somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুশির খবর বিয়ে করছেন রেলমন্ত্রী

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর মাত্র কয়েকটা দিন। তারপর আর একা থাকছেন না কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য, রেলমন্ত্রী মুজিবুল হক। বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি।

আগামী ডিসেম্বরেই তিনি দোকলা জীবনে প্রবেশ করবেন। অবসান ঘটবে তার ৬৮ বছর বয়সের চিরকুমার জীবনের। আপাদমস্তক রাজনীতিবিদ এই আওয়ামী লীগ নেতা এত দিন ছিলেন চিরকুমার। শেষ পর্যন্ত চিরকুমারত্বের অবসান ঘটিয়ে শুরু করতে যাচ্ছেন জীবনের নতুন ইনিংস। এ জন্য তাকে মন্ত্রিপাড়ায় বাসাও বরাদ্দ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। জীবনের প্রায় পুরোটা সময় রাজনীতিতে ব্যস্ত থাকা রেলমন্ত্রী বিয়ে করছেন এটি নিশ্চিত করেছেন একাধিক মন্ত্রী। গতকালের মন্ত্রিসভা বৈঠকে তার বিয়ের বিষয় নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। ওই বৈঠকে উপস্থিত একজন প্রভাবশালী মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈঠকে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না হলেও রেলমন্ত্রী মুজিবুল হকের মন্ত্রিপাড়ায় বাসা বরাদ্দের বিষয় নিয়ে আলোচনা হয়। এতে একাধিক মন্ত্রী অংশ নেন। একজন মন্ত্রী জানান, রেলমন্ত্রীকে মন্ত্রিপাড়ায় বাসা বরাদ্দ দেওয়া হচ্ছে সংসারজীবন শুরু করার কারণে। শীঘ্রই তিনি ওই বাসা বুঝে পাবেন।

একজন সিনিয়র মন্ত্রী জানান, মন্ত্রীদের পক্ষ থেকে রেলমন্ত্রীকে বলা হয়েছে, বিয়ে উপলক্ষে এক বা দুই দিনের অনুষ্ঠান করলে হবে না, কমপক্ষে চার দিনের অনুষ্ঠান করতে হবে। এতে মন্ত্রিসভা বৈঠকে বেশ হাস্যরস দেখা দেয়। মন্ত্রিসভার অন্য একজন সদস্য জানান, রেলমন্ত্রীর বিয়ের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এত দিন ট্রেনের ইঞ্জিন ছিল। এবার ইঞ্জিনের সঙ্গে বগিও যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর কথায় বৈঠকে উপস্থিত প্রায় সবাই হাসিতে ফেটে পড়েন। এদিকে রেলমন্ত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, মন্ত্রীর কনে দেখার কাজ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। কনে মন্ত্রীর পছন্দের। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন সরকারের এই মন্ত্রী। এখন তার নতুন জীবন শুরুর প্রস্তুতি পর্ব চলছে। ওই সূত্রটিও নিশ্চিত করেছেন মন্ত্রিপাড়ায় রেলমন্ত্রীর বাসা বরাদ্দ পাওয়ার বিষয়টি।
View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×