somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখ বিলাসঃ বর্ষা কথন…

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছু দিন ধরে বৃষ্টি পড়ছে। একেবারে ঝুমঝুম করে বৃষ্টি। আকাশের গোমড়া মুখ দেখলে এমনি মন ভারী হয়ে যায়। দুপুরের কড়া রোদের বদলে রিমঝিম বৃষ্টি একেবারে খারাপ না।

জানালার ধারে দাঁড়িয়ে রেলিঙ্গে ভর করে একমনে বৃষ্টি দেখছি। মাঝে মাঝে বৃষ্টির হালকা ছাট এসে লাগছে। মাঝে মাঝে দমকা হাওয়া এসে অনেকখানি ভিজিয়ে দিচ্ছে। আকাশের দিকে একবার তাকালাম। নাহ আজও বৃষ্টি থামবে না। নিচে অনেক ছেলেমেয়ে বৃষ্টিতে ভিজছে। ক্যম্পাসের সাত তলা থেকে নিচের মানুষগুলোর আনন্দ দেখে ভালো লাগছে। মনে পড়ল আগের বছরের বৃষ্টির দিনগুলো। এক বছরের মাঝে এতখানি বদলে যাবে সবকিছু ভাবি নি।

নাহ কিছুই তো বদলে যায় নি। সব কিছু নিয়ম মাফিক চলছে। নতুন সেমিস্টার আসছে, পুরোনোরা তাদের জায়গা দিতে চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন ছেড়ে। আশে পাশের মানুষেরাও আগের মতই তাদের নিয়েই ব্যস্ত আছে। কিছুই বদলায় নি। বদলে গেছি শুধু আমি।

হঠাৎ এক ঝলক বাতাস এসে ভিজিয়ে দিল আমাকে। মুখ থেকে পানির ঝাপটা সরিয়ে উপরে তাকালাম। বৃষ্টির বেগ বেড়ে গেছে। মনে পড়ে গেল আগের কথা… বেশি আগের কথা নয়। মাত্র একটা বছর। কিন্তু এখন যেন মনে হয় বহু দিন আগের কথা।
বৃষ্টিবিলাসের কথা কখনোই ভুলতে পারি না আমি। তার বৃষ্টি মাখা চেহারায় উচ্ছ্বল সেই হাসি, বৃষ্টিতে ভেজা চুল, একসাথে ক্যন্টিনে বসে চা খেয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে এক ছাতির নিচে করে যাওয়া…ফেলে আসা দিনগুলো কি এত সহজেই ফেলে আসা যায়? হয়তো যায়, আমার স্মৃতি শক্তি হয়তো অনেক ভালো! তাই এখনো পরিষ্কার সব মনে আছে। হাহা।

ভিজতে ভিজতে কাদা পানি মারিয়ে হাটতে থাকলাম। হাতে তখন জ্বলছে প্রিয় বন্ধু সিগারেট। বৃষ্টির মাঝে টানতে ভালো লাগে, সেই ফিলিংস।

ব্যগে ছাতা আছে সেটা বেড় করতেও ইচ্ছে করল না। আগে হয়তো তুমি বলতে বৃষ্টিতে ভিজে যাচ্ছিস কেন? জ্বর আসবে তো! অথবা বলতে ছাতিটা দে, আমি ধরে রাখি। অবশ্য এখন আর এসব কেউ খেয়াল করে না। বড়ই বদলে গেছ তুমি। আমি যদি পারতাম নিজেকে বদলে নিতে।

ভাবনা ছিন্ন হল হঠাৎ। কে যেন শার্টের হাতা ধরে টানছে। দেখি এক পিচ্চি মেয়ে। হাতে এক গোছা কদম ফুল।মায়াবী ভরাট দুটি চোখ তার। বিষন্য চোখে তাকিয়ে আছে। একটা ফুল নিবেন?

শুন্য চোখে তাকিয়ে রইলাম কয়েক পলক। বৃষ্টির পানির ফোঁটায় কদমগুলোকে মুক্তোর মত উজ্জ্বল দেখাচ্ছে। হাত বাড়িয়ে এক গোছা নিলাম। কেন নিলাম জানি না। সব কিছুরই যে অর্থ থাকতে হবে তা না। অর্থহীন কত কাজই না আমরা করি। এক সময় কাগজের ফুল বানাতাম। তোমার কি মনে আছে সেই ফুলগুলোর কথা? ছোট্র নীল আর কমলা দুটি ফুল? নাকি সেগুলোও ঝরে গেছে আমার মত করে…।

দিগন্তের পথে হেটে চলি একা। আমার এ পথ যেন আর ফুরোয় না। হয়তো এই চোখ ক্লান্ত হয়ে এক সময় বন্ধ হয়ে যাবে। স্তব্ধ হয়ে যাবে এ হৃদয়। তবে কথা দিচ্ছি একটি ছবি কখনো হারাবে না শেষ সময় পর্যন্ত। এ যেন ‘দু;খের বিলাসিতা। ও আমার ভালোবাসিনি…অতলে ভালোবাসা তলিয়ে দেখনি…। হে প্রেয়সী, আমার এ পথ চলা থেমে যাবে না… জানি তাতে কিছু আসে যায় না। তবুও… আমি আমার জন্যেই না হয় এমন করি, কেমন?

রবি ঠাকুরের একটি কবিতা আমার অনেক পছন্দের। বর্ষার দিনে ভিজতে ভিজতে গুনগুন করে গাইতে থাকলাম আনমনে…


এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায় -
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।।

সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার -
জগতে কেহ যেন নাহি আর।।

সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি-অনুভব -
আঁধারে মিশে গেছে আর সব।।

বলিতে ব্যথিবে না নিজ কান,
চমকি উঠিবে না নিজ প্রাণ।
সে কথা আঁখিনীরে মিশিয়া যাবে ধীরে,
বাদলবায়ে তার অবসান -
সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ।।

তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার!
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার।।

আছে তো তার পরে বারো মাস -
উঠিবে কত কথা, কত হাস।
আসিবে কত লোক, কত-না দুখশোক,
সে কথা কোনখানে পাবে নাশ -
জগৎ চলে যাবে বারো মাস।।

ব্যাকুল বেগে আজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।।

- রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×