![]()
আজ বিকালে আমার ফেইসবুক একাউন্টে প্রভাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম । বলেছিলাম -- "এই মেয়েকে দেখে শেখার অনেক কিছুই আছে , কিভাবে ঘুরে দাড়াতে হয় এই মেয়ে দেখিয়ে দিয়েছে । এইবারের ইদে তার বেশ কিছু নাটক দেখলাম । স্বতঃস্ফূর্ত অভিনয় । স্বতঃস্ফূর্ত জীবন । কয়জন পারে ? ধন্যবাদ প্রভা "
এই পোস্ট দেখে অনেকেই অনেকভাবে রিঅ্যাক্ট করেছে । কয়েকজন মেসেজে জানতে চেয়েছে -- ঘটনা কি ? আপনি প্রভার মতো মেয়েকে সমর্থন দিচ্ছেন কিভাবে ? মাথা ঠিক আছে আপনার ? প্রভার প্রতি সমর্থন দেখে যদি আজ কোন মেয়ে যদি অনুপ্রাণিত হয়ে প্রভার মত হতে চায় , তাহলে পাপটা কার হবে?
আমার মাথা আমার জানা মতে ঠিক আছে । এবং আমি প্রভা সম্পর্কে যে মন্তব্য করেছি সেটা সচেতনভাবে বিশ্বাস করেই বলেছি । নিচে এর ব্যাখ্যা দেয়া হল ।
কেউ যদি আজ প্রভার মতো নতুনভাবে ঘুরে দাড়াতে চায় তবে কারও পাপ হবে না । আর যদি পাপ হয় তবে আমি চাবো সেটা যেন আমার হয় । প্রথম জীবনে একটি ভুলের খেসারত স্বরূপ একটি মেয়ে পরবর্তী জীবনে পরাজয় স্বীকার করে সুইসাইড করবার বদলে প্রভার মতো মাথা উঁচু করে ঘুরে দাঁড়ানোয় কোন পাপ নাই । আছে বিজয়ের কথা । সেই বিজয়ের ভাগীদার হয়ে পাপী যদি হতে হয় আমি রাজি আছি ।
একটা মানুষ প্রথম জীবনে ভুল করলে সেই ভুল সারাজীবন লালন না করে ভবিষ্যতে সামনে এগিয়ে চলার শিক্ষা প্রভার কাছে পাওয়া যায় । একজন মানুষ ভুল করতে পারে , সেই ভুল করে নিজের জীবন নষ্ট না করে কিভাবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হয় প্রভা কি সেই শিক্ষা দেয় নাই ? দিয়েছে ।
আর প্রভা কি আসলেই খুব ভুল করেছিল ? প্লিজ খেয়াল করুন বর্তমানে অনেক অনেক মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনের কয়েক মাসেই সেক্সে জড়িয়ে পড়ছে । অনেকেই আছেন সরাসরি সেক্সে অংশগ্রহন না করলেও প্রেমিক প্রেমিকা নিয়মিত চুমু খাচ্ছেন একে অপরকে । রাত ১২ টা বাজলেই কাঁথার নিচে লুকিয়ে তাদের ভিতর শুরু হয় ফোন সেক্স । ছেলে চায় হয়তো মেয়ে নিজেও চায় , তাই মিউচুয়াল আণ্ডারস্ট্যান্ডের মাধ্যমে তারা এরুপ সেক্সে মিলিত হচ্ছে ।
ওপেনলি একজন আরেকজনকে বউ , জামাই ,( সত্যিকার না , মিথ্যাকার ) , হানি , সোনা , বেবি , ময়নাপাখি , জান ইত্যাদি বিভিন্ন আবেগময় উত্তেজক সম্বোধন করে থাকে । একে তারা কোন পাপবোধ মনে করছে না । নিজেদের ভিতর বিশুদ্ধ ভালোবাসার প্রতিদান হিসেবেই তাদের কাছে এইসব বিষয় দেখা হচ্ছে ।
তাহলে এইখানে বিষয় কি দাঁড়াল -- যখন লুকিয়ে সেক্স করা হচ্ছে তখন অলরাইট । কিন্তু যখন কারও বিশ্বাসঘাতকতায় সেই সেক্সের খবর দুনিয়ায় প্রকাশ হইয়া গেল ঠিক তখন সব দোষ ঐ মেয়ের একার !
কেন ? সেক্স কি ঐ মেয়ে একলা করছে ? ঐ ছেলে কি সেক্সে পারটিশিপেট করে নাই ? তাই শুধু ঐ মেয়ে দোষী , নষ্টা , পতিতা কেন ? ঐ ছেলের কথা কেন কেউ বলে না । কেন কেউ রাজিবের দোষ না ধরে প্রভাকে নষ্টা বলছে ? নষ্ট যদি হয় তবে রাজিব প্রভা দুইজন ই । শুধু মাত্র মেয়েটা না ।
আমি মোটেও বলছি না , বিয়ের আগে সেক্স খুব সোয়াবের কাজ । প্রভার পূর্বের ঘটনাকে সমর্থনও করছি না ।
যদি আপনি নিজের যৌন আবেগ ধরে রাখতে না পারেন তবে সামাজিক ও ধর্মীয় নিয়মে বিয়ে করে নিজের জননাঙ্গের আবেগ মিটায়ে নিতে পারেন ।পরিণত বয়সে আপনার জন্য সেই দরজা খোলা ।
এখানে পয়েন্ট হচ্ছে বিয়ে না করে সেক্স করলে পাপী কে ? দোষ কার ? কেন ? রি অ্যাকশন কি ?
