somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার চলচ্চিত্র দর্শন -- ভালোবাসা জিন্দাবাদ ;)

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস তার নতুন ছবি ' ভালোবাসা জিন্দাবাদ ' উপভোগ করতে আমাদের কয়েকজনকে ভালোবেসে ফ্রি টিকেট দিয়েছেন । সাথে কথা দিয়েছেন ছবির নায়িকা লাস্যময়ী র‍্যাম্প মডেল ' আইরিন সুলতানা ' র সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন ।
বাঙ্গালী ফ্রিতে জাহান্নামের দরজা পর্যন্ত ঘুরে আসতে রাজি । আর এ তো ' ভালোবাসা জিন্দাবাদ ' বোনাস হিসেবে আইরিন । ' মাম্মা খাড়াও আইতেছি ' বলে চোখ টিফি দিয়ে আমি সেন্ট পাউডার মেখে তৈরি হয়ে গেলাম । নায়িকার সংস্পর্শে যাবো ( ভুল মিনিং করবেন না ) একটু ঘষামাজা তো করতেই হয় । ( জিব্বাত কামড় হবে )

তো আমরা কয়েকজন বন্ধু ফ্রি টিকেটের উছিলায় ( মূলত আইরিন দর্শনের আকুলতায় ) বগল বাজাতে বাজাতে আজ ছুটে গিয়েছিলাম অভিসার সিনেমা হলে । অভিসার নামটা ক্যামন লুল লুল ( চোখ টিফি হবে )

যতটা লোহার উৎসাহ নিয়ে হলে পৌঁছলাম ততটাই হতশায় নিস্তেজ হয়ে গেলাম গেলাম ।
হলে পৌঁছে বুঝলাম বেসবাবা সুমনের আমজনতার পক্ষে দেশের প্রধানমন্ত্রীর খুব কাছে যাওয়া সহজ( ইদে পূজায় ) কিন্তু উঠতি সুন্দর গড়নের নায়িকার কাছে যাওয়া এতোটা সহজ নয় ।

উঠতি নায়িকার চারপাশে থাকে চাইনিজ মুবাইলওয়ালা আর একদল খালা ।
নায়িকার বডিগার্ড হিসেবে থাকে জামদানী শাড়ি পড়া কিছু মহিলা । উনারা খুব সম্ভবত নায়িকার খালা জাতীয় কিছু হবেন । মেয়েকে দেখে রাখা আর কি । অন্ধকার হলে কে কখন কি করে বলা মুস্কিল । এই ভয় থেকেই হয়তো খালাদের উপস্থিতি ।
তবে যত খালা মামি ই থাকুক কোনখান থেকে কোনখান দিয়ে কিভাবে হুড়মুড় করে একদল বিড়িখোর পাবলিক নায়িকার চারপাশে জুটে যায় ( তাদের গা থেকে বিড়ির ঘ্রাণ আসে )
তাদের লক্ষ্য থাকে কিভাবে কম রেজুলেশনের মুবাইল দিয়ে নায়িকার এক্ষান খোমা তুলে নেয়া যায় । জানি না এই অস্পষ্ট খোমা দিয়ে তারা কি করবে । রাতে কি এতো অন্ধকারের খোমা কাজে লাগবে ? মনে তো হয় না

সে যাই হোক বীর জনতা নায়িকার ছবি তোলায় বেস্ত । ফলে অধম অনেক কুতকাত করেও আর নায়িকার সংস্পর্শে অল্পের যাইতে পারি নাই । মন উদাস হইছে । তবে নায়িকা আমার পাশের রো তে বসে পুরা ছবি দেখেছে । এতে দুধের স্বাদ ঘোলে মিটান হইছে ( দুধ বলতে নিউজিল্যান্ডের গরুর খাঁটি দুধ বোঝান হইছে )

