ভার্সিটি লাইফ . জীবনের একটা সেরা সময় । তবে এই “ সেরা সময় “ শব্দ দুইটি নির্ভর করে বেশ কিছু নিয়ামকের উপর । তার মধ্যে অন্যতম নিয়ামক ভার্সিটি লাইফের '১ম বর্ষের মেয়ে ' । ১ম বর্ষের মেয়েদের অর্থাৎ নিউকামার জুনিয়রদের প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি , আবেগ , কামনা , বাসনা , ' এই আসো না ' ভার্সিটি জীবনের মজ্জাগত অনুষঙ্গ ।
১ম বর্ষের মেয়েরা কেমন হয় ? তাদের কি কোন প্রকারভেদ আছে ? তারা কি করে , কি না করে , তাদের নিয়ে অন্যরা কি ভাবে , কি ভাবতে গিয়েও ভাবতে পারে না , করতে গিয়েও খুলতে পারে না আইমিন খুলে বলতে পারে বা তারা নিজেরা নিজেদের ভিতরে ভার্সিটির নতুন উন্মুক্ত পরিবেশে কিভাবে কি করে থাকে ! জানার আছে অনেক কিছু
এতসব বুঝা বা জানা অতি'র অধিক বে-সম্ভব কঠিন কর্ম , তারপরও ভার্সিটি লাইফের ১ম বর্ষের কচি ( ! ) মেয়ে স্টুডেন্টদের নিয়ে মোটামুটি একটা গড়পড়তা ক্লাসিফিকেশন কিন্তু দাড়া করানো যায় ।
সেটা কেমন ?
সেটা আসলেই কেমন তা দেশ ও জাতির নিরবিচ্ছিন্ন চাহিদার তাগিদে আমি নীচে খানিকটা আলোচনার চেষ্টা করিব ।
সুতরাং ডিয়ার পাঠক আরামে বসো , সুজা হও
( “ নাই কাজ তো দেশের প্রেসিডেন্ট হয়ে যা “ এই নীতিতে বিশ্বাস করে নিচে একটা আলগা গবেষণা করবার চেষ্টা করা হয়েছে , মিলিয়ে দেখুন , মিল্লে ভালো , না মিল্লে আরও ভালো
ভার্সিটি জীবনের প্রথম বর্ষে প্রধানত তিন টাইপ মেয়েদের সন্ধান পাওয়া যায় । আরও কিছু শাখা প্রশাখা আছে । কিন্তু আমি এইখানে এই তিনটি টাইপ নিয়েই নাড়াচাড়া করবো ( ভেঙ্গে পড়লে আমার দুস নাই )
আমি চেষ্টা করবো সংক্ষেপে সেই অজানা চাই জানা জুনিয়র মেয়েদের সম্পর্কে একটা ধারণা তুলে ধরতে ।
টাইপ এক
টাইপের নাম -- “ বাংলাদেশী টাকা “
সংক্ষিপ্ত বিবরণ
– বাংলাদেশী টাকা তো অবশ্যই লক্ষ্য করছেন ? কি লেখা থাকে ? চাহিবামাত্র ইহার বাহককে _____ দিতে বাধ্য থাকিবে ।
ভার্সিটির মেয়েদের ক্ষেত্রেও এমন একটি চাহিবা মাত্র টাইপ মেয়েদের সন্ধান পাওয়া যায় । এদের দরকার একটা বাহক !
সেই বাহক নিজ বা অন্য ডিপার্টমেন্টের ডাশিং ইয়ো মার্কা সিনিয়র হইতে পারে অথবা হতে পারে ক্লাসে পাশে বসা ছেলেটি । দরকার কেবল মাত্র একজন ( পার্টটাইম ) বাহক । বাহকের চাহিবার মাত্র সে হাজির ।
তাহারা থাকে সারা সেমিস্টার জুড়ে এস লাইক হট কেক ! ক্লাস রুমে সিঁড়িতে করিডরে বাথরুমে টঙ্গে শুধু“ বাংলাদেশী লুট বাংলাদেশী লুট বাংলাদেশী লুট “ ( লুট = টেকাটুকা )
ইহাদের ফেসবুকে চারহাজারের অধিক ফ্রেন্ড বিদ্যমান যার অধিকাংশ অবশ্যই লুল পুলাপান । তারা ৩৪ঘণ্টা পর পর প্রোফাইল পিক চেঞ্জ করে এবং দিনে অন্তত একবার পিজ্জা বা চিকেনের পিক আপলোড করে স্ট্যাটাসে বলবে – “ হুয়াও, ফ্রেন্ডস দের সাথে খুব মাস্তি করছি , @ পিঁজা হাঁট “ এবং সেই পিজ্জা হজম হবার আগেই আরেকটা স্ট্যাটাসে বলবে – “ লাইফ এতো পেইন কেন ... আম্মু ঘুমবো !! উহু“
সবচেয়ে অবাক করা ব্যাপার ইনারা খুব সহজে বাহক পেয়ে যান । এবং খুব সহজে রিলেশন স্ট্যাটাস চেঞ্জের পর চেঞ্জ করতে থাকেন ।
টাইপ দুই
টাইপের নাম --- " উম্মে রোকেয়া "
সংক্ষিপ্ত বিবরণ
– নামেই বুঝা যাচ্ছে উনারা “ ছালামালাইকুম মাস্টার আফা “ টাইপ রমণী । উনারা ভার্সিটি লাইফ শুরু করে ওয়েবার পাবার টার্গেট নিয়ে এবং শেষও করে ওয়েবার পাওয়ার টার্গেট ফিক্সড করে । উনাদের দেহের কাছাকাছি আসলে “ শিক্ষাই জাতির কশেরুকা “ পারফিউমের গন্ধ ভুড়ভুড় করে বের হয়ে আসে । উনারা অনেকটাই লোকচক্ষুর আড়ালে থাকে । তাই অনেক সময় ক্লাসের ২/৩ জন ছাড়া কেউ উনাদেরবিষয়ে বিস্তারিত কিছুই বলতে পারছে না ।
বিষয়বস্তু আরেকটু পরিষ্কার করে বুঝার জন্য আসুন আমরা নীচের আলাপচারিতার দিকে কড়া দৃষ্টিপাত করি ---
এই তোদের ক্লাসের “বিলকিস“কে চিনিস ?
