এককালে কইছিলারে বন্ধু রাইখা মাথায় হাত
একই সঙ্গে জীবন-মরন কাটাইব দিন-রাত,
কেমন করে গ্যালারে ভুইলা পুরানো সব কথা
তোর বিরহে কান্দি আমি চাইপা বুকে ব্যাথা
একই সঙ্গে বসতাম দুজন বকুল গাছের তলে
দুজন মিলে সাতার দিতাম ভিইজা নদীর জলে
সে সব স্মৃতি মনে হইলে অশ্রু হইয়া ঝরে
বড়ই নিষ্ঠুর হইলিরে বন্ধু, ছাড়লি তুই আমারে
আমার হৃদয় নরম কইরা, তুমি হইলা পাষান
নদীর জলে ডুবাই মোরে, তুমি নিলা ভাসান
ছাইড়া যাইবা কইতারে বন্ধু, যাইতাম না তোর সনে
সকল স্মৃতি মুইছা দিতাম, রাখতাম না আর মনে
একদিন তোর পড়বে মনে আমার ভালবাসা
সেদিন তুই বুঝতে পাবি নিজের দুর্দশা
দুজন থাকব দুই তরীতে মিলন নাহি হবে
পুরোনো সব স্মৃতিগুলো আকড়ে বেচেঁ রবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




