somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই লাখ ষাট হাজার টাকা এখন আমি কোথায় পাবো?

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মেয়ে এবার ওয়ানে ভর্তি হবে। প্রস্তুতির শুরু গত বছর থেকেই। মেধা নয় এবার স্কুলসমূহ লটারি করে প্রার্থীদের বেছে নেবে, সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। উদ্দেশ্য অতি মহৎ। শিশু এবং তাদের অভিভাবকদের উপর যেন অযথা কোনো চাপ না পড়ে, এজন্য এ ব্যবস্থা। সরকারী সিদ্ধান্ত মোতাবেক, আমি এবং আমার স্ত্রী লটারির টিকেট কিনতে নেমে পড়লাম। ভিখারুননেসার টিকিট কিনতে গিয়ে শুনলাম, লাইনে গত রাতে যারা দাঁড়িয়েছেন,তারাই নাকি আজ দুপুরেও সুযোগ পাচ্ছেন না। যাই হোক শেষমেষ বহুকষ্টে ফরম তোলা গেল। এখন সবার ফরম স্কুল কর্তৃপক্ষ জমা নেবেন না। ফরম জমার নেবার সময় বাচ্চাদের একটা ছোট পরীক্ষা দিতে হবে । মৌখিক,লিখিত এবং শারীরিক পরীক্ষা। লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমার মেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় পরীক্ষা দেবার সুযোগ পেল। তাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হল। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর, তাকে লিখিত পরীক্ষার সুযোগ দেয়া হল। নিজের নাম এবং বাবার নাম লিখতে বলা হল। এটাতে সে পার পেয়ে যাবার পর, তাকে শারীরিক পরীক্ষা করা হল। বলা হল, ডান হাত মাথার উপর দিয়ে বাম কান দুই আঙ্গুল দিয়ে ধরা। কীভাবে কীভাবে যেন, সে এটাও পেরে গেল। এরপর তারা ফরম জমা নিলেন। বললেন,যথা সময়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পরবর্তী করণীয় জানানো হবে।

ব্যাপক টেনশনে দিন কাটতে লাগল। মেয়ের মা ঠিক করল, লটারির দিন সে রোজা রাখবে। এর মধ্যে উড়া উড়া শোনা গেল, যারা টিকেছে, তাদের আরও এক দফা বাছাই করা হবে। তারপর লটারি। আমাকে একজন বলল, ভাই , আপনি লাইনে আসেন। আমি বললাম, ভাই আমি তো কয়েকদিন ধরেই লাইনেই জীবনযাপন করছি। এরপর আমার সেই শুভাকাঙ্খী যা বললেন, তাতে আমার ঘাড়ের চুল পর্যন্ত দাঁড়িয়ে গেল। একজন নেতা আছেন, তাকে দেড় লাখ টাকা দিতে হবে, সাংবাদিক দেখে এই বিশেষ কনসেশন, অন্যদের তিন চার লাখ লাগছে। নেতা আবার বামপন্থী, কাজেই ধনী গরীব যে কেউ তার এই অনুগ্রহ পেতে পারবে, এখানে কোনও দলীয় বিবেচনা থাকবে না। তার অনুগ্রহ পেলে আমার মেয়ের নাম লটারির জন্য মনোনীত হবে, এবং লটারিতেও টিকবে। তবে যিনি নেতার সাথে যোগাযোগ করিয়ে দেবেন , তাকে অতিরিক্ত দশ হাজার দিতে হবে। বলাবাহুল্য, এটা আমার বিশ্বাস হয় নাই।
আজ অবাক হয়ে দেখলাম, লটারির জন্য আমার মেয়ে মনোনীত হয়নি, আমার সেই শুভাকাঙ্খী আমাকে জানালেন, এখনও সময় আছে, দেরী হওয়ায় রেট গিয়ে দাঁড়িয়েছে আড়াই লাখ টাকায়,পরে আর পাওয়া যাবেনা। যোগাযোগের দালালি বাবদ দশসহ দুই লাখ ষাট হাজার টাকা এখন আমি কোথায় পাবো?
৬৯টি মন্তব্য ২৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×