সব কাজ এখনো শেষ হয়নি। কারণ, এখনো, তাঁর অনেক অনেক রোগী, যাঁরা মানসিক বিকার থেকে রক্ষা পেতে চায়, তাঁর মুখ চেয়ে আছে।

মজার ব্যাপার হল, সম্ভবত এই কথাগুলো তাঁর মেয়ে পাশ থেকে বলছিল, এবং তিনি নতুন উদ্যমা পান। এই কথাগুলো থেকে।

অর্থাৎ, কথাটাকে আমরা এভাবে নিতে পারি, মানুষ মৃততুর সময় আফসোস করে তার না করা কাজগুলোর জন্য, পূর্ণ দায়িত্বের জন্য, অথবা যাতে তার টান ছিল, যাতে পূর্ণতা ছিল, তা না করার কারণে।

পাপবোধের কথা বা ঋণের কথাও খুব শোনা যায়। পাপবোধ বা ঋণ শোধ করার জন্য অনেকে প্রবল মনোবল পান। তারপর কোনক্রমে টিকে যান।

এই জায়গাটাতেই, মৃততুর বিষয়টায় বিজ্ঞানের সাথে এসে যুক্ত হয় ধর্মের/বিশ্বাসের/আধ্যাত্মিকতার পাশাপাশি দর্শন। পূর্ণতার দর্শন।

ধারণা হল, দর্শনটা আসে এভাবে- বাস্তবেই তো, জীবন মানে কিছুটা সময়। অর্থাৎ জীবনের একক সময়। আর সময়ের সার্থকতা সঠিক জীবন দর্শন পরিগ্রহণের মাধ্যমে সেই সময়টাকে কাজে লাগানো। আবার কাজ হলেই হবে না, এমন কাজ, যা ঠিকঠাক পূর্ণতা আনয়ন করে। কোন বিষয়ে আক্ষেপ রাখে না।

এরই উল্টো পিঠে অবস্থান করে এই বাস্তবতাকে লালন করার শিক্ষা, আবারো চলে আসছে দর্শন। স্টিভ জবস, প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমেই আয়নার সামনে দাঁড়াচ্ছেন, তারপর জিগ্যেস করছেন, আজই যদি জীবনের শেষ দিন হত, কী কী করতে তুমি? কতটা করতে? এবং এভাবেই জীবনটা কাটিয়েছেন দেখেই হয়ত, তাঁর এক জীবন পরিণত হয়েছে সহস্র জীবনে।

অ্যাপল, পিক্সার, আবার ঘুরেফিরে অ্যাপল।

আসলেই, আজই যদি শেষ দিন হত, কী করতাম একজন লজিক সম্পন্ন মানুষ?

*পরিবারকে এমনভাবে সময় দিতাম, যেন কোন বিন্দুমাত্র আক্ষেপ না থাকে। প্রত্যেকের সাথে, একটা মুহূর্তও যদি হয়, খুব আন্তরিক।

*নিশ্চই, কারো সাথে আদান-প্রদান থাকলে যথা সম্ভব পরিষ্কার করে ফেলতাম।

*কাজের যেটুকু বাকি আছে, আজই, তার যথা সম্ভব একেবারে শেষ দেখে ছাড়তাম।

*এবং নিজের জন্য রাখতাম অতোটা সময়, যাতে করে অতীত ঘাঁটতে পারি, সবটুকু দেখে নিতে পারি।

তখন আর একটা ইটের টুকরা বা একটা ছোট পিঁপড়াকে কিঞ্চিৎ মনে হত না। তখন আর আকাশের দিকে তাকানোর সময়ে বিশ্রি একটা উপর দেখা যেত না। তখন সব বর্ণিল হতো, সব আলোময় হতো, সব সুন্দর হতো এবং সবই স্পর্শী হতো।

সবচে বড় কথা, এই দিনটাকেই শেষ দিন মনে করলে আমার প্রতিটা মুহূর্তকে অতি জরুরী মনে হতো এবং কোন কিছুতে অকারণে সময় নষ্ট করার কোন সুযোগ থাকতো না।

