somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মানুষ কেনো একসঙ্গে ঘুমায়?

১৪ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাবেন, এটিই নিয়ম। আসলেই কী তারা একসঙ্গে ঘুমান? উত্তরটি হবে- না। তারা একসঙ্গে শুয়েছেন, কিন্তু ঘুমাচ্ছেন যার যার মতো। নিউ ইয়র্ক সিটির এক দাম্পত্য বিষয়ক থেরাপিস্ট লি ক্রেসপি বলেন, মানুষ কেনো একসঙ্গে ঘুমায় তার জবাব খোঁজার চেষ্টা করা হয় না। কারণ তাকে যৌনতার বিষয়টি চলে আসে। আবার অনেকে বলেন, আলাদাভাবে ঘুমালে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয় যা মোটেও কাম্য নয়। তাই মানুষ একসঙ্গে ঘুমায়। কিন্তু আসল কথাটি হলো, সবচেয়ে আরামের এবং গভীর ঘুম হয় যখন মানুষ একা ঘুমায়, বললেন ক্রেসপি।
ভার্জিনিয়া টেক এর ইতিহাসবিদ এবং 'অ্যাট ডেস ক্লোজ : নাইট ইন টাইমস পাস্ট' বইয়ের লেখক রজার একির্চ বলেন, এক ধরনের অর্থনৈতিক প্ররোচণা হলো একসঙ্গে ঘুমানো। সম্প্রতি এবং ১৮০০ শতকেও তাই ছিলো। ইউরোপের শিল্প বিপ্লবের আগে সমাজের নিচু শ্রেণির মানুষরা একসঙ্গে একই ছাদের নিচে বাস করতেন। এমনও দেখা গেছে, গোটা পরিবারের সবাই একটিমাত্র বিছানা ভাগাভাগি করে নিয়েছেন। স্থান সংকুলান না থাকার কারণেও একসঙ্গে ঘুমানোর প্রয়োজন পড়ে। আবার এতে পারস্পরিক সৌহার্দও বাড়ে।
রজারের মতে, দম্পতিরা একসঙ্গে ঘুমান প্রেম নিবেদনের জন্য। এতে যে তাদের ঘুম খুব ভালো হয় তা তারা বলতে পারবেন না। কারণ মানুষের আরামের ঘুম হয় একাকী ঘুমানোর সময়। তাই মাঝেমধ্যে এমন ঘুমের জন্য অনেক দম্পতিই আলাদা শুয়ে থাকেন। আবার দম্পতির দুজনের একজন অসুস্থ হয়ে পড়লেও অন্যজন আলাদা শুতে যান।
অর্থনৈতিক অসুবিধা না থাকলে অনেকে আলাদাভাবে ঘুমানোর ব্যবস্থা করেন। আর সে ব্যবস্থা যাদের নেই তাদের জন্য একত্রে ঘুমানোটাই স্বাভাবিক। আবার মানুষের মনে অন্ধকার নিয়ে ভয় কাজ করে। তাই একাকী অন্ধকারে ঘুমাতে অস্বস্তি বোধ করে মানুষ। এ ক্ষেত্রে সঙ্গী বা সঙ্গিনীকে শক্তিশালী সহযোগী হিসেবে অনুভব করে মানুষ। বাস্তবতার নানা সমস্যা ছাড়াও কাল্পনিক ভয় থেকে মুক্তি পেতেই একসঙ্গে ঘুমানোর চর্চা গড়ে উঠেছে।
যারা মাত্র হরর সিনেমা দেখে ঘুমাতে যান, তাদের কাছে মনে হয় অন্য কেউ সঙ্গে থাকলে ভালো হতো। পুরনো আমলে কাল্পনিক ভয়টা বেশি কাজ করলেও, আধুনিককালে বাস্তবিক ভয়টা বেশি আতঙ্কিত করে মানুষকে। তাই নিরাপত্তার চাদরে মুড়ি দিয়ে ঘুমাতেই একত্রে ঘুমানোর নিয়মে অভ্যস্ত হয়ে পড়েছে মানুষ।
এটা শুধু দম্পতিদের জন্যেই নয়। অনেকে বাড়ির কাজের মানুষকে নিয়ে ঘুমান। বোন অন্য বোনকে নিয়ে ঘুমায়। ভাই অন্য ভাইয়ের সঙ্গে ঘুমায়। নারীরা কাজের মেয়েটিকে নিয়ে ঘুমান। এ সবই জানা ও অজানা আতঙ্ক থেকে তৈরি হয়েছে। এভাবে সামাজিক স্তরে এবং স্বামী-স্ত্রীর জৈবিক চাহিদা মেটাতে একসঙ্গে ঘুমানোর নিয়মটি বেড়ে উঠেছে।
এদিকে, একসঙ্গে ঘুমালে কখনোই ঘুম শতভাগ শান্তিময় হয় না। কারণ তখন পাশের জনের উপস্থিতির কারণে অবচেতন মনে নড়াচড়ায় সাবধানতা, সৌজন্যবোধ এবং শিষ্টাচার কাজ করে।
আবার টুকিটাকি গুরুত্বপূর্ণ কথা বলা, বাচ্চাদের গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়ানো, একসঙ্গে বিছানায় শুয়ে টিভি দেখা ইত্যাদি কাজের মাধ্যমে পারস্পরিক বন্ধন দৃঢ় হয়। তাই একাকী ঘুমানোর মধ্যে শতভাগ তৃপ্তি থাকলেও আমরা একসঙ্গে ঘুমিয়ে অভ্যস্ত। কারণ আমরা বন্ধনে আবদ্ধ হওয়ার প্রাণী, জানালেন ক্রেসপি। সূত্র : ইন্টারনেট
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×