যখন তখন
ওই আকাশছোঁয়া দালানগুলোর বাসিন্দারা
ব্যস্ত যখন ভুরি ভোজনে ,
ভূলোক- দ্যুলোক ভারি হচ্ছে তখন
ক্ষুধিতের রোদনে ।
লাল পানিয়ের পেয়ালাতে ওরা যখন মগ্ন
তৃষিত হৃদয় তখন হচ্ছে শত ছিন্ন ।
লাল গাড়িতে চড়ে ওরা যখন
যত্রতত্র আনন্দ ভ্রমণ করে ,
দূর গন্তব্যের পথিক তখন
ক্লান্তিতে ঢোলে পরে ।
গদিআঁটা বিছানায় মেদ ভূরি এলিয়ে ,
আঁখিতে গগলস লাগিয়ে ওরা যখন
রঙিন জগতের স্বপ্নে বিভোর ,
বাস্তহারা মানুষ তখন গাছ তলায় শুয়ে
অনাগত সময়ের চিন্তায় কাঁতর ।।
(বিঃ দঃ SO,কিভাবে হবে বৈশাখ আনন্দ ???????)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


