somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরবের নজদ (বর্তমান রিয়াদ) থেকে বের হবে শয়তানের শিং .:

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আরবের নজদ থেকে বের হবে শয়তানের শিং ও ভূমিকম্প ”
(এখানে শয়তান বাতেল-জালেম-পথভ্রষ্টকারী অর্থে, শিং আঘাতকারী অনিষ্টকর ক্ষমতাসীন অর্থে এবং ভূমিকম্প দ্বীন-মিল্লাত-মানবতার জন্য ধ্বংসাত্মক অর্থে) -আল হাদিস(বোখারী শরীফ ২য় খন্ড, ১০৫০ পৃষ্ঠা)
ঈমানের রক্ষাকারী এ পবিত্র হাদিস শরীফ, দ্বীন রক্ষাকারী এ মহান হাদিস শরীফ, হকের দিশারী এ আলোকময় হাদিস শরীফ, বাতেল থেকে উদ্ধারকারী এ রহমতময় হাদিস শরীফ। প্রকৃত পক্ষে সব সহী হাদিস শরীফও সরাসরি অহী। দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম দোজাহানে জীবনের সুরক্ষা ও সাফল্যের জন্য ঈমান দ্বীন দান করেছেন এবং একই সাথে তা হরণকারী জীবনের ক্ষতিকর শত্রু সম্পর্কে সতর্ক করেছেন। ইসলামের ছদ্মনামেও কোরআনুল করীম হাদিস শরীফের অপব্যাখ্যা করে ঈমান বিণষ্ট ও দ্বীন বিকৃত করে যে জীবনের শত্রু বাতেল ফেরকা আবির্ভাব হবে এবং তা থেকে নিজেদের ও দ্বীন মিল্লাত মানবতাকে রক্ষায় এ হাদিস শরীফ জীবনের দিশা ও দায়িত্ত্বের নির্দেশিকা।
এ মহান হাদিস শরীফ এবং আরও অনেক হাদিস শরীফে ভবিষ্যতে ইসলামের নামে বেনামে কি কি প্রতারণা ধোকা বিপর্যয় ঘটতে পারে এবং তা থেকে কিভাবে সুরক্ষিত থাকতে হবে সে সম্পর্কে উদ্ধারের দিশা রয়েছে। উম্মতদেরকে যেন কোন বাতেল জালেম অপশক্তি ক্ষতি করতে না পারে, পথহারা ও বিচ্ছিন্ন করতে না পারে এবং সত্যের ধারা উৎখাত করে মানবমন্ডলীকে মিথ্যা আঁধারে বিণাশ করতে না পারে, সেজন্য ভবিষ্যৎবাণী হিসেবে এ হাদিস শরীফ ঘোষণা করেছেন রহমতের নবী মানবজীবনের পরম আপন ও উদ্ধারকারী আদি-অন্ত দৃশ্য-অদৃশ্য সর্বদৃষ্টি সর্ব জ্ঞানের মূল কেন্দ্র মহান প্রিয়নবী। দয়াময় আল্লাহতাআলা স্বয়ং কোরআনুল করীমে কোরআনুল করীমের অপব্যাখ্যাকারী দ্বীনের নামে বাতেল ফেরকা সম্পর্কে সুস্পষ্ট সতর্ক করেছেন এবং তা থেকে সুরক্ষার জন্য বারবার তাঁর হাবীব কেন্দ্রিক হয়ে থাকার তাঁর হাবীবের প্রেমভিত্তিক হওয়ার, তাঁর হাবীবের আপনদের তথা আহলে বায়েত খোলাফায়ে রাশেদীন মকবুল সাহাবায়ে কেরাম ইমামবৃন্দ ও আওলিয়া কেরামের পথে ও সাথে থাকার তাকিদ দিয়েছেন।
হক বাতেল পার্থক্যকারী এ হাদিস শরীফে বাতেলের ঠিকানাসহ বলে দেয়া আছে যা রিয়াদ নামধারী নজদ। নজদ থেকে নজদের দরিয়া এলাকা থেকেই বাতেল জালেম সালাফী মতবাদ অনুসারী ওহাবী মতবাদ উদ্ভব। সেখানেই তারা ১৭৪৪ সালে ব্যপক রক্তপাতের মাধ্যমে প্রথম ওহাবী রাষ্ট্র কায়েম করে এবং ১৮১৮ সালে উৎখাত হয়। ১৮২৪-এ পূণঃ দখল করে ১৮৯১-এ আবার বিতাড়িত হয়। আবার ১৯০২ সালে নজদে পূণঃ ওহাবী রাষ্ট্র করে সেখান থেকে আগ্রাসন শুরু করে ১৯২৫ থেকে ভয়ংকর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে অন্যান্য অপশক্তির সহায়তায় আল আরব জবর দখল শুরু করে ১৯৩২-এ কেবলাভূমিকে গোত্রবাদী ওহাবীবাদী “সৌদী আরব” ঘোষণা করে, যা কলেমার চেতনা উৎখাত ইসলাম ও মুসলিম মিল্লাতের জন্য মৃত্যু সমতুল্য।
আমরা যেন বাতেলের ধ্বংসের গর্তে পড়ে দোজাহানের বিণাশ না হই, সালাফী ওহাবী ইত্যাদি বাতেল ফেরকাকে ইসলাম মনে না করি, সতর্ককারী আয়াত শরীফ ও হাদিস শরীফে সে দিশা সুরক্ষা দেয়া হয়েছে। দয়াময় আল্লাহতাআলার প্রতি অশেষ শোকরিয়া সিজদাহ এবং প্রাণপ্রিয় প্রিয়নবীর প্রতি অনেক অনেক সালাতু সালাম।
- ইমাম হায়াত
বিশ্ব সুন্নী আন্দোলন (World sunni movement) এর প্রতিষ্ঠাতা এবং সার্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক - ইমাম হায়াত।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×