১/ বাংলাদেশের তরুন তরুণী সবাই ফর্সা । এই দেশে কোন কালা মানুষ নাই
( তাদের বিজ্ঞাপনসমূহ দ্রষ্টব্য , একটা কালা মানব দেখাইলে ই চলবো । পারবেন ?
২/ যদিও তারা ফর্সা , তথাপি তাদের এক বস্তা পাউডার ছাড়া চলে ইই না ...
![]()
( মাননীয় স্পিকার , পাউডারের মূল্য বৃদ্ধির দাবী জানাই
৩/ এই দেশের মানুষ নাচ ভালোবাসে
![]()
তারা কারণে অকারণে নাচে । তারা দিনে নাচে । তারা রাতে নাচে ।
তারা বৈশাখে নাচে , তারা বর্ষায় নাচে
( বর্ষা মানে নায়িকা বর্ষা নয়
তারা রাস্তায় নাচে , গাড়িতে নাচে , ট্রেনে উপরে নাচে ভিতরে নাচে
![]()
( ভাগ্য ভালো ট্রেনের নীচে ট্রাই করে নাই
বাসা বাড়ি অফিস আদালত সবখানে নাচে । বিয়ে বাড়ি থেকে মড়া বাড়ি কোন বাড়ি তারা বাদ দিতে রাজি নয়
![]()
( আদালত আর মড়া বাড়িতে তারা এখনো নাচের রিহারসেল ফেলে নাই তবে অদুর ভবিষ্যতে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি )
নাচো বাঙ্গালী নাচো
৪/ এই দেশের মানুষ ডিভাইস ছাড়া মোবাইলে কথা বলে !!
![]()
( পুরাই জলিল ম্যাজিক )
![]()
৫/ বাংলাদেশে কোন গরীব নাই । সবাই পেটে চিকেন পড়া " ইয়ো ... ডুড " পোলাপান
৬/ এই দেশের সব গান রেট ভিত্তিক
( -- এই তোর রেট কতো ? )
৭/ এই দেশের তরুন প্রজন্ম গানের সাথে ঠোঁট ( লিপ্সিং ) মিলাইতে পারে না ।
( না গো ! এদের চেয়ে আমার জলিল সাব ই ভালো
৮/ এই দেশের সবাই ডাক্তার । তারা কথার আগে জিগায়
– “ আপনি ভালো আছেন তো “
( ডাক্তার সাব – কাদেরের দুইদিন যাবত হাগা থামে না । উপায় কইচেন ? )
৯ / এই দেশের তরুন প্রজন্ম হাসতে হাসতে মিথ্যা কথা বলে – তারা বলে --
“ লিংক নাকি সেরা নেটওয়ার্ক দেয় , লিংক নাকি সেরা প্যাকেজ “
আপ্নেরাই বিবেচনা কইরা কইন – বিষয়ডা হাছা না মিছা ?
( সদা মিছা কতা বলিব , পকেটে মানি ডুকাইবো
![]()
১০/ প্রতিদিন এই দেশের টিভিতে বাংলাদেশের নাম বেশ কয়েক সেকেন্ডের জন্য পরিবর্তিত হয়ে
“ বাংলা – দেশ “ টু “ বাংলালিংক – দেশ “ এ পরিনত হয়
১১/ এই দেশে কোন বৃদ্ধ নাই । এই দেশ বৃদ্ধদের জন্য " NO mans land "
![]()
অ্যাড মিথ্যা - মিথ্যারে নাচাইলাম
শেষ কথা -- লিংক , অ্যাড নয় । আপনারা জনগণকে উত্তম সেবার দেয়ার চেষ্টা করুন । নেটওয়ার্ক উন্নত করুন । কল রেট এর সাথে সাথে নেট প্যাকেজের মূল্য কমিয়ে আনুন । আর অনুগ্রহ পূর্বক ফালতু স্প্যাম মেসেজ দেয়া বন্ধ করুন ।
মানুষ এমনিতেই আপনাদের গ্রহন করবে । নাচা গানা করে লোক হাসাইতে হবে না
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