মুভি শুরু হইল । আমার ঠিক পিছনের সারির এক পোলা পাশের রো লক্ষ্য করে ( যেখানে নায়িকা বসে সিনেমা দেখছে ) চিৎকার দিয়ে উঠলো -- " ঐ জামান "
' ঐ জামান ' কাহিনী কিছুই বুঝলাম না । বোঝার চেষ্টাও করলাম না । আগে ছবির কাহিনী বুঝি । তারপর না হয় " ঐ জামান " বোঝা যাবে ।

কাহিনী বুঝতে গিয়ে দেখা গেল এই ছবিতে আসলে বেসিক কোন কাহিনী নেই । নায়িকার বাবা ( সাদেক বাচ্চু ) তার কন্যা আইমিন নায়িকা আইরিনকে ( মেঘা ) নায়ক আরেফিন শুভ ( সৌরভ ) এর সাথে লটরঘটর করতে দিবে না । পোলায় লটরঘটর করবেই । বাপে দিবে না , পোলায় করবেই । এর ভিতরেই সব সাসপেন্স , ক্লাইম্যাক্স , নাচা গানা ।

সুতরাং বলা যায় এই ছবির কাহিনী অনেকাংশে বাবা কাহিনী । বিষয় বিস্তারিত বলছি

বিষয় হল ভালোবাসা জিন্দাবাদ একটি ' বাবা ' নির্ভর মুভি । পাঠক , এই বাবা সেই বাবা নয় । এই বাবা , বাবা মা এর বাবা । তাই ঐ বাবা'র সাথে এই বাবা'র চেহারামত মিল থাকলেও কন্টেন্টগত মিল নেই ।

( থাক হুদাই বাবা নিয়ে আরও পেঁচাইয়া কাম নাই , লাইনে আসি )

এই ছবির শুরু থেকে শেষ পর্যন্ত বাবা ভূমিকা মুখ্য । নায়ক নায়িকা যেখানে গৌণ । মানে আপনার সময়ে সময়ে মনে হতে পারে আসলে নায়ক কে ? মেয়ের পিতা নাকি মেয়ের বয়ফ্রেন্ড ! চলচিত্র পার্টনার বন্ধু আশিফ এর মতে দর্শকদের নাকি হলে প্রবেশের আগেই বলে দেয়া উচিৎ ছবিতে সাদেক বাচ্চু নায়িকার বাবা এবং তিনি নায়ক নন ।

পিছনের সারির ঐ ছেলে মুভির মাঝখানে আবার বলে উঠলো -- " ঐ জামান "

সে যাক , যা বলছিলাম । ভালোবাসা জিন্দাবাদ অতি মাত্রায় সুশ্লীল মুভি । প্রমান পাওয়া যায় নায়ক আরেফিন শুভ ( ছবিতে যার নাম সৌরভ ) নায়িকার ( মেঘা ) এক হাত ব্যাবধানে আসলে নায়িকা একবার বলে উঠেছিল -- ' ছি এইসব কি করছ ! এইসব ভালো না ! '



[ এই যে , এই রুমে নায়িকা এই ডায়ালগ প্রদান করিয়াছিলেন ]

যদিও শুভ চান্স মিস করে নাই । তিনি এক ফোঁটা চান্স পাওয়া মাত্র ক্যাঁক করে নায়িকাকে জড়িয়ে ধরেছেন । একবার নয় । ১৫-২০ বার তো হবেই ।



[ এই যে , আমার কথার প্রমান ]


