somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প - ফ্যামিলি

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কামরুল সাহেব জুতোর ফিতে বাঁধা ভুলে গেছেন । প্রথমে এক গিঁট দিয়ে ডান পাশের ফিতা ফুল করে বাম পাশের ফিতা পেঁচিয়ে ঐ ফুলের ভিতরে ডুকিয়ে আলতো করে এক টান । ব্যাস ! হয়ে যায় ফিতে বাঁধা । কামরুল সাহেব ঘুরিয়ে পেঁচিয়ে সেই কাজটাই করে যাচ্ছেন । কিন্তু হচ্ছে না । হচ্ছে না তো হচ্ছেই না । এই অবস্থায় লুতফাকে কি ডাক দেয়া যায় ?

--ঐ লুতফা , আমি না মানে জুতোর ফিতে বাঁধা ভুলে গেছি , তুমি একটু বেঁধে দিবে ?

কথাটা বলতে কেমন অস্বস্তি হচ্ছে । যে লোক প্রতিদিন টাই স্যুট জুতো মুজো পড়ে গত ২২ বছর যাবৎ সরকারী চাকুরীতে অভ্যস্ত সে কিনা আজ সামান্য জুতোর ফিতে বাঁধতে পারছেন না ! হাস্যকর ব্যাপার । তবে এই হাস্যকর ব্যাপারটাই আপাতত সত্য । কামরুল সাহেব জুতোর ফিতে বাঁধা বেমালুম ভুলে বসে আছেন ।


শুধু জুতোর ফিতে না ইদানীং তিনি অনেক কিছুই ভুলে যাচ্ছেন । এই তো সেদিন তার বড় মেয়ের নাম ভুলে গেলেন । সুমি নাকি অন্তি , কোনটা ? কামরুল সাহেবের দুই মেয়ে । একজনের নাম সুমি অন্য জনের নাম অন্তি । সমস্যা হয়েছিল সুমি বড় নাকি অন্তি বড় সেটা নিয়ে । বেশ কিছুক্ষন চেষ্টার পর হতাশ হয়ে তিনি লুতফা বেগমকে বললেন --
তোমার বড় মেয়েকে ঢেকে নিয়ে আসো তো । জরুরী কথা আছে ।
লুতফা বেগম লাউ শাক বাছছিলেন । তিনি লাউ শাক হাতে বিরক্ত মুখে স্বামীকে দেখলেন । মেয়ে পাশের রুমে তারপরও তাকে দিয়ে মেয়েকে ডাকানোর অর্থ লুতফা বেগম বুঝতে পারেন নি । বিরক্তি নিয়েই বড় মেয়েকে ডাক দিয়েছিলেন --

– ‘ এই সুমি , এইদিকে আয় তো , তোর বাবা তোকে কি জানি বলবে ।
‘ কামরুল সাহেব মহাসাগরে ভেলা খুঁজে পেলেন । বড় মেয়ের নাম সুমি । এই নাম কামরুল সাহেবের মা তৈয়বা আক্তার রেখেছিলেন । একজন বাবা তার বড় মেয়ের ভুলে গেছেন ! কতো বড় লজ্জার বিষয় ! কামরুল সাহেবের খুব লজ্জা করছিল । মেয়ে বাবার কাছে আসলো ।

-- বাবা , ডাকেছিলেন ?

বড় মেয়েকে কামরুল সাহেব ডাকছিলেন , সত্য । কিন্তু কেন ডাকছিলেন সেটা আর মনে নেই ।

তিনি জড়তা নিয়ে বললেন - হ্যাঁ মা ডেকেছিলাম । তা তুই আছিস কেমন ?
সুমি কপাল কুঁচকে বাবার দিকে তাকালো । চোখগুলো সুরু হয়ে গেছে । ঠিক কামরুল সাহেবের মতো । মেয়েটার গায়ের রং কালো । তার মতোই । লুতফার রং পেয়েছে ছোট মেয়ে । দুধে আলতা । আচ্ছা ছোট মেয়েতা জানি কোন ক্লাসে পড়ছে ? সিক্স নাকি সেভেনে ? মনে পড়ছে না । তিনি ছোট মেয়ে কোন ক্লাসে পড়ে সেটা ভুলে আবার লজ্জা পেতে শুরু করলেন ।



