প্রতিদিন বিকালে ছাদের কোনায় চুপচাপ যেই ছেলেটা বসে থাকত,
মাঝে মধ্যে খুব আলতো করে তাকিয়ে থাকতো আমাদের দিকে
আমরা হাসতাম, আর লজ্জায় ছেলেটা মুখ লুকাত।
প্রায় ঘুড়ি উড়াত ছেলেটা, ঘুড়ির কাটাকুটি খেলায়
সম্ভবত সবসময় হারত,তারপরও সন্ধ্যায় হাসিমুখে ফিরে যেত
সারা সন্ধ্যা এই হারটা কেন হেরে হাসিমুখে চলে যেত তা ভেবে
অনেকগুল রাত পার করেছি, মিতা বলত , "ছেলেটির চোখে মায়া আছে"
যাই হোক, প্রায় অপরিচিত একটা ছেলের চোখের মায়া খুজতে বয়েই গেছে।
না এমন হয়নি। আমি নিজেও চেয়ে থেকেছি সন্তর্পণে,
মায়াটা বোধহয় কাবু করে ফেলছে আমাকে। তারপর,
একদিন দুইদিন সবদিন কোনদিন আর সে ছাদে ওঠেনি
শুনেছি সে নাকি নিজেই উড়ে গেছে আকাশে, না ফেরার দেশে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


