অবিলম্বে ‘শিবকৃষ্ণ ভবন’ (রংপুর শহরে) দখলদারদের হাত থেকে মুক্ত করুন। ব্রিটিশবিরোধী ও তেভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড মনিকৃষ্ণ সেনের স্মৃতি বিজড়িত এই বাড়িটি অগ্রণীব্যাংক ও জেলা প্রশাসনের হাত থেকে দখল মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা আমাদেরকে মানুষের অধিকার, স্বাধীনতা ও সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের লড়াই-সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন, তাঁদের মধ্যে কমরেড মনিকৃষ্ণ সেন অন্যতম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ পর্যন্ত তাঁর অবদান অনস্বীকার্য। সামান্য ভুলের কারণে আন্দোলন-সংগ্রামের এই স্মৃতি বিজড়িত বাড়িটি নিলামে বিক্রী করে দেয়া জঘন্যতম কাজ। দুপুর ১২ টায় মনিকৃষ্ণ সেন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে এ সব কথা বলেন ‘শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান’ এমপি রাশেদ খান মেনন ।
বাংলাদেশর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কমরেড মনিকৃষ্ণ সেন ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দেশের কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের অধিকার আদায় ও শোষণমুক্তির লড়াইসংগ্রামের এক লড়াকু সৈনিক। গণমানুষের রাজনীতি করার জন্য ৩০ এর দশকে রাজপুতনার মরুভূমিতে দেউলী বন্দীশিবিরে ২৯ বছর কারাভোগ করেন। এই ত্যাগী, বিপ্লবী মানুষটির স্মৃতি বিজড়িত বাড়িটি অগ্রণীব্যাংক ও জেলা প্রশাসনের হাত দখল মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এই সংগ্রামী নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে বাড়িটি দখলমুক্ত করবেন এই আশা ব্যক্ত করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




