যখন তুমি চেয়েছিলে আমায়, তখন আমি বুঝিনি সে কথা।
এখন আমি চাইছি যে তোমায়, এ কথা বুঝেও তোমার নিরবতা।
এ কেমন ভালোবাসার মন না মানা ভাগ্য খেলা?
আজ কি পারবো না দেখতে স্বপ্ন বুনতে আশা?
ফিরে কি পাবোনা তোমার হারিয়ে ফেলা ভালোবাসা?
একটু একটু করে আমি প্রেমে তোমার পড়েছিলাম।
ভালোবাসায় তোমার মাঝে আমি আমাকে চিনেছিলাম।
মধ্যিখানে প্রবল ঝড়ে চেনা মানুষ কেন অচেনা?
ভালোবাসার ছোট্ট বাসা বাঁধতে আমি চেয়েছিলাম,
তোমার চোখে দু'চোখ রেখে আমার পৃথিবী দেখেছিলাম।
এ দুটি চোখ কেন দেখিনা এখন পৃথিবী কেন অদেখা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


