somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবন্ধ: মা দিবস

১০ ই মে, ২০১৫ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


, "মাকে কিভাবে ভালবাসা উচিৎ আর আমরা কিভাবে ভালবাসছি। "
,
,
আপনার উঠোনে ১ টা মুরগী তার বাচ্চাকাচ্চা নিয়ে ঘুড়ে বেরাচ্ছে। আপনি তাদের সামনে ১ মুঠো চাল ছিটিয়ে দিয়ে মা মুরগী টার দিকে লক্ষ করুন।আপনি দেখতে পাবেন, মা টুকটুক করে চাল ১বার মুখে নিচ্ছে আবার ফেলে দিচ্ছে। কারণ কি?? কারণ হল মা তার বাচ্চাদের খাওয়া শেখাচ্ছে। আর নিজে খাচ্ছে না যাতে তার বাচ্চারা বেশি বেশি খেয়ে দ্রূত বড় হতে পারে।
,
সামান্য মুরগীর যদি তার বাচ্চাদের জন্য স্নেহ, মমতা,ভালবাসা এই হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ জীব মানুষের তার সন্তানের প্রতি স্নেহ, মমতা, ত্যাগ, ভালবাসা সম্পর্কে বলাই বাহুল্য। আমি যেটা বলতে চাই তা হল মায়ের এই অফুরন্ত ভালবাসার বিপরীতে আমরা মাকে কি দিচ্ছি? মার সাথে কেমন ব্যবহার করার কথা, আর কেমন করছি?
,
আল্লা পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, তোমরা মা-বাবার সাথে বিরক্তি সূচক "উহ" শব্দ পর্যন্ত করবে না।
,
আল্লাহর আদেশের বিপরীতে আমরা কি করছি? উহ শব্দতো কোন বিষয়ই না বরং সারাদিন আমরা অতীব তুচ্ছ ব্যপারে ও মাকে ঝাড়ির উপর রাখি।শেষ পর্যন্ত বিরক্তির চরম বহিঃপ্রকাশ হিসাবে মাকে রেখে আসি বৃদ্ধাশ্রমে। তারপর সভা-সেমিনারে, কবিতা-গল্পে আর ফেসবুকে মাতৃভক্তি জাহির করি।
,
রাসূল (সাঃ) কে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া নাবী, আমার কাছ থেকে সবচেয়ে ভাল ব্যবহার পাওয়ার যোগ্য কে?
নবীজি বললেন, তোমার মা।
সাহাবী বললেন, তারপরে কে?
নবীজি বললেন,তোমার মা।
এভাবে নবীজি ৩ বার বললেন মায়ের কথা, চতুর্থবার বললেন বাবার কথা।
,
,
যখানে নবীজি বাবার চেয়েও মায়ের মর্যাদা ৩ গুন বেশি দিলেন সেখানে আমরা কি করছি ??
মাসের প্রথমেই বেতনের অর্ধেক টাকা দিয়ে আপেল-কমলা-আংগুর, গরু-মুরগী-খাসি, পারলে গোটা বাজার সুদ্ধ শাশুড়ির পায়ে ঢেলে দেই। আর মিনিটে ৫০ বার আম্মা আম্মা জপতে জপতে মুখের ফ্যানা তুলে ফেলি। অথচ অসুস্থ বৃদ্ধা মায়ের জন্য আপেল-কমলা তো দূরের কথা, প্রয়োজনীয় ওষুধ(ইনসুলিন) কিনতে গেলে মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। মনে মনে ভাবি ২/১দিন ইনসুলিন না নিলে কি এমন হবে? পরে কিনে দেব নে।
পরে আর কিনে দেওয়া হয়না।
(বিঃদ্রঃ আমি শাশুড়ি কে অসম্মান করে কিছু বলছি না।
,তার প্রাপ্য সম্মান আমি অবশ্যই তাকে দিতে চাই।)
,
রাসূল (সাঃ) সহাবাদের বললেন, কেউ যদি তার পিতা-মাতার প্রতি ১বার রহমতের দৃষ্টিতে তাকায় তবে তার আমলনামায় ১টি কবুল হজ্জের সওয়াব লেখা হবে। সাহাবারা বললেন, ইয়া নবী, যদি কেউ ১০০ বার তাকায়, তবে?? নবীজি বললেন, তবে ১০০ টা হজ্জের সওয়াব দেয়া হবে।
,
,
অথচ, রহমতের দৃষ্টি তো দূরের কথা মা-বাবার দিকে তাকানোরই যেন সময় নেই আমাদের।লাখ লাখ টাকা খরচ করে আমরা মক্কা যেয়ে হজ্ব করে আসতেছি যেটা কবুল হওয়ার কোন গ্যারান্টি নাই।তারপর আলহাজ্ব পদবী নিয়ে সমাজে দম্ভভরে ঘুড়ে বেড়াচ্ছি।
,
এভাবে কুরআন -হাদিসের অসংখ্য জায়গা থেকে উদাহরণ দেয়া যাবে যে মা-বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হবে। এবং আমরা সেই হুকুমগুলো কিভাবে অমান্য করছি বাস্তব জীবনে তারও অভাব নেই।
,
শুধু ইসলাম ধর্মেই নয়, প্রতিটা ধর্মেই বলা হয়েছে মা-বাবার প্রতি সদ্ব্যবহার করার কথা, তাদের সেবা করার কথা।
,
,
,
তাই সবার প্রতি অনুরোধ, মা-বাবার প্রতি ভালবাসা ১ টা বিষেশ দিনের ভিতর সীমাবদ্ধ করে ফেলবেন না, প্লিজ।বরং মা-বাবাকে ভালবাসুন প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত। নিজের জীবনের থেকে বেশি ভালবাসতে শিখুন মা-বাবাকে।।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×