somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি.এন.পি ও একজন নৈতিক সমর্থক

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নি, হেডলাইন দেখে কেউ বিভ্রান্তিতে ভুগবেন না । যখন খুব ছোটো ছিলাম পরিবারের সব বড়রা দেখতাম মোটামুটি রাজনীতির সাথে যুক্ত । তা হোকনা রাস্তায় মিছিলের সামনে অথবা বাসায় বিকেলে চায়ের কাপে । তখন থেকেই শুনতাম । ভালই লাগতো । দেশ অনেক বড় জিনিস তখন থেকেই বুঝতাম কিছুটা । আস্তে আস্তে ঘটনাচক্রে জড়িত হয়ে গেলাম শিবিরের সাথে । দীর্ঘ সময় ছিলাম তাদের সাথে । ভালো ছাত্র ছিলাম তাই বোধয় কোন কালো রুপ দেখিনি । বই পড়তাম খুব ছোটবেলা থেকেই । অভ্যাসটা বাসা থেকেই গড়ে উঠেছে । এক খালা পড়ত রাষ্ট্রবিজ্ঞানে , তাই রাজনীতির টার্ম গুলো বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি । মার্কসবাদ , পুজিবাদ , সমাজতন্ত্র, মুক্তবাজার , ইসলামী মোটামুটি সব ব্যাপারে একটা হালকা ধারনা পেলাম সেখান থেকে । পরিবার ছিল বেশ রক্ষণাত্মক ।দাদা-নানাদের প্রায় সবাই মুক্তিযোদ্ধা ।
আমি আমার চিন্তাকে ছেড়ে দিয়েছিলাম । আমি চাচ্ছিলাম আসলে বুঝতে আমি কি চাই ।
আওয়ামীলীগ দেশের সব থেকে বড় মুক্তিযুদ্ধে অবদানকারী দল । আমি জানতাম না আসলে কিভাবে স্বাধীনতার সাথে ইসলাম বিরোধিতার ব্যাপারটা জড়িত হয় । পরে জানলাম । জামাত-ই-ইসলামি । এদের বর্বর পিশাচতার কারনেই তখন থেকে এদেশের একটা অংশ ভাবতে শুরু করে যে, ইসলাম সম্ভবত এদেশের স্বাধীনতার অন্তরায় ছিল । ভাবা যায়, এরা নিজেদের ভাবে ইসলাম পন্থী আর এদের জন্যই সৃষ্টি হয়েছে সম্পূর্ণ সেকুলার পন্থী একটা অংশ । আর স্বভাবতই এরা ঢুকে পরেছে তৎকালীন দল আওয়ামীলীগ এ । যদিও এখানে ভারত ফ্যাক্টর ছিল । কারন, স্বাধীনতার সময় ভারত আমাদের ব্যাপক সহায়তা করে । ভারতের তখনকার পররাষ্ট্রনীতিতে রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখা ছিল গুরুত্বপূর্ণ একটা অংশ । তৎকালীন সময়ে পুঁজিপতি আমেরিকার সাথে পাল্লা দেয়ার জন্য ছিল সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া । আর সোভিয়েত ছিল তখন মার্ক্সবাদী তথা সেখানে কঠোর সমাজতন্ত্র চালু ছিল । তাই স্বাধীনতা পরবর্তীতে আমরা দেখতে পাই আওয়ামীলীগে সেকুলারিজম এর এক নতুন রুপ যা ক্রমশ ছড়িয়ে পড়ে সর্বত্র । দলের নিচু থেকে উঁচু সব পর্যায়ে দেখা যায় এসব বাম ঘেঁষা নেতাদের আধিপত্য । সেখান থেকে আসে বাহাত্তরের সংবিধান আর "ধর্মনিরপেক্ষতা" টার্মটি । যাই হোক, কেন আসলে আমি ধর্ম নিরপেক্ষতা পছন্দ করি না তার ব্যাখ্যা পড়ে আরেকটি পোস্টে শীঘ্রই করবো ।

তো বাকি থাকে বি.এন.পি. ।
ভেবেছিলাম এই দলটা করা যায় । কিছু ভুল-ভ্রান্তি থাকলেও এটা অন্তত সেকুলার না । ধর্মনিরপেক্ষতার বুলি তুলে না । এখানেও অনেক মুক্তিযোদ্ধা আছে ।২০০১ সালে বি.এন.পি তে যোগ দিলো জামাত । এমন একটি দল বিতর্ক যার জন্ম থেকে শুরু । সরকার গেল । আমিও বড় হলাম ।
লাস্ট ৩ বছর কাউকে বলতে পারিনি বি.এন.পি নৈতিকভাবে আমার ভালো লাগে । কারন , বন্ধু-বান্ধব সবাই বলত রাজাকারের সাথে আঁতাত । মানে আমিও রাজাকার । কেন ? একদিকে সেকুলার আওয়ামীলীগ সমর্থন করা সম্ভব না আর অন্যদিকে জামাতের সাথে একতাবদ্ধ তাই বি.এন.পি সমর্থন করা যাচ্ছে না । আমি আমার বয়স হিসেবে একজন তরুন বলতে নিজেকে । তো সেই তরুন সমাজের একজন হয়ে আমার প্রতি অনুরোধ কি হবে ওই ভোটগুলো না ? খুব কি ক্ষতি হয়ে যাবে ? দেশের এই বিশাল তরুন সমাজ তো পা দিয়ে ঠেলে দিয়েছে জামাত । আমরা জামাত ঘৃণা করি । প্লিজ, একবার কি সাহস করে ওদের ছাড়া দাঁড়ানো যায় না রাজপথে, সমাবেশে , মিছিলে, মিটিং এ , নির্বাচনে ?? তাহলে তো বুক ফুলিয়ে বলতে পারি আমার বি.এন.পি ভালো লাগে । শুধুই বি.এন.পি । জামাত-শিবির যুদ্ধাপরাধী ছাড়া বি.এন.পি ।

মনের কথা গুলো লিখে দিলাম । আমি বিশ্বাস করি এটা শুধু আমার না । সব সত্যিকারের বি.এন.পি জাতীয়তাবাদী শক্তির কলঙ্ক জামাত-শিবির । আসুন , আমারা সবাই এটা উপলদ্ধি করি ।।

বি.এন.পি পন্থী ব্লগাররা কোথায় ? আজ জাগতে হবে তাদের । জাগাতে হবে জাতিকে । প্লিজ, আর থাকবেননা লুকিয়ে ? সময় এবার বের হওয়ার । প্লিজ ।।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×