somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাস ডায়েরি: অগোছালো ভাবনার প্রতিলিপি

২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




২৭/১১/২০২২
সময়: ০৪:৫৯ মিনিট

প্রায় ভোর রাত। আর কিছুক্ষণের মাঝেই সকাল হয়ে যাবার কথা। যদিও শীতের সময় দিন দেখা পাওয়াই ভাগ্যের বিষয়। এই নভেম্বর মাসে দিনের শুরুই হয় ৯ টার পরে। দিন শেষ হয়ে যায় ৩ টার আগেই। ভাগ্য ভালো কাল রবিবার। বন্ধের দিন। আজকাল দুইটা উইকএন্ড এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়! দেখতে দেখতেই সোমবার শুরু! সকাল বেলা অফিস মিটিং দিয়ে দিন শুরু হবে। আবার উইকএন্ড এর জন্যে অপেক্ষা!

জানালা খুলতেই নভেম্বর মাসের কনকনে ঠান্ডা হাওয়া ঢুকে পরল ঘরে। এখন শূন্যের চেয়ে ৩ ডিগ্রি নিচে তাপমাত্রা। ফিলস লাইক তাপমাত্রা অবশ্য আরও কম। -৭ ডিগ্রি তামাত্রায় বরফে আবৃত রাস্তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। নিরব রাস্তায় একটা মানুষও নেই। স্ট্রিট লাইটের আলো ট্রাফিক সিগনাল এর লাইট এসবই জ্বলজ্বল করছে অন্ধকারে। লাল একটা ট্রাম ডিপোর দিকে ধীরগতিতে চলছে। সবকিছুর মাঝে এক অদ্ভুত নিরবতা। নিঃশব্দ নিরব সিস্টেমেটিক উন্নত শহর। কিন্তু মন পড়ে থাকে অনেক অনেক দূরের এক স্থানে, যেখানের হইচই হট্টগোলে আজ ভীষণ করে মিশে যেতে ইচ্ছে করে।

তিন কি চার বছর হবে? নিজের দেশ থেকে ছুটে আসা উচ্চশিক্ষার জন্যে? পড়াশোনা, নিজেকে সামলানোর সব কাজ শেষে আর একান্তে ভাবার সময় পাই না। প্রবাস জীবনে নাকি কারো সময় নেই! সবাই ছুটে যাচ্ছে সাকসেস নামের কোন মরীচিকা ধরার জন্যে!

আচ্ছা আমি কী সক্সেফুল? কাগজে কলমে হয়তো বা! মানুষের চোখে তাই হয়তো বা জীবনের এই সময়ে ধরা পড়বে! খটমটে একটা বিষয়ে উচ্চ শিক্ষা সম্পন্ন করা, কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তার মত জটিল বিষয় বুঝা, উচ্চ শিক্ষা শেষ করা, কিংবা মেশিন ভিশন বা মেশিনের চোখে বুদ্ধিমত্তার প্রয়োগের মত বিষয়ে স্পেশালিস্ট হিসেবে কোথাও জব করা, এসব কি সাকসেস এর ডেফিনিশন এর মাঝে পরে? কিন্তু কোথাও কিছু একটা কি মিসিং আছে না?

এখানের শীতকাল কি আগের শীতকালের মত? টঙের ধূমায়িত চায়ের কাপ কি এখানে পাওয়া যাবে? বন্ধুদের আড্ডায় মাঝে জোকস শুনে দম ফাটিয়ে হাসা যাবে? যে মানুষটি হিসেবে এতকাল যোজন দূরে পার করে এসেছি তার সাথে নিজেকে আর মিলাতে পারি না। কোথাও যেন কানেকশন টা কেটে গেছে। সেই পরিচিত পরিবেশটাও যেন পর হয়ে গেল। এখন সেখানেও নিজেকে মানতে পারি না। এটাকেই বলে হয়তো প্রবাস জীবন। সিএনজি করে ঘুরে বেড়ানো এই জ্যামের শহরেও যেন একটি বিশেষ মুহুর্ত আমার জন্যে। হয়তো একদিন আবারও সারা বেলা সিএনজি করে ঢাকা শহরটা ঘুরবো! কোন কাজ রাখবো না একটি দিনের জন্যে! ওই দিন শুধু আমার আর এই শহরটার। যে শহরে আমি বেড়ে উঠেছি তাকে তো এটুকু ফিরিয়ে দিতে পারি। আমাকে মনে রেখো প্রিয় ঢাকা! একদিন আবার দেখা হবে! এই যানজট দূষণের শহরে।

জানি এমনটা হয় না, দেশে থাকার সময়টা খুব কম! দম ফেলতে ফেলতে আবার বিদায়ের পালা। সেই বিষন্ন এয়ারপর্ট, আবার ফিরে যাওয়া, তাকিয়ে থাকা বিমানের জানালা দিয়ে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আমার দেশটা! কোনদিন! হয়তো কোনদিন! নিজেকে বুঝাই তখন, পরেরবার অবশ্যই সময় নিয়ে আসবো! সেবার নিজের মত করে ঘুরে দেখবো, নিজের এতকাল কাটানো মুহূর্তগুলো আবার নতুন করে রোমন্থন করবো! পরের বার অবশ্যই! এখনো সেই দিনের আশাতেই বুক বেঁধে আছি, এই পরিষ্কার হিমশীতল বাতাসে নিশ্বাস নিতে চাই না, একটি বার ঘিঞ্জি গলির যানজটের মাঝে বুক ভরে শ্বাস নিতে চাই!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×