somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহারার আন্তরিকতা ? নাকি প্রতারনা !

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুল আলোচিত ভারতীয় সাহারা গ্রুপ বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে । করতেই পারে অবাক হওয়ার কিছু নেই । যে কোন বিদেশী কোম্পানী বাংলাদেশের আইন-কানুন মেনে এদেশে বিনিয়োগ করতে পারে।তবে ভারতীয় কোম্পানী হলে একটু বেশী সুযোগ সুবিধা অফার করা হয় । অনেকটা ট্রানজিটের মত। যেমন ট্রানজিটের নেয়ার পূর্বে বাংলাদেশকে ১০০ কোটি রূপি ঋন দেয়া হবে । বলা হয় সহজ শর্তে ঋন । বাঙ্গালী ১০০ কোটি রুপির কথা শুনে তাৎক্ষনিক তাথৈ তাথৈ করে নেচে উঠেছিল । পরে আসল ঘটনা জানতে পারা গেল । আসল ঘটনা কি ? এ নিয়েও পত্র-পত্রিকায় বিস্তর লেখালেখী হয় - “ঢাকার টাকায় দিল্লীর বানিজ্য” শিরোনামে । ঋন পাওয়ার পর তা ঋন গ্রহীতার নিজের টাকা বলেই গন্য হয় । তবে শর্ত হলো এই যে - এ টাকা দিয়ে কিছু বাস , রেলের যন্ত্রপাতি আমদানী করতে হবে ভারত থেকে । বাকী টাকা ব্যয় হবে ট্রানজিটের জন্য সড়ক তৈরী ও মেরামতের কাজে । ভালইতো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। না মশায় - অতটা গদগদ হবেননা । এ বড় রাস্তা আপনার জন্য নয় ! এমনকি ভারতীয় হেভীওয়েট ট্রাকের ধাক্কায় বাংলাদেশী ছোট ট্র্রাকও উঠতেই পারবেনা বড় রাস্তায় । তার উপর কোন দূর্ঘটনা হলে দোষ যারই হোক ভারতীয় ট্রাক ছেড়ে দিয়ে বাংলাদেশী গাড়ি রেকারে ধরে থানায় নিয়ে যাবে হাইওয়ে পুলিশ । ইতিমধ্যে তিতাসের বুকে বাধ দিয়ে ভারতীয় ট্রানজিট ট্রাক চলার ব্যবস্থা করে দেয়া হয় ! অবাক হবেননা । এটা কল্পনা নয় সত্যি । যারা ফারাক্কা ও টিপাইমুখ বাধ নিয়ে লাফ-ঝাপ করছেন তাদের মুখে চুনকালী মেখে দিয়ে তিতাসের বুকে তৈরী হয়েছে বাধ । সুতরাং ফারাক্কা ও টিপাইমুখ বাধ নিয়ে লাফ-ঝাপ না করে প্রদীপের নীচের অন্ধকার দেখতে তিতাস পাড়ে যেতে বলছি । যারা স্বশরীরে যেতে পারবেননা তারা http://www.ajkerbangladesh.net/ এ গিয়ে ভিডিও টি দেখে নিন ।অনেকে হয়তো ভাবছেন থাক না হয় একটু সমস্যা হলোই । ট্রানজিট ফি তো পাব । এ থেকে বাংলাদেশ ব্যাপক বৈদেশিক মুদ্রা আয় করবে । “ দুধ দেয়া গরুর লাথিও ভাল !” জ্বী হ্যাঁ - লাথি আপনার জন্য হলেও দুধ আপনার জন্য নয় । কারন সরকার বলে দিয়েছে কোন ফি ই চাইবেনা । সরকারের বক্তব্য হল ট্রানজিট ফি চাওয়া অসভ্যতা ! এখন আপনিই বলুন - বীঁরের জাতি কি অসভ্যতা করতে পারে ? তিরিশ লক্ষ লোক কি এজন্যই রক্ত দিয়েছিল ? তাই ভারত খাবে কলাটা আর বাংলাদেশ ………….. শত হলেও বন্ধু রাষ্ট্র ।