আজ বিশ্ব মা দিবস। জানিনা আমি আমার মা কে কতটুকু ভালবাসতে পেরেছি। তবে এতটুকু বলতে পারি আমি আমার মাকে সব সময় ভালবাসি বা আমার মায়ের ওড়নাটাকে বেশি ভালবাসি। এই কারনে কতিপয় ললনা আমাকে 'ওড়না বাবা' উপাধি দান করিয়াছেন। এর কারন হল-
১. ভাত খাইছি। হাত মুছিবার জইন্যে কিছু পাই নাই। আম্মাজানের ওড়নায় কাম সাইরা দিছি।
.
২. গোসলের সময় গামছা খুইজা না পাইলে আলমারি থেকে আম্মার ওড়না লইয়া বাথরুমে যাই।
.
৩. গরমের সময় ঘরে খালি গায় থাকা অবস্থায় যদি দেকি পাশের ছাদে ললনারা উকি ঝুকিমারিতেচে তাইলে আম্মার ওড়না চাদরের বিকল্প হিসেবে ব্যবহৃত হইতে বাধ্য।
.
৪. অসময়ে ক্ষুধা লাগিলে খাদ্যের জইন্যে গৃহকর্তীর পড়িহিত ওড়নার কোনা ধরিয়া দাড়াইয়া থাকা আমার বহুদিনের পুরাতন অভ্যাশ।
.
৫. ফ্লোরে বইসা ভাত খাইতে সময় আম্মার ওড়না বিছাইয়া ভাত খামুই।
.
৬. গায়ে কাথাঁ না নিয়ে আমি ঘুমাতে পারি না আবার গরমে গায়ে দেওয়াও যায় না। কাজেই আম্মার ওড়না আমার শ্যাষ ভরসা।
.
৭. ঠান্ডা লাগিলে যখন নাক দিয়া পদ্মা মেঘনা বাইর হয় তখন ঘরে হাজারটা টিস্যু বক্স থাকিলেও ওড়নাই আমার শেষ ভরসা।
.
৮. নামায পড়িতে গেলেও জায়নামায রাখিয়া ভুলে কখনো কখনো আম্মার ওড়না ব্যবহার করি।
.
.
(যাহারা বিনুদিত হইয়াছেন তাহাদের বলিতে চাই 'ওড়না বাবা' উপাধি অর্জন করা এত সহজ নহে। কারন ইহা অর্জন করিতে গিয়ে প্রচুর পরিমান থাপ্পর ও খুন্তির বারি হজম করিতে হইয়াছে। কারন কষ্ট নাকরিলে কেষ্ট মেলে না।)
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।