এভাবেই হয়ত, জীবন সেই জীবনই রইল, কিন্তু তাতে বর্ণিলতা বাড়ল বহুগুণ। এক জীবন সহস্র জীবনে পরিণত হয়।

আাবার দর্শনের থেকেই যেহেতু মানবমনে (বাস্তবে যাই হোক...) ধর্মের উৎপত্তি, তাই মৃততুভাবনার সাথে ধর্মের যোগসেতুতে দর্শন এসেই পড়ে। এই এসে পড়ার অনুভূতি যে কত তীক্ষ্ণ!

একজন লালন ফকির ভাসলেন বসন্তরোগী হয়ে ডুবলেন, তারপর আবার কিনার পেলেন। তারপর তাঁর অনুভূতিতে যা বাসা বাঁধল, এই টোটাল ঘটনাটাকে তিনি যে রূপে দেখলেন সেটাকে আমরা দর্শন বলতেই পারি। নিশ্চই তিনি তা বলে গেছেন, কী বলেছেন...


তুমি ডুবায়ে ভাসাতে পারো,
ভাসায়ে কিনার দাও তারো,
রাখো মারো হক্ব তোমারো,
তাইতে তোমায় ডাকি স্বামী (জগতকর্তা, এখানে প্রভু)
ইলাহাল আলামীনা গো আল্লা-
বাদশা আলামপানা তুমি!

অর্থাৎ এইযে ডুবে যাওয়া (মৃতপ্রায় অবস্থা), এখান থেকে ভাসা (নদীতে ভাসানো), এবং কিনার পাওয়া (বহুদিন পর ভিন্নধর্মের, যবনের ঘরে আশ্রয় পাওয়া... নদীর কিনারায়)- এই পুরো ব্যাপারটাতে তিনি তাঁর বিবোচনা অনুযায়ী আল্লা'র সন্ধান পাচ্ছেন। এখানে তিনি আল্লাকে পান এমন এক প্রবল পরাক্রমশালী রূপে, যার সবই হক্ক্ব। সবই যাঁর অধিকারে, ফলে রাখাও তাঁর হক্ব আবার ডুবানোও। তিনি এঁকে পান ইলাহাল আলামীন হিসাবে, যত জগত আছে, সবগুলোর একমেবাদ্বিতীয়ম্ প্রভু রূপে। তাঁকেই বাদশা (আাল মালিক্ ), আলমপানা (জগত-ত্রাতা) হিসাবে পান। এবং এই পাওয়াতে তাঁর কোন অবদান নেই, নদীর জলের নেই, বসন্ত রোগের নেই, হিন্দু মা-বাবা বা তাঁর যে কর্তার সাথে মেলায় গিয়েছিলেন তাঁরও নেই, নেই অবদান ওই যবন বা মুসলমান পরিবারের, যারা ঘটনাক্রমে তাঁকে আশ্রয় দেন।

এথানে তিনি একচ্ছত্র হিসাবে শুধু আল্লা'র উপস্থিতি এবং প্রভাব লক্ষ্য করেন। এইযে বিনা শর্ত বিনা শক্তিতে সমর্পণ- একেই হয়ত ধর্ম বলা হয়, বা ইসলাম... আর এই অনুভূতি কখনোই সার্বজনীন নয়, যার যার মত করে উপনীত হওয়ার বিষয়।

সবচে বড় কথা হল, উপনীত হওয়াতেই সব কিছু নেই। সেখানেও কোন কিছু শেষ হয়ে যাচ্ছে না। বরং শুরু হচ্ছে।

(চলবে... ভাবনাগুলোকে সাজাচ্ছি, তাই প্রতি পর্বে বিষয় পরিবর্তন হচ্ছে, বোরড লাগলে মাফ করবেন, এই কথাগুলোও অপাঙক্তেয় নয়, নিয়ার ডেথেরই অংশ)
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৫
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×