- হ্যাঁয় খোদা ! উনাকে চিনব না কেন !খুব ভালোমতো চিনি । টু দা পয়েন্ট বলতে পারবো তার সম্পর্কে ।
- তার সম্পর্কে একটু ইনফো দরকার , বল তো মামা মেয়েটা কেমন ?
-- মেয়েটির সম্পূর্ণ নাম – গুলবাহার বিলকিস , আইডি নং – ০১.০১.০১.০১ ; সে সর্বদা কর্ণফুলী কাগজে লিখে । কাগজের উপরে আর বাম পাশে ১.৪ ইঞ্চি স্কেল করে । পেন্সিল দিয়ে সে স্কেল করতে পছন্দ করে । তবে মাঝে মাঝে আমরা তার খাতার কয়েকটি পৃষ্ঠাতে লাল কালির স্কেলিং দেখছি তবে তার কারণ জানতে পারি নাই ।
তার হাতের লেখার ফ্রন্টসাইজ ১৩.৫ , তার ইংরেজি ছোট হাতের “ l “ আর " b " এর পার্থক্য ঠিক মত বুঝা যায় না । এছাড়া হাতের লেখা মাশআল্লাহ্ । ক্লাসখাতায় সে চার ধরনের কালি ব্যাবহার করে । প্রশ্ন লিখে বেগুনী জেল পেন দিয়ে আর উত্তর লিখে নীল আর কালো কালিতে । ইম্পরট্যান্ট প্রশ্নগুলো সে লাল কালিতে দাগিয়ে রাখতে পছন্দ করে । সে চিত্র আঁকতে গেলে সার্কেলখুব চমৎকার আকে কিন্তু রেক্টেঙ্গেল ঠিক মত আকে না । এইটা একটা রহস্য । যে সার্কেল ঠিক মত আকে সে কেন রেক্টেঙ্গেল ঠিক মতো আকে না । সার্কেল আঁকা থেকে তো রেক্টেঙ্গেল আঁকা সহজ !
- দোস্ত , আমি মেয়েটা কেমন সেটা জিজ্ঞাস করছি ! তার খাতা কেমন সেটা জিগাই নাই । মেয়েটা কি শ্যামলা নাকি ফর্সা? লম্বা নাকি খাটো ?