সাহারার লোগোতে লেখা আছে মাতৃভুমি উন্নয়ন তার মানে হচ্ছে সাহারা বাংলাদেশে জন্ম গ্রহন করেছে এতদিন পর তাই মমত্ববোধ জেগে উঠেছে আর বাংলাদেশকে এবার উন্নয়নে ভাসিয়ে দেবে । অথচ আমরা জানি সাহারা বিদেশী কোম্পানী । বাংলাদেশে রেজিষ্ট্রেশন নেয়া হয় সাহারা মাতৃভুমি উন্নয়ন কর্পোরেশন নামে । এটাও একটা চালাকী । কারন বাঙ্গালী মাতৃভুমির উন্নয়নের কথা শুনলেই আবেগে গদগদ হয়ে যায় -যেমনটা গদগদ হয়েছিল “১০ টাকা কেজি চাল - ঘরে ঘরে চাকুরীর কথা শুনে” । পেয়েছে কি ? পায়নী । অথচ নাচতে নাচতে ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়েছে । সুধু একা দেয়নি আত্বীয়-স্বজন , বন্ধু-বান্ধব , পাড়া-প্রতিবেশীদেরকেও জোড় করে ভোট দিইয়েছে । এত ভোট যে নৌকা ভরে উপচে পড়ে সেই ভোট । সওরের সাধারন নির্বাচন ছাড়া বাংলার ইতিহাসে এত ভোট কোন দল কখনো পায়নী । এমনকি কোথাও কোথাও মোট ভোটারের চাইতেও নৌকায় বেশী ভোট পড়েছে ! বোঝেন বাঙ্গালী কেমন পারে ! এত ভোট নিয়ে নৌকাতো আর চলেনা । ডুবে যায় যায় অবস্থা । কারন নৌকার যা ধারন ক্ষমতা এবং ইঞ্জিনের যতটুকু সাধ্য তার বেশী হয়ে গেলে নৌকা চলবে কি করে ? তাই ৪ বছরে নৌকা যতদূর যাওয়ার কথা তার অর্ধেকও যেতে পারেনী বাকী ১ বছরে পারবেও না । ইতিমধ্যে গোদের উপর বিষফোঁড়ার মত নৌকার তলা ফুটো করে দিল বাবু সুরঞ্জিত সেনগুপ্ত আর দেশ প্রেমিক আবুল হোসেন । ফুটা এত বড়ো যে তা ঠিক করার কোন সুযোগ মাঝি আর পাবেনা । অবশ্য অর্থ মন্ত্রী তাজরীন গার্মেন্টসের শ্রমিকদের মতো বুঝিয়ে যাচ্ছেন বা বোঝানোর চেষ্ঠা করছেন সমস্যা এতটা জটিল নয় / মহড়া চলছে /এটা উন্নয়নের জোয়াড় ! ইত্যাদি ইত্যাদি । শেষ রক্ষা হবে তো ? নৌকার যাত্রীরা অর্থাৎ জনগন বাচবে তো ? না হলে এখনই তালা খুলে দেন জণগন পালিয়ে বাচুক নয়তো শেষে তাজরীন গার্মেন্টসের নিরাপত্তা প্রহরীর মতো তালা খুলতেও যেতে পারবেননা । নিজের প্রান বাচাঁতে চাবি নিয়েই পালাবেন আর আরোহীরা ডুবে মরবে । এটা অবশ্য নৌকার দোষ না । দোষ আমার ! অনেকটা ধান বানতে শিবের গীতের মতো । এক প্রসঙ্গ ছেড়ে অন্য প্রসঙ্গে ! কি করবো কথা প্রসঙ্গে কথা উঠলে যে না বলে পারিনা । বাংলাদেশে বিনিয়োগ হলে তা আমাদের জন্য ভালই হয় তবে দেশীয় উদ্যোক্তাদের কথাও মাথায় রাখতে হবে। সাহারার অন্যতম টার্গেট বাংলাদেশের আবাসন সেক্টর । সরকারের কোনপ্রকার সহযোগীতা ছাড়া এ সেক্টরে বাংলাদেশী উদ্যোক্তারা যে সফলতা দেখিয়েছেন তা ঈর্ষনীয় । তবে নানাবিধ সমস্যার কারনে দেশীয় উদ্যোক্তারা অতটা কুলিয়ে উঠতে পারছেন না অথচ ক্রমবর্ধমান জনসংখ্যার বাংলাদেশে এ সেক্টরকে সরকারী পৃষ্টপোষকতা দেয়া সময়ের দাবী । কিন্তু ঘটছে তার উল্টো । বরং বাড়তি সুযোগ সুবিধা দিয়ে ডেকে আনা হল সাহারাকে । বলা হলো কম খরচে আবাসন সুবিধা পাবে বাংলাদেশ ! ভাল কথা । সাহারা পারলে বাংলাদেশী উদ্যোক্তারা পারবেনা কেন ? বাংলাদেশী উদ্যোক্তাদের সমস্যা কোথায় ? সমস্যা আছে । বাংলাদেশী উদ্যোক্তাদের জমি কিনতে হয় নানা প্রতিকুলতার মধ্য দিয়ে । প্রথমত প্রকল্প এলাকার রাজনৈতিক নেতা,পাতি-নেতাদের ধাপ অনুযায়ী মাসিক ভিত্তিতে নিয়মিত চাঁদা দিতে হয় ।