somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্মানিতে সমকামী বৈধতার বিলপাস, মূল্যবোধের চরম অবক্ষয়

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জার্মানিতে সমকামীদের বিয়ে বৈধতা পেল
জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ শুক্রবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷ তর্ক-বিতর্কের পর সমাজে সমকামীদের বিবাহের অধিকারকে স্বীকৃতি দিলেন সংসদ সদস্যরা৷ চ্যান্সেলর ম্যার্কেল নিজে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন৷

গ্রীষ্মকালীন বিরতির ঠিক আগে বুন্ডেসটাগের শেষ অধিবেশনে সমকামীদের বিবাহের অধিকার নিয়ে বিতর্ক ও ভোটাভুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল৷ তবে শুক্রবার সকালে সেই অনিশ্চয়তা কেটে যায়৷ সব দলের বিভিন্ন বক্তারা বিষয়টি নিয়ে বক্তব্য রাখার পর ভোটাভুটি হয়৷ ৩৯৩ জন প্রস্তাবের পক্ষে, ২২৬ জন বিরুদ্ধে ভোট দিয়েছেন৷

অন্যান্য দলগুলি বেশ কিছুকাল ধরে এই সিদ্ধান্তের পক্ষে থাকলেও সরকারের প্রধান শরিক দুই দল সিডিইউ ও সিএসইউ বিষয়টি নিয়ে ঐকমত্যে আসতে পারছিল না৷ রক্ষণশীল এই শিবিরের অনেকের মতে, জার্মানির সংবিধান অনুযায়ী, সমকামীদের বিবাহকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়, কারণ, তাতে বিবাহবন্ধন ও সন্তান সংক্রান্ত যে বিধান রয়েছে, একমাত্র নারী ও পুরুষ তা পূরণ করতে পারে৷ অর্থাৎ সংবিধান পরিবর্তন না করে সমকামীদের বিবাহের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়৷ এমনকি কয়েকজন সংসদ সদস্য এই প্রশ্নে জার্মানির সাংবিধানিক আদালতে মামলার হুমকিও দিয়েছিলেন৷


সিডিইউ নেত্রী ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল নির্বাচনের ঠিক আগে এমন একটি বিতর্কিত বিষয়নিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন৷ জোটসঙ্গী সামাজিক গণতন্ত্রী দল ‘সবার জন্য বিবাহের অধিকার' নিয়ে যেমন সোচ্চার হয়ে উঠেছে, তার প্রেক্ষিতে একটা অবস্থান না নিলেই নয়৷ নিজের শিবিরে বিরোধিতা সত্ত্বেও ম্যার্কেল তাই গত সোমবার বিষয়টি নিয়ে ভোটাভুটিতে সম্মতি দিয়েছিলেন৷ তবে তিনি স্পষ্ট করে দেন, যে এই প্রশ্নে সিডিইউ সংসদীয় দল তার সদস্যদের কোনো নির্দেশ দিচ্ছে না৷ ইউনিয়ন শিবিরের সংসদ সদস্যরা যে যার বিবেক অনুযায়ী ভোট দিতে পারবেন৷ শুক্রবার তিনি নিজে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে বলেন, জার্মান সংবিধান সম্পর্কে তাঁর নিজের ব্যাখ্যা স্পষ্ট – বিবাহ শুধু পুরুষ ও নারীর মধ্যেই হওয়া সম্ভব৷



এসপিডি, বামপন্থি দল ‘ডি লিংকে' ও সবুজ দল শুরু থেকেই আশা করে আসছিল যে, সামান্য ব্যবধানে হলেও এই প্রস্তাব অনুমোদন করা সম্ভব হবে৷ কারণ, ইউনিয়ন শিবিরের বেশ কয়েকজন সদস্য এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানাতে এগিয়ে আসবেন৷ বাস্তবে সেটাই ঘটলো৷ এসপিডি নেতা ও চ্যান্সেলর পদপ্রার্থী মার্টিন শুলৎস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷

উল্লেখ্য, জার্মানিতে সমকামী দম্পতিরা সরকারি স্বীকৃতি পেলেও সেই বন্ধনকে বিবাহ হিসেবে মেনে নেওয়া হয়নি৷ ফলে তারা সন্তান দত্তক নিতে পারছিলেন না৷ এবার বিবাহের স্বীকৃতি পেলে সেই বাধাও দূর হবে এবং সরকারিভাবে সমকামীদের প্রতি আর কোনো বৈষম্য থাকবে না৷ বিশ্বের অনেক দেশে সমকামীদের অধিকার ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছে ।

সূত্রঃ Dw
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×