কামরুল সাহেব জুতো হাতে বসে আছেন । অফিসের সময় হয়ে আসচ্ছে । তিনি বসেই আছেন । জুতো ছাড়া তিনি আজ পর্যন্ত অফিস করেননি । এমনকি বৃষ্টির দিনেও তিনি পলিথিনে জুতো মুড়িয়ে ব্যাগে করে নিয়ে যেতেন । অফিসে ডুকার আগে তাদের অফিসের দারোয়ান রোকনের টুলে বসে জুতো পড়ে তারপর অফিসে ডুকতেন । কিন্তু আজ ? আচ্ছা আজ অফিস ফাঁকি দিলে কেমন হয় ! স্কুল কলেজ কতো ব্যাং দিয়েছেন , আরবি শিক্ষক হারুন স্যারের বেতের বারি এখনো প্যান্ট খুললে খুঁজে পাওয়ার কথা কথা । আজ অফিসটাই ব্যাং হয়ে যাক । আরবি শিক্ষক হারুন স্যার তো আর অফিসে নেই । সুতরাং এই বুড়ো বয়সে পশ্চাৎদেশে ট্যাঁস ট্যাঁস বেতের ভয়ও নেই ।

-- কি ব্যাপার !! তুমি লাঞ্চের বাটি ফেলেই চলে যাচ্ছে যে ? লুতফা বেগম গোসল সেরে কামরুল সাহেবের পিছনে দাঁড়িয়ে ।

--আজ অফিসে লাঞ্চ করবো । গতকাল এক কলিগের প্রমোশন হয়েছে । তিনি আজ সবাইকে খাওয়াবেন ।

--তো এই কথাটা আগে বললে চলতো না ! এই ভোরে উঠে তোমার জন্য তো তাহলে আর মশলা বাটতে হতো না । এমনিতেই কাজের লোক নেই । সমস্ত সংসার সামলাতে হয় এক হাতে । দু মেয়ে তো হয়েছে নবাবজাদী । কোন কাজের ভিতরে নেই আছে শুধু অর্ডার দিতে । সেইসাথে তুমিও শুরু করছো তামাশা । মানে আমিও তো মানুষ , মনে থাকে সে কথা ?

লুতফা কোমরে হাত দিয়ে কথা বলছে । কথার দমে দমে তার নাকের ফটো বড় হচ্ছে , ছোট হচ্ছে । কামরুল সাহেব অবাক নয়নের তার স্ত্রীকে দেখছেন । নাহ , ২৪ বছর আগে এই মেয়েটিকে পালিয়ে নিয়ে বিয়ে করে তিনি ভুল করেননি ।

কামরুল সাহেবকে চুপ করে থাকতে দেখে লুতফা বেগম ভাবলেন আজ স্বামীকে বাগে পাওয়া গেছে । তিনি স্বামী কাছে অভিযোগের পর অভিযোগ দিয়ে যাচ্ছে । অনেক দিন অভিযোগ দেয়া হয়নি । অনেক অনেক কিছু জমে আছে ।
কামরুল সাহেব গভীর মনোযোগ দিয়ে শুনছেন , মূলত ভাবছেন । আজ তার তাড়া নেই । তিনি লুতফার প্রতি কৃতজ্ঞতা অনুভব করছেন । সত্যিই তো , মেয়েটা তার এই ছাপোষা সংসারে এসে একদম শেষ হয়ে যাচ্ছে । সারাদিন হাড়ি পাতিল নিয়ে পড়ে থাকতে হয় । আগে গান গাওয়ার যে চর্চাটা ছিল সেটা তো কবেই মরে ভূত । মেয়ে দুটোকে নিয়েও বহুদিন ঘুরে বেড়ানো হয় না । ঘুরে বেড়ানো দূরে থাক , বাসায় একসাথে চারজন বসে ঠিক মতো কথাটাও ইদানীং বলা হচ্ছে না । অফিস বাসা , বাসা অফিস । কারেন্ট বিল , গ্যাস বিল , বাসা ভাড়া , মাসের বাজার , সেভিংস , একটা বাড়ির চিন্তা , রাজনৈতিক অস্থিতিশীলতা , অফিস পলেটিক্স ! কোন মানে হয় ? এতো কিছুর কি মানে আছে ?

