somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত ইস্যুতে পিছু হটেছে ইসি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ইস্যুতে সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সরকার যদি জামায়াতকে নিষিদ্ধ করে তবেই জামায়াতের নিবন্ধন বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসি।

বৃহস্পতিবার এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ জামায়াত ইস্যুতে ইসির এ অবস্থানের কথা জানান।

কাজী রকিব বলেন, ‘সরকার দলটিকে নিষিদ্ধ করলে আমরা তাদের নিবন্ধন বাতিল করবো। আমাদের ওপর আদালতের নির্দেশ থাকলে আমরা ব্যবস্থা নেব।’

জামায়াতের নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশন সচিবালয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ইসির দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, আবদুল মোবারক উপস্থিত ছিলেন।

আইন অনুযায়ী জামায়াতের নিবন্ধন বাতিল করা একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যপার বলেও মন্তব্য করেন সিইসি।

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি ও দলটি নিষিদ্ধ করার দাবিতে গত ৫ নভেম্বর থেকে শাহবাগে সরকার সমর্থকরা টানা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের মন্ত্রী, সরকারি দলের সংসদ সদস্য ও নেতারা জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আলোচনায় নিয়ে আসেন।

এর প্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন নিয়ে ইসির বৈঠককে তাত্পর্যপূণ মনে করে রাজনৈতিক মহল। তবে শেষ পর্যন্ত পিছু হটে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী কমিশন সচিবালয়ে জানিয়েছিলেন, ‘সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে অসংগতিপূর্ণ ধারা বৃহস্পতিবার পর্যালোচনা করা হবে।’

কমিশনে জমা দেয়া জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের ৭, ৩৮ ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৬৬ ধারার সঙ্গে অসংগতিপূর্ণ হওয়ায় এর সংশোধনে চার বার চিঠি দেয় ইসি। এ ব্যাপারে জামায়াত কমিশনে যে জবাব দাখিল করে তাকে সন্তোষজনক মনে করেনি ইসি।

এ কারণে গণপ্রতিনিধিত্ব আদেশের নির্দেশনা মোতাবেক জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয় ইসি।

তবে বৃহস্পতিবার সিইসি জানান, ‘আজকে জামায়াতের নিবন্ধন বাতিল বিষয়ে বৈঠকে কথা হয়নি। আজকে আমরা মূলত আরপিও নিয়ে বসেছি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের কাজটি তাড়াতাড়ি শেষ করা হবে।’

জামায়াতের নিবন্ধন বাতিলের ব্যপারে কমিশন কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে সিইসি বলেন, ‘আজকে এ নিয়ে আমাদের কোনো কথা হয়নি। তবে সবগুলো পদ্ধতিই লেনদি প্রসেস, সরকার নিষিদ্ধ করলে আমরা নিবন্ধন বাতিল করবো। আইনেও তা বলা হয়েছে।’

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীই সব নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা রাখেন। এ কারণে রাজনৈতিক নীতি নির্ধারণী বিষয়ে সরকারের মন্ত্রীসহ রাষ্ট্রের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা কোন সিদ্ধান্ত নিতে পারেন না।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করার মতের ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তার নীতি হল আইনী ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই জামায়াতকে নিয়ন্ত্রণে রাখা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×