ছবিতে একটা বিষয় কিঞ্চিৎ অদ্ভুত লেগেছে সেটা হল ঢাকা শহরে এমন একটা ভার্সিটি আছে যেখানে ছাত্র - ছাত্রী কেবল নায়ক নায়িকা দুজন । বিশাল বিশাল বিল্ডিং । খালি । মানুষ ঐ দুই জন ।নায়ক নায়িকা । ( একবার মাত্র ক্লাস রুমে গুটিকয়েক ছাত্র - ছাত্রী নরজে আসছিল , স্বল্প সময়ে )
গাছ গাছালি ফসল আবাদির ক্যাম্পাস । যেন খা খা বোটানিক্যাল গার্ডেন । এর ভিতর মানুষ । সেই দুজন । নায়ক নায়িকা । আর কেউ নাই ।
তবে মাঝে মধ্যে জিন ভূত দেখার মতো একটা ছেলেকে সাইকেলের বেল বাজাইয়া পাশ কাটাতে দেখা গেছে আর দেখা গেছে দুজন গার্মেন্টস কর্মী । তারা দ্রুত বেগে সিন ক্রস করে চলে যায় । তারা রহস্য ।
আরেকটা বিষয় ঢাকা শহর মানে হাতির ঝিল । নির্মাতা চরম দক্ষতায় তার ছবির প্রায় ৫০% দৃশ্য মনে হয় হাতির ঝিলের আশে পাশে শুট করে নিয়েছে ।


খাইছে ! আমি করতেছি কি !! দেবাশীষ বিশ্বাস আমাকে তার ছবি দেখিয়েছে বিনা মূল্যে । আমার অতি অবশ্য কিছু দায়িত্ব থেকে যায় ছবির ভালো দিক গুলো তুলে ধরা । আমি এখন প্রশংসা করিব

ভালোবাসা জিন্দাবাদের ভালো দিক সমূহ --

১/ নায়ক হিসেবে আরেফিন শুভ প্লাস । খুব সম্ভবত এটি ই শুভ'র একেক নায়ক হিসেবে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি । সে হিসেবে একক নায়ক হিসেবে নিজেকে সে যথাযথ ভাবে মেলে ধরতে সক্ষম হয়েছে । সম্পূর্ণ ছবিতে একমাত্র শুভ'র সাবলীল অভিনয় , গেট আপ , বডি ল্যাঙ্গুয়েজ , ডায়ালগ ডেলিভারি মোটামুটি সবকিছু আপনার কাছে পয়সা উশুল মনে হবে ।

যেহেতু উপমহাদেশের চলচ্চিত্র নায়ক নির্ভর , সেখানে নায়কের অভিনয়কে এখনো মূল আকর্ষণ হিসেবে ধরা হয় সেই হিসেবে ' ভালোবাসা জিন্দাবাদ ' ছবিটি নায়ক উপস্থাপনায় সফল ।

২/ নতুন হিসেবে র‍্যাম্প মডেল আইরিন খারাপ নয় । কোমলতা আছে । আছে অভিনয়ের ইচ্ছা । সে চেষ্টা করেছে । জড়তার জন্য চেষ্টাটা ততটা ফুটে ঊঠেনি । নতুন হিসেবে এটা স্বাভাবিক ধরে নেয়া যায় ।
পাশের সিটের ভদ্রলোক বেশ কয়েকবার ভারী গলায় বলেছেন -- " মেয়ের তো কোমর কিন্তু দুলে না "
ভদ্রলোকের কথা মিলিয়ে দেখার জন্য আমি চোখ পাকিয়ে গান গুলোতে নায়িকার নাচ দেখার চেষ্টা করে বুঝলাম কথা কিছুটা সত্য । ছবিতে শুভ'র কোমর আইরিনের চেয়ে বেশি দুলেছে । যা দেখতে অস্বস্তিকর । দুজনার সমান সমান দুললে দেখতে ভালো লাগতো ।
তবে আইরিন মেয়েটা কিউট । জড়তা কেটে গেল বাংলা চলচ্চিত্র একজন আকর্ষণীয় নায়িকা পেতে পারে ।