জমি সরাসরি কেনা যায়না - দালালের মধ্যস্ততা ছাড়া । এখানেই চলে যায় সিংহ ভাগ । তাছাড়া জমির দাম নিয়মিত বাড়তে থাকে । প্রত্যক্ষ অনুসন্ধানে দেখা যায় রুপগঞ্জের জমির দাম বিগত ১০-১৫ বছরে বেড়ে দাড়িয়েছে শতগুন । শীতলক্ষার পূর্বপাড়ে বেস্টওয়ে জমিকেনা শুরু করে ১০ হাজার টাকা শতক হিসেবে। বছর দুয়েকের মধ্যে ঐ এলাকার জমির দাম বেড়ে দাড়ায় ক্ষেত্রভেদে ২-৩ লক্ষ টাকা শতক । বর্তমানে বেস্টওয়ের জমি ক্রয় বন্ধ রয়েছে । কারন ক্রমাগত অগ্নিমূল্যে হাপিয়ে উঠেছে বেস্টওয়ে । এমন অবস্থা প্রায় সব ডেভেলপারের ক্ষেত্রেই । এহেন পরিস্থিতিতে দেশীয় উদ্যোক্তারা যেখানে মারা যাচ্ছে সেখানে বাড়তি সুবিধা দিয়ে বিদেশী কোম্পানী আনার দরকার কি? বাড়তি সুবিধাটা কি ? তা হল সাহারা ঢাকা শহরের আশপাশে প্রায় ৪০ বর্গ কিলোমিটার ভুমি নিয়ে ৫ টি স্যাটেলাইট সিটি নির্মান করবে । জমি ও চিহ্নিত করা হয়েছে । আর সরকার তা অধিগ্রহন করে দেবে । সরকার অধিগ্রহন করলে জমির দাম হবে সরকারী রেট অনুযায়ী । আমরা জানি সরকারী রেট আর বাস্তব রেট আকাশ পাতাল পার্থক্য । তাছাড়া রেট যাই হোকনা কেন তা কখনোই বাড়বে না । যারা উচ্ছেদ হবে তারা প্রকৃত দাম পাবেনা । এমনই এক পরিস্থিতিতে রুপগঞ্জে সেনাবাহিনীর সাথে গ্রাম বাসীর সংঘর্ষ হয়েছিল তা সবারই জানা । শেষ পর্যন্ত গ্রামবাসীরই জয় হয়। সুতরাং সরকার চাইলেই জমি অধিগ্রহন করতে পারেনা বিশেষ করে ঢাকার আশপাশের মারাক্তক ঘনবসতিপূর্ন এলাকায় । তাই সব জায়গায় প্রতিযোগীতা করা যায়না বিশেষ করে যেখানে দেশের বৃহৎ ক্ষতির আশঙ্কা থাকে । তবে আমি জোড় দিয়ে বলতে পারি সাহারাকে যে সুবিধা দেয়া হচ্ছে তা যদি বাংলাদেশী উদ্যোক্তাদের দেয়া হয় তবে তারা সাহারার চাইতে কম দামে আবাসন সুবিধা দিতে পারবে ।সাহারা এদেশে বিনিয়োগ নিয়ে আসবে তাকে সাদুবাদ জানাই । আবাসন ছাড়াও দেশে প্রচুর অনগ্রসর সেক্টর আছে যেমন - যোগাযোগ । সাহারাকে বলব আপনি ঢাকা - চট্রগ্রাম মেট্রোরেল প্রকল্পে বিনিয়োগ করুন , ঢাকার গুরুত্ব পুর্ন স্থান মালিবাগ ও সায়েন্সল্যাবে আরো দুটি ফ্লাই ওভার করুন । পদ্মা সেতুতে বিনিয়োগ করুন । আপনার প্রকল্প বাস্তবায়নে আমরা ১৬ কোটি মানুষ সহযোগীতা করব । আপনার বিনিয়োগের নিরাপত্তায় বিনিদ্র রজনী পাহাড়া দেব । যতদিন আপনার বিনিয়োগ লাভসহ উঠে না আসবে ততদিন আমরা টোলদেব । জানি সাহারা রাজী হবে কারন সাহারা চায় “মাতৃভুমি উন্নয়ন” ? ? ?

সম্পাদক-দৈনিক আজকের বাংলাদেশ (অনলাইন)
http://www.ajkerbangladesh.net/
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×