আচ্ছা -- ধরে নিলাম হয়তো অতিরিক্ত এক্সসাইটমেন্টে ছেলে মেয়ে পারস্পারিক সমঝোতায় সেক্স করলো । কিন্তু কিছুদিন পর কোন কারণে হঠাৎ ঐ মেয়ের জীবন ধ্বংস করে দেয়ার জন্য সেইদিনের সেই " পারস্পারিক সমঝোতার সেক্স " বাজারে ছেড়ে দিল ।
অবাক হবেন না । এমন ঘটনা বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই হচ্ছে । ব্ল্যাকমেইলিং এর আধুনিক তরিকা এখন এইটা । জাতীয় দৈনিকে প্রতিনিয়ত এমন নিউজ দেখা যায় । অস্বীকার করবার উপায় নাই ।
তো সেই সিডি বাজারে আসলো । আমরা দেখলাম । মেয়েকে নটী বললাম । কিন্তু চমৎকারভাবে ঐ ছেলের কথা বেমালুম ভুলে গেলাম । এর ফলে দেখা যায় ছেলেটার তেমন কিছুই হয় না । কিন্তু মেয়েটি একদন শেষ হয়ে যায় । সামাজিক ভাবে পারিবারিক ভাবে সেই মেয়ের লাইফ শেষ । মাক্সিমাম । হ্যাঁ , জোড় দিয়ে বলা যায় , ব্ল্যাকমেইলিং এর স্বীকার ম্যাক্সিমাম মেয়ে আর সমাজে টিকতে পারে না । আমরা তাদের টিকতে দেই না । মেয়ে হয়তো সুইসাইড করে নয়তো হারিয়ে যায় দূরে । তার পরিবার কিছু না করেও এক ঘরে হয়ে যায় । সেই মেয়ের বাবা , মামা , ভাই , বোন চরম ভাবে লাঞ্চিত হয় । এইখানে সেই পরিবারের দোষ কোথায় ?
ওকে , তর্কের খাতিরে জাস্ট আপনাকে খুশি করতে ধরলাম দোষ মেয়ের । তবে কি সেই মেয়েকে এখন সমাজ থেকে বের করে দিতে হবে ? তার কি অধিকার নাই বেঁচে থাকবার ? সে কি আপনার আমার মতো এই দেশের মানুষ নয় ? তবে কেন তাকে এই দেশে ভালমতো থাকতে দেয়া হবে না ? দেশ কি আপনার নিজের টাকায় কেনা ?
আপনি গুগলে ' প্রভা ' লিখে সার্চ দিয়ে চমকে যাবেন । প্রথম পেইজের অধিকাংশ তাকে নিয়ে বাজে উক্তি । উক্তিগুলো কিন্তু আমরাই করেছি । একটি মেয়ে বর্তমানে ভালো ভাবে জীবন চালাতে চাচ্ছে অথচ আমরা আজ তাকে নিয়ে নোংরামি করছি , সে ভালভাবে জীবন চালাতে চাচ্ছে সেটাকে আমরা নেগেটিভ ভাবে নিচ্ছি । আবার সেই আমরাই নারী মুক্তির কথা বলি । আসলে আমরা কি চাই ?
আমরা কি তবে খুশি হতাম যদি প্রভা আর দশজন মেয়ের মতো সুইসাইড করতো তারপর আমরা হা হুতাশ করে বলতাম --
--- ইশ মেয়েটা পারলো না জীবন যুদ্ধে লড়াই করতে । হেরে গেল । এইভাবেই মেয়েরা যুগে যুগে হেরে যায় । আর কতো দিন ? জাগো গো ভগিনী । "
অদ্ভুত , এক মুখে বলছি জাগো গো ভগিনী , আবার সেই মুখেই বলছি -- প্রভাকে সাপোর্ট দেয়া পাপ !!
প্রভাকে ধন্যবাদ দিয়েছি কেন জানেন ? সে ঠিক এইভাবেই সমাজের এই অসাড়তার প্রতিবাদ করেছে । সে তার নিজের জীবন নিজের মতো গুছিয়ে নিয়েছে । সে কারও মুখাপেক্ষী হয়ে থাকেনি । সে কারও করুণা নিয়ে না সে তার মতো সুস্থ ভাবে বেঁচে থাকার চেষ্টা করছে । সে দৈনিক খবররের কাগজের অন্যমেয়েদের মতো সুইসাইড করেনি বা হারিয়ে যায় নাই । সে অতীতের ভুল পিছনে ফেলে সব কিছু নতুন করে সাজিয়ে দাপটের সাথে সামনে এগিয়ে যাচ্ছে ।
মজার বিষয় কি জানেন , চেয়ে দেখুন রাজিব কিন্তু হারিয়ে গেছে । প্রভা টিকে আছে । মিডিয়ায় ভদ্রভাবে এখন পর্যন্ত সে লড়াই করে যাচ্ছে । আমি জানি না কতদিন সে পারবে । সামনে তার জীবনে কি আছে আমি জানি না । কিন্তু সে ইতিমধ্যে আমার শ্রদ্ধা অর্জন করতে পেরেছে ।
হারিয়ে যাওয়া নয় । লড়াই করে বীরের মতো টিকে থাকাই জীবনের সার্থকতা ।
ধন্যবাদ প্রভা ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


