আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে তন্ময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দেশের সকল শ্রেণীর মানুষ এগিয়ে এলেই শিশু তন্ময় তার জীবন ফিরে পেতে পারে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভাধীন মো: রতন মিঞার শিশু পুত্র তন্ময় (৩)। গত ০৪/০১/২০০৯ ইং তারিখে সপরিবারে মাইক্রোযোগে ভূরুঙ্গামারী যাওয়ার পথে মাইক্রোটি দুর্ঘটনার কবলে পরায় তন্ময় ভীষণভাবে মস্তিস্কে আঘাত প্রাপ্ত হয়। ফলে মস্তিস্কে রক্ত ক্ষরণের জন্য মস্তিস্কের বাম অংশ নিস্তেজ ও অকেজো হওয়ায় ছেলেটির বাম হাত ও বাম পা অবশ এবং বাক শক্তি হারিয়ে ফেলে। বিভাগীয় প্রধান, নিউরো সার্জারী, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসারত ডা: মো: লুৎফর রহমান তন্ময়ের মস্তিস্কের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তন্ময়কে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন। এমতাবস্থায় তন্ময়ের বাবা রতন মিঞার পক্ষে এতগুগো টাকা জোগার করা সম্ভব নয়। কান্না জড়িত কন্ঠে রতনের বাবা বলেন, আমার ছেলেকে বাঁচান। শিশু ছেলেকে বাঁচাতে রতন মিয়া সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোঃ রতন মিঞা, সঞ্চয়ী হিসাব নম্বরঃ ৯৩২৩/৩৯, সোনালী ব্যাংক, নাগেশ্বরী শাখা, কুড়িগ্রাম। মোবাইল-০১৭১৬৬৩৫৮৫৬।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।