বলব না বা লিখব না কোন কবিতার ভাষায় কোন কবি হয়ে,
হব তোমার আকাশের তারা নয়ত শঙ্খ চিল,
আসব না এই ধূসর প্রান্তরে যদিও যায় মহাকাল বয়ে।
তুমি বলছিলে রবে আমার পাশে অনন্তকাল ধরে,
তবে আজ কেন আমি এত আলোক বর্ষ দূরে।
মৃত্যুর মায়জালে জড়িয়ে আমি আজ সমাধির নীচে,
আস না কেন?আমি তবু খুঁজি তোমার গন্ধ মিছে।
ভেব না তুমি, আজ এই ভেজা মাটির সমাধিতে আমি একা,
আছে নরকের বিষাক্ত কীট,জ্বলন্ত অগ্নির লেলিহান শিখা!
খুব বেশি ইচ্ছা করে ভেঙে ফেলি এই মৃত্তিকার দেয়াল,
পারি না আমি, জানই তো এটা ঈশ্বরের খেয়াল।
এখন ও কি আমায় নিয়ে ডুকরে কাঁদো?
নাকি সময়ের সাথে মিশে গেছে সেই স্মৃতির আলো।
শেষ আলিঙ্গনে বলেছিলাম আমি,
দ্বিতীয় জীবনে থাকব তোমার পাশে
পারব না জানি যদিও জাগবে আবার পূনরউত্থানে তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