লুতফা বেগম অনর্গল তার কষ্টের কথা বলে যাচ্ছিলেন এমন সময় কামরুল সাহেব শান্ত স্বরে বললেন
-- আচ্ছা আজ লুতফা আর মেয়েদের নিয়ে বেড়াতে বের হলে কেমন হয় ।

স্বামীর কাছে তীব্র অভিযোগের মুহূর্তে এমন তরল কথা শুনতে লুতফা বেগম প্রস্তুত ছিলেন না । গত ২৪ বছরে বছরে তার কামু যে কথা বলেনি আজ সে কথা কেন ? কামরুল সাহেব লুতফার অবাক চোখকে পাশ কাটিয়ে তেমনি তরল স্বরে বলল --

-- চল আজ মেয়েদের নিয়ে আমরা কোথা হতে বেড়িয়ে আসি । যাবে ?

লুতফা বেগমের কিছু বলা উচিৎ কিন্তু কি বলা উচিৎ ভেবে পাচ্ছেন না । তিনি আগের মতোই বিস্ফোরিত চোখে কামরুল সাহেবকে দেখছে ।

বেশ কিছুক্ষন পর তিনি তার প্রাক্তন কামু বর্তমান কামরুল সাহেবকে বললেন --
-- এই তোমার কি আজ কিছু হয়েছে ? কখনো তো এতক্ষন আমার কথা শুনো না । আজ আমি এতগুলো কথা বললাম আর তুমি ঠায় দাড়িয়ে শুনলে আবার এখন বলছো আমায় নিয়ে বাইরে যাবে ! এই প্লিজ সত্যি করে বোল তো তোমার কি হয়েছে ?
বিস্ময়ের পরিবর্তে এইবার লুতফা বেগমের কণ্ঠে উদ্বেগ ।

-- কিছু হয়নি তো । ভাবলাম তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো । আচ্ছা লুতফা তুমি কি জুতোর ফিতে বেঁধে দিতে পারবে ? আমি না ভুলে গেছি

কামরুল সাহেবের স্ত্রী লুতফা বেগম এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেছেন । তার কমকথা বলা নিরীহ স্বামীটির আজ কিছু একটা হয়েছে । তিনি অস্থির ভাবে বললেন
-- এই , সুমির বাবা , তুমি ঠিক আছো তো !

তিনি দ্রুত স্বামীর কপালে হাত রাখলেন । কপাল ঠাণ্ডা । জ্বর নেই । প্রেশার কি বাড়ল ? কাল রাতে ডিম তরকারী দেয়াটা ঠিক হয়নি । হজমে সমস্যা না তো !

লুতফা বেগম স্বামীকে জোর করে বিছানায় শুয়িয়ে দিলেন । ইতিমধ্যে সুমি আর অন্তি বাবার মাথার কাছে চলে এসেছে । তিনজন উদ্বিগ্ন নারী কামরুল সাহেবকে ঘিরে রেখেছে । কামরুল সাহেব মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তার আপন মানুষগুলোকে দেখছে । আহা কি শান্তি লাগে এই মুখগুলো দেখতে ।

কামরুল সাহেব পরিতৃপ্ত মনে ভাবছেন -- নাহ , মাঝে মাঝে ভুলে গেলে মন্দ হয় না ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২২
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×