ভাল থাকা শুরু হয়েছিল গত রোববার থেকে।
তারপরে চলল টানা সাত আট দিন। রাস্তায় কোন জ্যাম নেই। মানুষের ধাক্কা খাওয়া নেই। ভিড় নেই। বাসের প্যা পো কমে গিয়েছিল। রিকশার টুং টুং ক্রিং ক্রিং কমে গিয়েছিল। কিন্তু আজ থেকে আবার শুরু হয়েছে আগের সেই জীবন। বাসের ওঠার ঝামেলা। রাস্তা পার হওয়ার ঝামেলা। রিকশা ওয়ালাদের সঙ্গে ঝগড়া। মানুষের ধাক্কা। ১০ মিনিটের রাস্তা ৪০ মিনিটে যাওয়া।
তবে একটা কথা। এতদিন আপানার আমার ঢাকা কেমন যেন ভূতুড়ে মনে হচ্ছিল। এখন মনে হচ্ছে স্বাভাবিক। তাই না?
রাজধানী ঢাকা মানে কি? বড় বড় বিলডিং, মহিলা পুরষ এক লাইন ধরে যাচ্ছে। সারি সারি গাড়ি, দোকান, মার্কেট.... এইসব নিয়েই তো। এ সব যদি না থাকে তবে ঢাকার কোন মূল্য থাকে?
তবে আমরা কোনটা চাই? ফাঁকা ঢাকা? নাকি আসল ঢাকা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


