somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃসাহসিক লজ্জা

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে নিয়ে এডিট করা)

পরম শ্রদ্ধেয় বড়ভাই,
আশা করি মহান রাব্বুল আল-আমিনের অশেষ রহমতে সুস্থ্য এবং সুন্দর আছেন। জানি অবাক হচ্ছেন আপনাকে লিখার ধৃষ্টতা দেখাচ্ছি বলে। ধৃষ্টতা হেতু প্রথমই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাকে লিখা আমার মানায় না। কিন্তু বিগত প্রায় সুদীর্ঘ সময় আমি ব্লগে অনুপস্থিত থাকার পরও আপনি অধিকাংশ সময় শত নয়, কোটি ব্যস্ততার মাঝেও আমার ব্লগবাড়ি পরিদর্শন করেছেন এবং মহামূল্যবাণ মন্তব্যে তার স্বাক্ষর রেখে চলেছেন। এই বিষয়টি আমাকে ভীষণভাবে আকর্ষিত, গর্বিত, লজ্জিত, কৃতজ্ঞ করে চলছে।

হে সুশিক্ষিত,
সত্যি বলতে ব্লগের আর সব শ্রদ্ধেয় ব্লগারগণের চাইতে আপনি এবং আলী ভাইয়ের প্রতি শ্রদ্ধাটা অধিক ভয় মিশ্রিত। ভয় এজন্যেই যে আপনারা দু'জন পুরোই ভিন্ন ধাচের। সামুর চলমান ধাচ তথা ক্যাচালের উর্দ্ধে। সামুর ট্রেন্ড কখনও আপনাদের স্পর্শ করতে পারেনি। বুড়িগঙ্গা দিনেদিনে দূষিত হলেও অনেক স্থাপত্যকলা যেমনি সমহিমায় মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, ব্লগের ক্ষেত্রে আপনারা অনেকেই ঠিক তেমনি সমহিমায় বিরাজমান। তাই কখনও আপনাদের সঙ্গে রসায়নটা তেমন জমজমাট হয়ে উঠেনি, কিংবা সেই সময়ও আপনাদের নেই। তাই ভয়ে ভয়েই সর্বদা আপনাদের দূর হতে সম্মান করে চলেছি। সেই আপনি আমি নাদানের ব্লগবাড়ি পরিদর্শন এবং মন্তব্যতো নির্দ্বিধায় গর্বের বিষয়! সেইসাথে এইজন্যেই লজ্জিত যে, আপনার অনেক মন্তব্যেরই জবাব আদ্যবধি দেওয়া হয়নি। আর এই অপারগতাই মূলত আপনাকে লিখার জন্যে দুঃসাহস যুগিয়েছে। এই পর্যায়ে অন্যকেউ হলে কেনো আমি অপারগ তথা ব্লগে অনুপস্থিত সেই বয়ান প্রদান করতাম। কিন্তু যেহুতু আপনাকে লিখছি তাই অর্থহীণ জটিল আলাপচারিতা আপনার ব্যক্তিত্ব বিবেচনায় পরিহার করা কর্তব্য।

প্রিয় জীবনযোদ্ধা,
আপনার জীবনমিশ্রিত লিখাগুলো আমার মতো সস্তা রস খুঁজে চলা মধুকরের জন্যে জ্ঞাণের আধার এবং অতি উচ্চমার্গীয় রচনা। তাই ভয়ে আপনার মতো আপনার লিখার সঙ্গেও এক অদৃশ্য দূরত্ব বিদ্যমান। পাছে সঠিক মর্মোদঘাটনে ব্যার্থ হই! সেই ভয় কখনো আমার পিছু ছাড়েনি। তাই ইচ্ছা থাকলেও আপনার লিখা পাঠ করেও মন্তব্যদানে বিরত রয়েছি। আর সাহস করে যদিওবা মন্তব্য করে ফেলেছি তা ছিলো পরীক্ষার ফলাফলের আগের রাতের ন্যয় সুদীর্ঘ আতংকের। কেননা, আর সবার মন্তব্যের উত্তর দ্রুত পেলেও আপনার জন্যে অংক কষতে হতো। কারণ, আপনি নিজস্ব নিয়মে সুদীর্ঘ সময় নিয়ে প্রতিমন্তব্য করে থাকেন। ব্যাপারটা ভীষণ উপভোগ্য, কিন্তু ভীতসন্ত্রস্থ আমার জন্য বিষয়টা আরো ভয়ংকর!!!

সম্মানিত অগ্রজ,
এই পর্যায়ে ইতি টানার চাপ অনুভব করছি। কারণ, ইতিমধ্যে আপানার গুরুত্বপূর্ণ অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। লিখা আরো বড় করে আপনার ধৈর্য্যচ্যুতি ঘটাতে চাচ্ছিনা। তবে যা না বললেই নয়, আপনাদের মতো আলোকবর্তিকার সঠিক মূল্যায়ণ না হওয়া ভীষণ ব্যাথিত করে। জানি আপনি এসব মূল্যায়ণের ধার ধারেন না। কিন্তু অর্বাচীনদের করা অবমূল্যায়ণ যে ভীষণ ব্যাথিত করে! তাই শেষে এই বলে বিদায় নিচ্ছি যে, এই অধমরে যদি পারেন ক্ষমা করে দিয়েন।
আল্লাহ্ সবার সহায় হোন।

বি. দ্র.- ভাইরে বেশ কিছুদিন ধরে ব্লগে দেখছি না। তাই পোস্ট করলাম।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×