"মা" হল এমন একটা ব্যাংক, যেখানে আমরা
আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি।
আর "বাবা" হল এমন একটা ক্রেডিট কার্ড,
যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি।
সত্যি কথা এটাইঃ-
মা বাবা কাছে থাকলে আমরা বুঝিনা মা বাবার কদর ।
যখন মা বাবা চলে যায় অনেক দূরে তখন খুব মিস করি মা বাবার আদর ।
সত্যি আমরা সন্তান হিসাবে বড়ই স্বার্থপরঃ-
শিশু বেলায় যখন অবুঝ থাকি বলি মা বাবাই সবচেয়ে আপন
আর যখন বড় হয়ে বুদ্ধিমান হই তখন এই মা বাবা হয়ে যায় সবচেয়ে পর।
আজ আমরা এতোটাই স্বার্থপর হয়ে গেছি যে একবারও ভাবিনি প্রতিটি সন্তানেই মা বাবার স্বাদ নেবে,
তবে আমাদের সন্তানেও যদি আমাদের সাথে এমন বাজে ব্যবহার করে ,
এই ভেবে তো আমরা আমাদের মা বাবার সাথে ভাল ও সুন্দর ব্যবহার করতে পারি ।
আর আল্লাহর শাস্তি তো নির্ধারিত আছেই ।
খুব লজ্জা লাগে !
যে সন্তানের জন্য মা বাবা জীবনের বিনিময়ে গড়ে তুলে নিরাপদ আশ্রয় ।
সেই সন্তানের জন্যই মা বাবাকে সব ছেড়ে চোখের জলে যেতে হয় বিদ্ধাশ্রম ।
হায় আল্লাহ আমাদের সবাইকে মা বাবার হেফাজত করার তওফিক দান করুন ।
আমাদের সবাইকে রহম করুন ।
আমাদের সবাইকে ক্ষমা করুন ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



