হাজির আরবী শব্দ এর অর্থ- স্বশরীরে উপস্থিত । নাজির আরবী শব্দ এর অর্থ- স্বচক্ষে দর্শন ( আরবী ডিকশেনারী “আল-মিসবাহুল মুনীর” ১৪৭ ও ৬১২ পৃষ্ঠা ) । অতএব, এক কথায় হাজির-নাজির শব্দের অর্থ দাড়ায়- প্রত্যক্ষদর্শী ।
আল্লাহ তাআলা এরশাদ করেন- “ইয়া আইউহাননবী ইন্না আরছালনাকা শাহীদান” তথা হে গায়েবের সংবাদ দাতা ! আমি আপনাকে শাহিদ করে করে পাঠিয়েছি ( সূরাঃ “আল-আহজাব ৪৫ আয়াত” ) ।
সুপ্রসিদ্ধ আরবী ডিকশেনারী “আল-মুফরাদাতুল কুরআন” –এর ২৪৫ পৃষ্ঠায় “শাহিদ” শব্দের অর্থে লেখা আছে ঘটনাস্থলে হাজির-নাজির থাকা তথা ঘটনা স্থলে হাজির থেকে স্বচক্ষে দেখা ।
দেওবন্দী আলেমগণের অনুবাদিত “আল-মুনজিদ” –এর উর্দু অনুবাদের ৪৪৫ পৃষ্ঠায় এবং দেওবন্দী আলেমগণের নিজেদের লিখিত এবং মুফতী শফী সাহেবের ভূমিকা সংবলিত আরবী-উর্দু ডিকশেনারী “মিসবাহুল-লুগাত” –এর ৪৫০ পৃষ্ঠায় “শাহিদ” শব্দের অর্থে লেখা আছেঃ- হাজির, বিশ্বস্তসাক্ষী, যার অগোচরে কিছুই নেই ।
তাফসীর “রুহুল মানী” –এর ২২ পারা ৪৫ পৃষ্ঠা, শাহ্ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী সাহেব আপন ‘তাফসীরে আজিজী’ ১ম খন্ড ৩৫৫ পৃষ্ঠায় লিখেছেনঃ- প্রিয়নবী নিজের নবুয়াতের নুর দ্বারা প্রত্যেক ধার্মিক ব্যক্তির ধর্মের অবস্থা অবগত আছেন । প্রত্যেক ধার্মিকে তার ধর্মের কোন স্তরে সে অবস্থা করছে, তার ঈমানের হাকিকত কী, আখিরাতে তার অন্তরায় কী, সবই প্রিয়নবী জানেন । এছাড়াও আরো অসংখ্য দলিল রয়েছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


