জুন থেকে আগস্ট পযন্ত নিরবিচ্ছিন্ন আবাসিক বিদ্যুতের বিল যদিও ৫০০ কিংবা ৬০০ হয়েছিল তবে একই রকম বিদ্যুৎ ব্যবহার করার পরেও সেপ্টেম্বর মাসে বিলের কাগজে তিনগুণ বিল ধরা হয়েছে (৩৫০/৪৫০ ইউনিট) ২৫০০ থেকে ৫৫০০ টাকা। বিল দেখে আপনি মিটার রিডিং দেখবেন সেটাও ঠিক আছে। তাহলে এত বিল আসল কিভাবে? আপনি যখন মিটারের রিডিং দেখতে যাবেন সমপ্রতি আপনাকে যে বিলের কাগজ দেয়া হয়েছে সেটাতে মিটার রিডিংয়ের শেষ তারিখ দেখেন আর আজকের দিন থেকে হিসাব করেন, সমন্বয় করলে দেখা যাবে বিশাল পার্থক্য। কারণ সেপ্টেম্বর মাসে যদি বেশি বিদ্যুৎ খরচ করা হয় তাহলে দ্বিগুণ হতো, বর্তমানে মিটার দেখলে বুঝতে পারবেন আপনার অতিরিক্ত ১০/১৫ দিনে বিদ্যুতের ইউনিট হয়েছে ৩০/৩৫ ইউনিট তাহলে মাসে দাড়ায় ৯৫/১০৫ ইউনিট যার বিলের পরিমাণ হবে ৪০০ থেকে ৫০০ টাকা। এটা হয়েছে বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে তারা সঠিক ভাবে মিটার রিডিং না করায় যেমন ইউনিট বেশি হলে কম অথবা কম হলে বেশি করায় বিদ্যুতের ইউনিট জমে থাকে। আর স্লাব পদ্ধতিতে তাদের চুরি করতে সুবিধা। বর্তমানে যে অতিরিক্ত বিদ্যুতের ইউনিট ধরা হয়েছে তা এখনকার নয়। এটা পূর্বের যা আমাদের বিলের কাগজে যোগ করে নাই। এগুলো প্রতিটা বিলের সাথে যোগ করলে আমরা প্রথম ধাপ (০-১০০) = ৩.৫০/- টাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারতাম। ঘরের বাহিরে মিটার থাকার কারণে কখন বিদ্যুৎ অফিসের লোক আসল গেল বোঝা যায় না। এছাড়া আমরাতো আর মিটার দেখি না। এটাই তাদের সুযোগ। এবার আসুন দেখি আপনার মিটারে বিল বাড়ানো হলো। নতুন যে বিদ্যুতের ইউনিট ধরা হয়েছে তাতে ৩য় ধাপে বিদ্যুতের ইউনিট ধরা হয়েছে ৪.৫১ আর পূর্বের ৩য় ধাপ ৬.৩০ পয়সা। নতুন নিয়ম চালু হওয়ার আগেই তারা জমে থাকা ঐ সমস্ত বিদ্যুতের ইউনিট ৬.৩০ পয়সা দিয়ে উঠাতে চায়। যার কারণে প্রতিটি গ্রাহকের বিদ্যুতের বিল বেড়ে যায়। আর অধিকাংশ বিদ্যুৎ বিল ৩০০ ইউনিটের উপরে রাখা হয়েছে। যাতে [৩য় ধাপ
যে কারণে পল্লী বিদ্যুৎ সেপ্টেম্বরে আপনার বিদ্যুৎ বিল বাড়িয়ে দিল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।