- মেয়েটা ... হুম ... মেয়েটা ...... হুম ... মেয়েটা খুব সম্ভবত লম্বা করে খাটো , চিকনা করে শুকনা ! আই থিঙ্ক সো ... হুম ... ঠিক মনে করতে পারছি না দোস্ত । আমি তো ঐ মেয়েকে খেয়াল করি না , ঐ পরীক্ষার আগে ঐ মেয়ের লেকচার খাতা খেয়াল করি পাস করি
টাইপ তিন
টাইপের নাম -- " সিরাজদ্দৌলার খালা "
সংক্ষিপ্ত বিবরণ
ইনারাদের না প্রথম টাইপে ফেলান যাবে , না ফেলান যাবে দ্বিতীয় টাইপে । ইনারা টাইপ এক অর্থাৎ “বাংলাদেশী টাকা “ দেখলে আড়ালে যেমন বলে “ঞঁ , ঢঙ্গীডা আইতেছে ... দেখলেই গা জ্বালা করে “ ঠিক তেমনি টাইপ টু অর্থাৎ “ উম্মে রোকেয়াদের “ দেখলেই পাশের বান্ধবীটিকে খোঁচা দিয়ে বলে – “ মেয়েটার অহংকার দেখছস ! নিজেরে যে কি ভাবে !! পড়াশুনা আমরাও পারি , শুধুকরি না , করলে দেখাইয়া দিতাম ... অসহ্য “
ইনাদের ফেবু চ্যাট (!) হিস্ত্রি সার্চ করলে আপনার আর রাতের সংবাদ দেখার দরকার নাই । সকল ব্রেকিং নিউজ ব্রেক করে ইনাদের একাউন্টে এসে জমা হয় । কোন সেমিস্টারের কোন ভাইয়া কোন জায়গায় দাড়িয়েকোন ডিপারটেমেন্টের কোন মেয়েকে poke করেছে কিংবা কোন মেয়ের বয়ফ্রেন্ড কে ছিল , এখন সে কিকরে , তাদের রিলেশন কিভাবে ভেঙ্গেছে ,তারা কয়বার চুমু খেয়েছে , কোথায় চুম খেয়েছে , মেয়েটি ছেলেকে কয়বার চড় লাগিয়েছেঅথবা ছেলেটি মেয়েটিকে কয়বার “ বান্দি “ নামে আখ্যায়িত করেছে A টু Z ইনাদের নেইলপালিশে !
আরেকটা ব্যাপার , উনাদের প্রেমে কিন্তু টোটাল ভার্সিটি হাবুডুবু খায় । এমনকি ইনাদের উপ্রে প্রেমে পড়া থেকে বাদ যায় না ভার্সিটির তরুণ গোবেচারা লেকচারারটিও !
কিভাবে কি হল ? আসুন একটা ডেমো আলাপচারিতার মাধ্যমে বিষয়বস্তু পরিষ্কার করি
সিরাজদ্দৌলার খালা -- “ আরে আর বলিস না ডিপজলভাইয়াটা আছে না , আরে ঐ যে সেদিন লিফটে মরজিনার দিকে ঝাড়া ৬ সেকেন্ড ৪২ ন্যানো সেকেন্ড তাকিয়েছিল সেই ভাইয়াটা না কাল আমায় প্রপোজ করতে চেয়েছিল ।
‘ তাই নাকি ‘ বান্ধবী ( ইনাদের একদল অসহায় বান্ধবী থাকে , যাদের কাজ ইনাদের সকল কথায় “ তাই নাকি “ ওমা , বলিস কি , তাই নাকি “ করা )
‘ তাই নাকি ‘ বান্ধবী -- ওমা তাই নাকি ? বলিস কি ?
সিরাজদ্দৌলার খালা --- আরে হা , সত্যি ! আমাকে বলে – এই মেয়ে করিডরে এতো হনহন করে হাঁটবে না । স্যার মেডামরাও করিডর দিয়ে যাতায়াত করেন । তাই একটু সাবধানে হাঁটাচলা করবে । স্যার মেডামদের দেখলে সালাম দিবে ! বুঝতে পারছিস আমার উপর ভাইয়াটার কতোটা ক্রাশ !
‘ তাই নাকি ‘ বান্ধবী -- ওমা , তাই নাকি !!
সিরাজদ্দৌলার খালা --- আরে হে ! আসলে আমার প্রতি তার খুব সাম্পেথি তাই আর কাউকে কিছু না বলে আমাকে সাবধান করে দিয়েছে । আর যখন কথা বলছিল বার বার আমার টিপের দিকে লক্ষ্য করছিল , কিন্তু আমি পাত্তা দেই নি ! হু , আমি কি এতো সস্তা ! আরও কিছু দিন চক্কর খাওয়াই তার পর একটা ডিসিশনে আসবো “
‘ তাই নাকি ‘ বান্ধবী -- ওমা , তাই নাকি !!
মাননীয় স্পিকার , এই হচ্ছে ভার্সিটি লাইফের ১ম বর্ষের মেয়েদের একটা তুলনামূলক আলোচনা । তবে একটা কথা কিন্তু অস্বীকার করবার উপায় নেই , এই ১ম বর্ষের মেয়েদের জন্যও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শত শত পোলাপান ড্রপ ক্লিয়ারেন্স ক্যারি ছেঁকা বিরহ গুটিবাজির মত বেদনা পেড়িয়ে প্রতি সেমিস্টারে নতুন করে আশায় বুক বাধে , বুনতে শিখে“ লুতুপুতু “ জীবনের স্বপ্ন , তাই ভার্সিটি জীবনে তাদের অবদানকে খাটো করে দেখবার বিন্দুমাত্র অবকাশ নেই ।
বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের উচিৎ , তাদের ক্যাম্পাসে ১ম বর্ষের নারীর সম্মানার্থে একটি “ পেনাময় জীবনে আশার আলো লুতুপুতু সৌধ “ নামে একটি করে সৌধ নির্মাণ করা ! এইটা অবশ্য প্রয়োজন মাননীয় চুদুরভুদুর
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



