somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাদ সাহেবের কোরবানী ঈদ

২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ছুটি শুরু হতে আর এক সপ্তাহ বাকি। সামাদ সাহেবের এখন অনেক ব্যস্ততা। হাতে তিন তিনটে প্রজেক্ট। সবগুলোর রানিং বিল জমা পড়েছে, ঠিকাদাররা ঈদের আগে টাকা চায়। কার ফাইল রেখে তিনি কার ফাইল ছাড়বেন? বড়ই পেরেশানি! তিনি অবশ্য কারো ফাইল আটকে ঘুষ নেন না। প্রত্যেক ঠিকাদার চাপাচাপ করে অন্যদের ফাইলের আগে তারটা ছাড়ার জন্য। কী যে যন্ত্রণা! গত বছরের মতো এবছরও তিনি প্রতি ফাইলের রেট ঠিক করে দিয়েছেন। পিয়ন সগির আলি খুবই করিৎকর্মা। ‘খামগুলো’ বেশ টেকনিক্যালি একটা পাটের ব্যাগে রাখছে। দূর থেকে ব্যাগটা দেখে মনে হবে ভেতরে লাঞ্চবক্স…।

দেখতে দেখতে সপ্তাহ শেষ! আজ শেষ অফিস। সকাল থেকে মনটা খুব ফুরফুরে হয়ে আছে সামাদ সাহেবের। কোন রকমে আজকের দিনটা পার করলেই ঈদের ছুটি। মেয়েটা বায়না ধরেছে কক্সবাজার যাবে ঈদের ছুটিতে। এবার আর বাসে নয়, এয়ারে যাবেন সপরিবারে। ঈদের পরদিন বিকেলে ফ্লাইট। টিকেট কাটা, হোটেল বুকিং সব করে দিয়েছে এক ঠিকাদার। আজ দুপুরের পর আর অফিস করলেন না সামাদ সাহেব। পাটের ব্যাগটার চেইন বন্ধ করে ড্রাইভারকে দিয়ে আগেই পাচার করলেন। একটুপর নিজেও বেরিয়ে পড়লেন।


শুক্রবার জুম্মার নামাজ শেষে দ্রুত লাঞ্চ সারলেন সামাদ সাহেব। হাত ধুতে ধুতে বললেন, “বকুলের মা, টাকাটা বের কর। গরুটা আজ কিনেই আনি।”
“পাশের বাসার ডাক্তার সাহেব কিন্তু গত ঈদে মহল্লার সবচেয়ে বড় গরুটা কোরবানি দিয়েছেন। এবার যেন আমার মান থাকে” রাহেলা বেগম কড়া গলায় বলে দিলেন।
“আরে, উনাকে তো কোন ওষুধ কোম্পানী থেকে গরু দিছে। ওইটা দিয়ে কি কোরবানী হবে? এমব আল্লাহ পছন্দ করেন না।”
“আমি অত শত বুঝি না” রাহেলা বেগমের স্বর আরো এক স্কেল চড়ে।
বিগলিত হয়ে সামাদ সাহেব বললেন, “আচ্ছা, আচ্ছা। এবার মহল্লায় সবচেয়ে বড় গরুটা হবে আমাদের। খুশি?”
“হুহ, ঢং!” কপট রাগ দেখিয়ে আলমারি খুলে পাটের ব্যাগ থেকে হাজার টাকার নোটের একটা বান্ডিল বের করে দিলেন রাহেলা বেগম।
দেখে হা হা করে উঠলেন সামাদ সাহেব, “আরে, আরে, কর কী? কর কী? ঐ পাটের ব্যাগ থেকে দিও না। ওটা থাক। দেখ, একটা বড় খামে কিছু টাকা রাখা আছে, ওখান থেকে দাও।”
“কেন? এই ব্যাগের টাকা কি নকল?”
“আরে, এই টাকা দিলে কোরবানী দিলে কবুল হবে না। তুমি আমার ঈদ-বোনাসের টাকা থেকে দাও। ওইটা আমার হক্কের টাকা…”
আর কথা না বাড়িয়ে পাটের ব্যাগের টাকা সেখানে রেখে অন্য খামটা খুললেন রাহেলা বেগম।

গরুর হাটে এবার ইন্ডিয়ান গরু কম। সামাদ সাহেব আর ড্রাইভার মতিন মিয়া দুপুর থেকে গাবতলীর হাটে ঘুরছেন। দাম এবার বেশিই হাঁকছে ব্যাপারীরা। তাতে অবশ্য সামাদ সাহেবের সমস্যা নেই। এবার তাঁর বাজেট বেশি। ঘুরতে ঘুরতে, গোবরের গন্ধ শুঁকতে শুঁকতে তিনি আধবেলা পার করলেন। এর মধ্যে মতিন মিয়া গেল টয়লেটে। গেল তো গেল, আর আসার নাম নেই। একটু পর এক লোক ডাব নিয়ে হাজির।
“ডাব কেন?”
“আপনার ডেরাইভার পাঠাইছে, ছার। সেও ঐখানে খাইতেছে।” লোকটা পান-খাওয়া দাঁত বের করে হাসলো। সামাদ সাহেব এদিক ওদিক তাকিয়ে অবশ্য মতিনকে দেখলেন না। তবে সে যে ডাব একা না খেয়ে একটা তাঁর জন্য পাঠিয়েছে, এতে বেশ তুষ্ট হলেন। ঈদে ওকে ছুটি দেওয়া হয়নি। কক্সবাজার যাবার আগে ওকে এবার বখশিশ বাড়িয়ে দিতে হবে। ডাবের পানি খাওয়ার পর পরই মনে হলো মাথার ওপর রোদটা খুব চড়েছে। একটু বসা দরকার। যে লোকটা ডাব এনে দিয়েছিল, সে বলল. “ছার কি একটু জিরাইবেন? আসেন, আমার সাথে আসেন।” হাঁটতে গিয়ে কি মাথাটা একটু ঘুরে উঠলো। নাকি কোন গরু তাঁকে পেছন থেকে গুঁতো দিলো? সামাদ সাহেবের মনে হলো পৃথিবীটা একটু দুলে উঠল। তারপর সব অন্ধকার।


সামাদ সাহেবের যখন জ্ঞান ফিরলো, তিনি তখন মিরপুরের একটা হাসপাতালে। তাঁর পাশের বেডে মতিন মিয়া তখনও অচেতন। সামাদ সাহেব অভিজ্ঞ লোক। তিনি আর মতিন যে অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন, সেটা বুঝতে সময় লাগলো না। কিন্তু তিনি বুঝতে পারছেন না, তিনি এখানে কীভাবে এলেন? ক’টা বাজে এখন? ঈদ কি হয়ে গেছে? গরু তো কেনা হলো না! বাড়ির সবাই কি জানে তাঁর খবর? পকেটে হাত দিয়ে দেখলেন, মোবাইল ফোন, ওয়ালেট, কিচ্ছু নেই! আর গরু কেনার সেই টাকা? ওটাও নেই! হঠাৎ পাটের ব্যাগটার কথা মনে পড়ল সামাদ সাহেবের। ঈদের পর যার যার টাকা ফেরত দেবেন বলে মনস্থ করলেন সামাদ সাহেব।

- কাজী মিতুল
১০.৯.২০১৬
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×