অনেকক্ষণ ধরে কলিংবেল বাজিয়ে গৃহকর্তাকে ত্যক্ত-বিরক্ত করে ছাড়ল এক ভিখারি। অবশেষে কর্তা দরজা খুলে ভেতরে ডেকে নিলেন ভিখারিকে।
“আগে বল, এতবার কলিংবেল বাজালে কেন?”
“বাবা, আমার মায়ের খুব অসুখ; চিকিৎসা করাতে অনেক টাকা দরকার”
“তাই? আচ্ছা, তোমাকে তো গতমাসে দেখলাম বাজারের সামনে একটা লাশ নিয়ে বসে কাঁদতে। বলছিলে তোমার মা মারা গেছেন, দাফন করতে সাহায্য চাই...। ঠিক না?”
“বাবা, ওটা আমার আসল মা ছিলনা, সৎ মা।”
“ওহ, তাই? ঠিক আছে। তোমার বাবা যে কয়টা বিয়ে করেছেন, তার সব কাবিননামাগুলো নিয়ে এসো। তারপর যত চাও, দেবো”
“থাক, বাবা। সাহায্য লাগবে না। আমার মায়ের চিকিৎসা আমি নিজেই করতে পারব”
“এই, তোমাকে তো বেশ চেনা চেনা লাগছে, কী নাম বল তো তোমার? আবুল নাতো?”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



