দেশের পাঠ্যপুস্তক থেকে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাম বাদ দেয়া হয়েছে।!
এই রকম কাজের কি কোন দরকার ছিল?
১৯৪৭ সালে যখন পাকিস্তানের সৃষ্টি হয় ,তারপর মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৪৯ সালে প্রথম বিরোধী দল হিসেবে আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, পরবর্তীতে যেটি “আওয়ামী লীগ” নামধারণ করে। অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। যে নেতার অধীনে ঘনিষ্ট সহকর্মী হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন বর্তমান প্রধানমন্ত্রীর পিতা মরহুম শেখ মুজিবুর রহমান।!
যে নেতা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ,উনার নামই দেশের পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়া হয়, যেখান থেকে দেশের অধিকাংশ শিক্ষার্থী ইতিহাস জানে।
তাহলে সরকার বর্তমানে দেশের ইতিহাসকে কতটুকু অপরিবর্তনীয় ও ভাল রেখেছে কে জানে?
এর আগেও “ভাসানী নভোথিয়েটার” এর নাম পাল্টে রাখা হয়েছে "বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার"!!
কি দোষ ছিলো এই "ভাসানী" নামের ??? !!
মাওলানা ভাসানী কি দেশের জন্য কিছুই করেন নাই ???
আমরা চাই , দেশের পাঠ্যপুস্তককে ছাপা হোক মাওলানা ভাসানীর জীবনীসহ সেই সকল নেতা ও মণীষীদের জীবনী যারা সবসময় দেশ ও এই দেশের মানুষের জন্য কাজ করেছে !
দেশের পাঠ্যপুস্তককে তাদের জীবনী ছাপিয়ে দেশের ইতিহাসকে সমুন্নত রাখা হোক !
- http://www.facebook.com/amanullah.rafiaman

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