৩/ এই ছবির সবচেয়ে মজবুত সেক্টর ছবির গান সমূহ । শওকত আলী ইমনের সংগীত প্রযোজনায় শ্রুতিমধুর গানগুলোর প্রায় প্রতিটির পিকচারাইজেশন ছিল বেশ ভালো । লোকেশন নির্বাচনে নির্মাতা ফরেন কান্ট্রি না বেছে দেশের বাতিক্রমি দর্শনীয় কিছু স্থান সিলেক্ট করেছেন যা দেখতে ভালো লেগেছে ।

গানগুলো দেখে যখন আমি কিছুটা স্বস্তি পাচ্ছিলাম তখন আবার শুনতে পেলাম -- " ঐ জামান "

৪/ছবিতে সচেতনভাবে ভাঁড়ামোর অংশ যুক্ত করা হয়েছে । এইটা তামিল ছবির পার্শ্বপ্রতিক্রিয়া । অধিকাংশ ভাঁড়ামো বড্ড দুর্বল হলেও কিছু কিছু ভাঁড়ামোতে দর্শক মজা পেয়েছে । হাততালি পেড়েছে বেশ ।

৫/ সুনির্মাতা দিলীপ বিশ্বাসের পুত্র দেবাশীষ বিশ্বাস একজন গুণী পরিচালক । তার পরিচালিত প্রথম চলচ্চিত্র " শ্বশুর জিন্দাবাদে " তিনি প্রতিভার সাক্ষ্যর রেখেছিলেন ।
তবে কথা হল যুগ পাল্টাইছে । দর্শক এখন অনেক বেশী সচেতন । তারা ছবিতে ভালো গল্প দেখতে চায় । কোন টুইস্ট ছাড়া কি গল্প জমে ?
দর্শকরা মেকিং এ ভিন্নতা আশা করে । চায় আধুনিকতার ছোঁয়া । আমরা কিন্তু বাংলা ছবি দেখতে চাই । শুধু এই কয়টা বিষয় নির্মাতারা মাথায় রাখলেই ছবি হয় ব্যাবসা সফল
( আজকে এই ছবি মুক্তির প্রথম দিনে আমি হল ভর্তি দর্শক দেখেছি । সুতরাং বোঝা যায় মানুষ বাংলা ছবি ভালোবাসে । শুধুমাত্র তারা কিছু পরিবর্তন চায় )

অবশ্য এখানে এককভাবে নির্মাতাকে দায়ী করা হয়তো যুক্তি সঙ্গত হবে না । আমাদের চলচ্চিত্রে অর্থ লগ্নি থাকে খুব কম । হয়তো ইচ্ছা থাকা সর্তেও নির্মাতাদের অনেক কিছু করা সম্ভব হয়ে উঠে না । ' ভালোবাসা জিন্দাবাদ ' ছবির প্রযোজক ছিলনে রাজনীতিবিদ মাহি বি চৌধুরী । সুতরাং কিছুটা দায়ভার উনার কাঁধেও এসে যায় । আরেকটু বাজেট বাড়ালে হয়তো আরও ভিন্ন কিছু দেখার সুযোগ আমাদের হতো ।

তবে শেষ কথা হিসেবে বলা যায় দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ' ভালোবাসা জিন্দাবাদ ' নামের স্বল্প বাজেটের রোম্যান্টিক এই ছবি । নতুন নায়ক নায়িকা নিয়ে কাজ করায় যথেষ্ট রিস্ক থাকে । সেই রিস্ক হাতে নিয়েই প্রযোজক নির্মাতারা সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসচ্ছেন -- এইটা অবশ্যই আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য আশীর্বাদক ।

ছবি শেষে বের হয়ে আসার মুখে আবার শুনলাম " ঐ জামান " পাশে তাকিয়ে দেখি আমার পিছনের সারির ঐ ছেলে আরেক ছেলের কাঁধে হাত রেখে দুষ্ট হাসি হেসে বলছে -- মামা , তুই তো নায়িকার নিচের সারিতেই ছিলি , কি দেখলি মামা ? "

ছেলে বলল -- ' ভালোবাসা জিন্দাবাদ '
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×